Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 6 July 2026, 10:34: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » অভিনয়ের বাইরে অন্য এক কৃতি
    বিনোদন

    অভিনয়ের বাইরে অন্য এক কৃতি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 14, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    অভিনয়ের বাইরে অন্য এক কৃতি

    বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। বি-টাউনের গ্ল্যামার জগতের বাইরে তিনি বেশকিছু সামাজিক কাজের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। বিশ্বজুড়ে নারীস্বাস্থ্য ও লিঙ্গসমতার পক্ষেও নিয়মিত কথা বলেন এই নায়িকা। দায়িত্ব পালন করছেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের ইউএনএফপিএর ভারতের লিঙ্গসমতা বিষয়ক সম্মানসূচক দূত হিসেবে। এবার যাচ্ছেন ভারতের প্রতিনিধি হয়ে জার্মানির বার্লিনে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হেলথ সামিট’-এ। থাকবেন মূল বক্তা হিসেবে। সেখানে বিশ্বের শীর্ষ নীতিনির্ধারক, বিশেষজ্ঞ ও নেতাদের সঙ্গে কৃতি অংশ নেবেন ‘ওম্যান্স হেলথ-গ্লোবাল ওয়েলথ ক্যাটালাইজিং রিটার্নস অন বোল্ড ইনভেস্টমেন্টস’ শীর্ষক আলোচনায়।

    যার প্রধান উদ্দেশ্য হলো—নারীর স্বাস্থ্যে বিনিয়োগের ইতিবাচক প্রভাব তুলে ধরা এবং দেখানো যে, এটি শুধু নৈতিক দায়িত্ব নয়; বরং বৈশ্বিক অর্থনীতি ও সমাজকে আরও শক্তিশালী করার এক অপরিহার্য উপায়।

    চলচ্চিত্র জগতের বাইরেও কৃতির এই ভূমিকা তার বহুমাত্রিক পরিচয়কে নতুন উচ্চতায় নিয়ে গেছে। ‘মিমি’ বা ‘বচন পান্ডে’-এর মতো সিনেমায় অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা অর্জনের পর তিনি এখন সমাজে বাস্তব পরিবর্তনের প্রতীক হয়ে উঠছেন। ইউএনএফপিএর সঙ্গে যুক্ত হয়ে নারীস্বাস্থ্য, সমান সুযোগ ও ক্ষমতায়ন নিয়ে সচেতনতা তৈরিতে কাজ করছেন কৃতি।

    এ উচ্চপর্যায়ের সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করা কৃতির জন্য কেবল ব্যক্তিগত অর্জন নয়, এটি ভারতীয় সেলিব্রেটিদের বৈশ্বিক আলোচনায় অংশগ্রহণের এক নতুন দিগন্তও খুলে দিচ্ছে। তার উপস্থিতি আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরছে—কীভাবে বিনোদনজগতের তারকারা সামাজিক দায়বদ্ধতা গ্রহণ করে বাস্তব পরিবর্তনে অনুপ্রেরণা দিতে পারেন।

    কৃতিকে সবশেষ দেখা যায় ‘দো পাত্তি’ সিনেমায়। এটি নেটফ্লিক্সে প্রকাশ পায়। সিনেমাটি পরিচালনা করেন শশাঙ্ক চতুর্বেদী। এতে আরও অভিনয় করেন কাজল ও শাহির শেখ।

    অভিনয়ের বাইরে অন্য এক কৃতি
    পূর্ববর্তী খবরঅবশেষে চূড়ান্ত হলো আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’র তারিখ ও ভেন্যু!
    পরবর্তী খবর ‎১৯ অক্টোবরের মধ্যে এনসিপি প্রতীক না নিলে নিজের মতো সিদ্ধান্ত নেবে ইসি: আখতার

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

    July 6, 2026

    শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা: নিহত ২৫, আহত অন্তত ১০০

    July 6, 2026

    এলডিসি উত্তরণে তিন বছর সময়কে কাজে লাগাতে হবে: তথ্যমন্ত্রী

    July 6, 2026

    সমগ্র বাংলাদেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী

    July 6, 2026

    ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো একই পরিণতি হবে ইরানি নেতাদের: কাৎজ

    July 6, 2026

    আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জুবাইদা রহমানের

    July 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.