Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 02:00: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » অনুষ্ঠানে মেয়েকে কেন দেখা যায়নি রানির সঙ্গে?
    বিনোদন

    অনুষ্ঠানে মেয়েকে কেন দেখা যায়নি রানির সঙ্গে?

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 27, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    অনুষ্ঠানে মেয়েকে কেন দেখা যায়নি রানির সঙ্গে

    সম্প্রতি ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন বলিউড কুইন রানি মুখার্জি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিন তার সাজপোশাক থেকে শুরু করে প্রতিটি মুহূর্তই ছিল চর্চার কেন্দ্রে।

    তবে সবকিছু ছাপিয়ে সবচেয়ে বেশি নজর কাড়ে তার কানে ঝোলা বিশেষ দুল জোড়া। অবশেষে সেই দুলের পেছনের আবেগঘন গল্পটি প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী নিজেই।

    ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রানি তার কানে পরেছিলেন তার একমাত্র মেয়ে আদিরার নাম খোদাই করা একটি বিশেষ দুল। দুলটির ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই কৌতূহল জাগে ভক্তদের মনে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রানি মুখার্জি সেই রহস্যের আবরণ উন্মোচন করেন।

    রানি জানান, জাতীয় পুরস্কারের মতো বিশেষ দিনে তার মেয়ে আদিরা তার সঙ্গে অনুষ্ঠানে যেতে চেয়েছিল। কিন্তু সেখানে ১৪ বছরের কম বয়সী শিশুদের প্রবেশাধিকার নেই বলে জানানো হয়।

    অভিনেত্রী বলেন, ‘ও খুব জেদ করছিল অনুষ্ঠানে আসার জন্য। কিন্তু ১৪ বছরের কম বয়সীদের যেতে দেওয়া হবে না শুনে আমি ওকে বুঝিয়ে বললাম। এটা শুনে ও খুব মন খারাপ করে এবং বলে যে ‘এটা ঠিক নয়, কারণ এত বড় দিনে ও আমার সঙ্গে নেই’।’

    মেয়ের মন খারাপ ঘোচাতে মা রানি তখন এক অভিনব উপায় খুঁজে বের করেন। তিনি আদিরাকে বলেন, ‘চিন্তা করিস না, আমি অন্যভাবে তোকে আমার সঙ্গে নিয়ে যাব।’ রানি আরও বলেন, ‘ও আমার লাকি চার্ম। আমি সবসময় ওকে আমার সঙ্গে রাখতে চাই, আর এভাবেই আমি ওকে কাছে রাখতে পারি।’

    মেয়েকে পাশে রাখার এই অভিনব উপায়টি যে সবার নজর কেড়েছে, সেকথাও স্বীকার করেছেন রানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই রানির এই বিশেষ দুল নিয়ে রিল তৈরি করেছেন। অভিনেত্রী জানান, সেই রিলগুলোই পরে আদিরাকে দেখিয়ে তিনি শান্ত করেন।

    অনুষ্ঠানে মেয়েকে কেন দেখা যায়নি রানির সঙ্গে?
    পূর্ববর্তী খবরইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে এনসিপির বৈঠক
    পরবর্তী খবর গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২১ দফা প্রস্তাব ফাঁস, কি আছে এতে

    আরো সংবাদ পড়ুন

    মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী

    November 14, 2026

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    November 14, 2026

    শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

    November 14, 2026

    আশুলিয়ায় অর্ধশত পোশাক কারখানায় ছুটি

    November 14, 2026

    গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের ‘নতুন উদ্যোগ’

    November 14, 2026

    চীনে ‘ঐতিহাসিক’ বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং

    November 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.