Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 17 August 2026, 01:39: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » আসছে মিস্ট্রি থ্রিলার ‘গ্যাড়াকল’
    বিনোদন

    আসছে মিস্ট্রি থ্রিলার ‘গ্যাড়াকল’

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 15, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    আসছে মিস্ট্রি থ্রিলার ‘গ্যাড়াকল’

    ‘কর্মের ফলে গ্যাড়াকলে’—এমন শিরোনামে প্রকাশ পেয়েছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির নতুন ফ্ল্যাশ ফিকশন ‘গ্যাড়াকল’-এর পোস্টার। ধারণা করাই যায়, কর্ম ও তার ফল নিয়েই এর কাহিনি। পোস্টারে দেখা যাচ্ছে তিনজনকে। যাদের মধ্যে কেন্দ্রে আছেন অভিনেত্রী সামিরা খান মাহি। তার সঙ্গে বিশেষ ভঙ্গিতে ইন্তেখাব দিনার। আর ইন্তেখাব দিনারের দিকে তাকিয়ে আছেন আবু হুরায়রা তানভীর। কিছুটা আবেদন আর রহস্য মিশ্রণ রয়েছে পোস্টারটিতে।

    ১৪ অক্টোবর বিকেলে প্রকাশ পেয়েছে ‘গ্যাড়াকল’-এর ট্রেলার। সেখানে নানা দৃশ্য আর সংলাপে উঠে এসেছে ক্যাম্পাস, জাস্টিস, ভালোবাসা, ভুল মানুষকে ভালোবাসার মতো বিষয়। ‘সত্য ততটুকু সত্য নয়, যতটা চোখে দেখা যায়’—এমন একটি সংলাপ দিয়ে শুরু হয় ট্রেলারটি। এমন নানান কিছু নিয়ে এগিয়েছে ফ্ল্যাশ ফিকশনটি।

    এটি নির্মাণ করেছেন নবীন নির্মাতা রাকায়েত রাব্বি। তিনি জানান, ‘গ্যাড়াকলে’র গল্প তার আশপাশের ঘটনা থেকেই নেওয়া। গল্পটি খুব অন্যরকম এমন নয়, তবে পরিচিত গল্পকে একটু অন্যরকমভাবে পরিবেশনের চেষ্টা করেছেন তিনি। রাকায়েত রাব্বি বলেন, “জীবনে তো কত রকমের ঘটনা ঘটে। সেসব ঘটনার অনেক কিছুই বলা যায় না, প্রকাশ করা যায় না। কিন্তু এর প্রভাব রয়ে যায় সারা জীবন। এমনই একটি ঘটনার বর্ণনা রয়েছে ‘গ্যাড়াকল’-এর গল্পে। শিক্ষাজীবন এবং পরবর্তী সময়ের কথা বলা হয়েছে এখানে। আশা করছি ভালো লাগবে দর্শকদের।”

    মিস্ট্রি থ্রিলার ঘরানার ‘গ্যাড়াকল’-এর গল্প এগিয়েছে রিমি, অনিক ও মোশতাককে ঘিরে। ছুটি কাটাতে রিমি আর অনিক ঘুরতে যায়। সেখানে গিয়ে পরিচয় হয় মোশতাক নামের এক চিত্রশিল্পীর। তারা একে-অন্যের কাছে আসতে থাকেন। ভেঙে পড়তে শুরু করে রিমি-অনিকের সম্পর্ক। কিন্তু এই সম্পর্কগুলো কতটুকু সত্য? চোখে যতটুকু দেখা যায়, তার সবই কি সত্যি? জানতে দেখতে হবে ‘গ্যাড়াকল’। চরকিতে কনটেন্টটি মুক্তি পাবে ১৫ অক্টোবর রাত ১২টা ১ মিনিটে (১৬ অক্টোবর)।

    ‘গ্যাড়াকল’-এ রিমি চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। অনিক ও মোশতাক চরিত্রে আছেন আবু হুরায়রা তানভীর এবং ইন্তেখাব দিনার। মোশতাক চরিত্রের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সুষমা সরকার। আছেন হুমায়রা স্নিগ্ধা, শিহাব, সাদি শুভ। নাজিম উদ দৌলার গল্প ও সংলাপে এর চিত্রনাট্য করেছেন নির্মাতা।

    সামিরা খান মাহি অভিনীত রিমি চরিত্রটির একাধিক ধরন ও ঢং রয়েছে। কখনো তিনি সাধারণ, কখনো একটু অসাধারণ। সামিরা খান মাহি বলেন, “চরিত্রের প্রয়োজনে নানা রূপে পর্দায় আসতে হয়। নানারূপে নিজেকে প্রস্তুত ও উপস্থাপন করাটা বেশ চ্যালেঞ্জিং এবং আমার এটা করতে ভালো লাগে। ‘গ্যাড়াকল’-এ আমার চরিত্রটি একটু রহস্যময়। কনটেন্টের বেশিরভাগ সময় আমাকে দেখা যাবে বেশ ফ্যাশনেবল লুকে, অল্প সময়ের জন্য আমি আবার অন্যরকম লুকে হাজির হব। দর্শকরা প্রথমে চরিত্রটিকে ভুল বুঝলেও পরে কারণটা বুঝতে পারবেন।”

    আসছে মিস্ট্রি থ্রিলার ‘গ্যাড়াকল’
    পূর্ববর্তী খবরআবারও বড় পর্দায় ফিরছেন নয়নতারা
    পরবর্তী খবর সম্পূর্ণ নেভানো যায়নি মিরপুরের আগুন, এখনও বের হচ্ছে ধোঁয়া

    আরো সংবাদ পড়ুন

    আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন

    নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

    August 17, 2026

    তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

    August 17, 2026

    সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

    August 17, 2026

    ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭, আহত বহু

    August 17, 2026

    সৌদি-তুরস্ক-পাকিস্তানের জোটকে স্বাগত জানালেন ট্রাম্প

    August 17, 2026

    সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ

    August 17, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.