Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 15 July 2026, 06:45: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » অনেক দিন ধরেই একসঙ্গে আছি : জয়া আহসান
    বিনোদন

    অনেক দিন ধরেই একসঙ্গে আছি : জয়া আহসান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 11, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    জয়া আহসান

    দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ নেহাত মন্দ নয়। বয়স পঞ্চাশে এসেও এখনও সংসার বাঁধেননি অভিনেত্রী। অসংখ্যবার প্রেম-বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন, হয় এড়িয়ে গেছেন নয়তো ভিন্ন সুরে কথা বলেছেন।

    নিজের ভালোবাসার মানুষটাকে নিয়ে আদতে খোলামেলা নন জয়া আহসান। ভক্তদেরও কৌতূহল বাড়তে থাকে, কী করে একা বেঁচে আছেন এই অভিনেত্রী! এবার এমন কথারই হয়তো জবাব দিয়ে দিয়েছেন। তার মতে, একা নাকি সত্যিই বাঁচা যায় না!

    কিন্তু প্রেম-বিয়ে নিয়ে বহুবার প্রশ্নের মুখের পড়লেও সম্প্রতি কলকাতা ভিত্তিক ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে অবশেষে জানালেন নিজের প্রেমজীবনের কথা। বলে রাখা ভালো, এর আগে কখনো তিনি এভাবে প্রেম নিয়ে এত খোলামেলা বক্তব্য দেননি।

    এতদিন যাবত জয়া আহসান বলে এসেছেন, তার প্রেম নাকি অভিনয় ঘিরেই! কিন্তু তার জীবনে শুধু অভিনয়টাই প্রেম নয়, আদতে বিশেষ একজন মানুষ আছেন তার জীবনে। সেই সাক্ষাৎকারে সেই বিশেষ মানুষটিকে নিয়ে জয়া বলেন, ‘হ্যাঁ, মানুষ তো একা থাকতে পারে না; অবশ্যই আছে।’

    সেই মানুষটির সঙ্গে অনেকদিন ধরে আছেন বলেও জানান জয়া আহসান। বলেন, ‘আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি, বহু বছর। যেকোনো সম্পর্কের আগে বন্ধুত্বটা জরুরি, যেন বন্ধু হয়েই থাকতে পারি; এটাই বড় বিষয়। সে আমার অনেক অত্যাচার সহ্য করে।’

    নাম প্রকাশ না করলেও জয়া এও জানান, সেই বিশেষ মানুষটি মিডিয়ার কেউ নন; সিনেমার কারও সঙ্গে সম্পর্কেও জড়াতে চাননি; আর সেই সিদ্ধান্তেই অটল থাকলেন অভিনেত্রী।

    জয়া আরও বলেন, ‘আমি একজন অভিনয়শিল্পী। এই যে আমি কত ঘুরে বেড়াই, কলকাতায় এসে পড়ে আছি, কাজ করছি- এগুলো সে কিছু মনে করে না। আমি খুব প্রাইভেট পারসন, তিনিও তেমনই খুব প্রাইভেট। আমরা নিজেদের মতো করে থাকার চেষ্টা করি।’ সেই বিশেষ মানুষটির প্রশংসা করে জয়া বলেন, ‘সে অনেক শান্ত, আর সে জন্যই তাকে পছন্দ করেছি।’

    সেই বিশেষ মানুষকে বিয়ে করার প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এটা আমি এখনই কিছু বলতে পারছি না, আমি জানি না কি হবে। তবে হ্যাঁ বিয়ে করে একসঙ্গে থাকা— এই ধারণাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আমি বিয়ের সিদ্ধান্ত নেইনি। আসলে বিয়ে নিয়ে আমার একটা ভয় কাজ করে।’

    অনেক দিন ধরেই একসঙ্গে আছি : জয়া আহসান
    পূর্ববর্তী খবররাজধানীতে প্রাইভেটকারের ভেতরে মিলল ২ জনের মরদেহ
    পরবর্তী খবর ট্রাম্পের শুল্কের প্রতিবাদে ভারতজুড়ে মার্কিন পণ্য বয়কটের ডাক

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

    July 15, 2026

    ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে স্পেন

    July 15, 2026

    ফ্রান্সের বিপক্ষে এগিয়ে থেকে খেলা শুরু স্পেনের

    July 15, 2026

    ফ্রান্সের বিপক্ষে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে স্পেন

    July 15, 2026

    ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে গেল স্পেন

    July 15, 2026

    বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি স্পেন

    July 15, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.