Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 8 September 2026, 01:03: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » অশ্লীলতার অভিযোগে বিপাকে যশের ‘টক্সিক’
    বিনোদন

    অশ্লীলতার অভিযোগে বিপাকে যশের ‘টক্সিক’

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 13, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    অশ্লীলতার অভিযোগে বিপাকে যশের ‘টক্সিক’

    ভারতের কন্নড় সিনেমার ‘রকিং স্টার’ যশ। ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির অভাবনীয় সাফল্যের পর তার আসন্ন সিনেমা ‘টক্সিক’ নিয়ে দর্শকের উন্মাদনার শেষ নেই। তবে সেই উন্মাদনায় এবার জল ঢেলে দিলো বড়সড় এক বিতর্ক। সিনেমাটির টিজারে ‘অশ্লীলতা’ ও ‘নারী অবমাননার’ অভিযোগ তুলে আইনি পদক্ষেপ নিয়েছে আম আদমি পার্টির (এএপি) মহিলা শাখা।

    গত ৮ জানুয়ারি যশের ৪০তম জন্মদিন উপলক্ষে ঘটা করে প্রকাশ করা হয় ‘টক্সিক’-এর টিজার। গীতু মোহানদাস পরিচালিত এই টিজারটি মুহূর্তেই ভাইরাল হয়। কিন্তু টিজারের একটি নির্দিষ্ট দৃশ্যে যেখানে যশের সঙ্গে গাড়ির ভেতরে এক নারীকে সংক্ষিপ্ত সময়ের জন্য দেখা যায় তা নিয়েই বিতর্কের সূত্রপাত।

    অভিযোগকারীদের মতে, অন্ধকার ও রহস্যময় আবহে চিত্রায়িত ওই দৃশ্যটি সামাজিক নৈতিকতা ও কন্নড় সংস্কৃতির মূল্যবোধকে আঘাত করেছে। আম আদমি পার্টির মহিলা শাখা কর্ণাটক রাজ্য মহিলা কমিশনে একটি আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে। তাদের দাবি, কোনো ধরনের সেন্সর সতর্কতা বা বয়সভিত্তিক বিধিনিষেধ ছাড়াই টিজারটি জনসমক্ষে প্রচার করা হয়েছে। এটি নারী ও শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

    এএপি’র রাজ্য সম্পাদক উষা মোহন ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘সামাজিক নৈতিকতা রক্ষা এবং সমাজের দুর্বল অংশের সুরক্ষার স্বার্থে এ ধরনের কনটেন্ট অবিলম্বে প্রত্যাহার করা প্রয়োজন। আমরা রাজ্য সরকার ও পুলিশকে অনুরোধ করছি, যেন দ্রুত এই টিজারটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে দেওয়া হয়।’

    প্রতিবেদনে আরও বলা হয়, নির্ধারিত নিয়ম অনুযায়ী পুরো বিষয়টি খতিয়ে দেখে দ্রুতই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। এই বিতর্ক সিনেমার প্রচারণায় বাড়তি নজর কাড়লেও, তা মুক্তি নিয়ে কোনো জটিলতা তৈরি করবে কি না তা নিয়ে চিন্তিত যশের ভক্তরা।

    তারকাবহুল কাস্টিং বিতর্ক ছাপিয়েও ‘টক্সিক’ সিনেমার কাস্টিং নিয়ে আলোচনায় রয়েছে নেটপাড়া। এতে যশের বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কিয়ারা আদভানি, রুক্মিণী বসন্ত, হুমা কুরেশি ও তারা সুতারিয়া। বিশাল বাজেটের এই সিনেমাটি যশের ক্যারিয়ারের অন্যতম বড় প্রজেক্ট হিসেবে বিবেচিত হচ্ছে।

    অশ্লীলতার অভিযোগে বিপাকে যশের ‘টক্সিক’
    পূর্ববর্তী খবরনিজ নাগরিকদের ‘এ মুহূর্তে’ ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র
    পরবর্তী খবর শাহরুখদের সঙ্গে কাজ করবেন হলিউডের উইল স্মিথ

    আরো সংবাদ পড়ুন

    বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

    ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের

    কবিতা থেকে গান বাঁধলেন মার্টিন

    ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ইতিহাস

    কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

    বিতর্কের পর ফের যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

    September 8, 2026

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

    September 8, 2026

    মধ্যপ্রাচ্যে সংঘাতের শঙ্কায় ঊর্ধ্বমুখী তেলের দাম

    September 8, 2026

    আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

    September 8, 2026

    সান ডিয়েগোর এয়ারপোর্টে বিমান দুর্ঘটনায় নিহত ২

    September 8, 2026

    ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির সম্ভাবনা

    September 8, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.