Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 28 July 2026, 02:59: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » আমাকে ভাঙতে চাইলে, আরও শক্ত হয়ে যাই: বাঁধন
    বিনোদন

    আমাকে ভাঙতে চাইলে, আরও শক্ত হয়ে যাই: বাঁধন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 14, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    আমাকে ভাঙতে চাইলে, আরও শক্ত হয়ে যাই: বাঁধন

    সাহসি মানসিকতার কারণে বরাবরই আলোচনায় থেকেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ব্যক্তিজীবনেও কখনো কারো পরোয়া করেননি তিনি। বরং বাঁধন সবসময় চেয়েছেন সত্যের পক্ষে থাকতে, স্বাধীনচেতা মনোভাবকেই আঁকড়ে ধরে রাখতে।

    ছাত্র-জনতার গণঅভুত্থ্যানে সরব ছিলেন বাঁধন। আওয়ামী সরকারের দুঃশাসনের বিরুদ্ধেও বরাবর আওয়াজ তুলেছেন তিনি। তবুও সম্প্রতি সময়ে অন্তর্বর্তী সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনার কারণে অভিনেত্রীকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।

    যেসব বিতর্কের জবাব দিতেই যেন রোববার সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাস দিলেন অভিনেত্রী। যেখানে নিজের একটি ছবি প্রকাশ বাঁধন লিখেছেন, আমাকে ভাঙতে চাইলে, আরও শক্ত হয়ে যাই।

    বাঁধন তার স্ট্যাটাসে লেখেন, আমি স্বাভাবিকভাবেই একজন আবেগপ্রবণ মানুষ। জীবনে অনেক কিছু অর্জন করেছি — এবং তার জন্য আমি সব সময় আল্লাহর কাছে কৃতজ্ঞ। কিন্তু জীবনে যে জিনিসটি সবচেয়ে বড় অর্জন করেছি, তা কোনো খ্যাতি বা সাফল্য নয় — বরং নিজের মতো করে বাঁচার এবং সৎভাবে নিজের কথা বলার ক্ষমতা। সেটাই আমার আসল সম্পদ।

    বাঁধন লিখেছেন, ‘জীবনে এমন অনেক সময় এসেছে, যখন আমাকে এমন সুযোগ দেওয়া হয়েছিল, যা আমাকে আরও ক্ষমতা, সামাজিক গ্রহণযোগ্যতা, স্থিতিশীলতা দিতে পারত। কিন্তু আমি বেছে নিয়েছিলাম স্বাধীনতাকে। আর একবার আপনি যখন সত্যিকারের স্বাধীনতার স্বাদ নেন — যেটা লোকে হালকাভাবে বলে, সেই ধরনের নয়, বরং যেটা আপনি হাড়ের ভেতরে অনুভব করেন — তখন আর ফেরা সম্ভব হয় না। যেমন একটি কথায় বলা হয়েছে- “যারা স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল, তারা যখন এর সামান্য স্বাদ পায়, তখন তারা পুরো স্বাধীনতাটাই চায়।” আর আমিও সেটা পুরোপুরি চাই।

    অভিনেত্রীর কথায়, হয়তো এ কারণেই কিছু মানুষ আমাকে ঘৃণা করে। হয়তো তাদের আসল অস্বস্তি আমার কথায় বা কাজে নয়, বরং এ ব্যাপারে যে, আমি কাউকে আমাকে নিয়ন্ত্রণ করতে দিই না।

    বাঁধন জানান, এ পথ সহজ ছিল না। বরং এর বিপরীত। কিন্তু এই সমস্ত বিশৃঙ্খলার মধ্য দিয়ে আমার ভেতরে একটা জিনিস তৈরি হয়েছে: কেউ আমাকে ভাঙতে চাইলে, আমি আরও শক্ত হয়ে যাই — কংক্রিটের মতো। এটা শক্তি নাকি ত্রুটি, জানি না, তবে জীবন আমাকে এটাই শিখিয়েছে।

    সবশেষ অভিনেত্রী লিখেছেন, আমি অনেক ট্রমা বয়ে বেড়াই। আমি জানি PTSD কাকে বলে। ছোট্ট কোনো কিছুই মাঝে মাঝে সেটা ট্রিগার করে দেয়। এটাও আমারই অংশ — এমন এক অবাঞ্ছিত সঙ্গী, যাকে আমি চাইনি, কিন্তু যার সঙ্গে বাঁচতে শিখেছি।

    আমাকে ভাঙতে চাইলে আরও শক্ত হয়ে যাই: বাঁধন
    পূর্ববর্তী খবরতাণ্ডব-বরবাদ সিনেমার লোকেরাই পাইরেসি করেছে: মামুন
    পরবর্তী খবর দীপিকাকে দেখেই সীমা হারাল নিন্দুকেরা

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

    July 28, 2026

    দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

    July 28, 2026

    সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে আমরণ অনশন

    July 28, 2026

    বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    July 28, 2026

    রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    July 28, 2026

    রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে সিইসি

    July 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.