Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 18 November 2026, 05:33: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ইউভান ও ইয়ালিনিকে নিয়ে পূজার আনন্দে মাতলেন রাজ-শুভশ্রী
    বিনোদন

    ইউভান ও ইয়ালিনিকে নিয়ে পূজার আনন্দে মাতলেন রাজ-শুভশ্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 30, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    কাটানো। আর এই উৎসবে যদি পরিবারের খুদে সদস্যরাও সামিল হয়, তবে তো আনন্দের মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। সেই চিরায়ত

    পূজার ছুটিতে প্রিয়জনদের সঙ্গে আনন্দ-উল্লাসে মেতে উঠলেন টলিউডের জনপ্রিয় তারকা জুটি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী।

    দুর্গাপূজার সপ্তমী তিথিতে দুই সন্তান— ইউভান ও ইয়ালিনিকে নিয়ে পূজার আমেজে নিজেদের ভাসিয়ে দিলেন এই তারকা দম্পতি। সপ্তমীর দিনে শুভশ্রীকে দেখা গেল একেবারে ট্র্যাডিশনাল লুকে। গাঢ় হলুদ রঙের শাড়িতে সেজে উঠেছিলেন তিনি, যা তার রূপে এনেছিল বাড়তি আভা। অন্যদিকে রাজ পরেছিলেন সাদা রঙের পাঞ্জাবি এবং অফ-হোয়াইট ধুতি।

    সাদা আর হলুদের এই নজরকাড়া কম্বিনেশন যেন পূজামণ্ডপের সকালকে আরও অসাধারণ করে তুলল। ছোট্ট দুই সন্তানকে এই সাদা-হলুদ থিমের সাজে সাজিয়েছিলেন রাজ-শুভশ্রী। ইউভানকে দেখা গেল ধুতি-পাঞ্জাবিতে। আর তাদের চোখের মণি, ছোট্ট ইয়ালিনি পরেছিল একটি হলুদ রঙের ফ্রক।

    হাতে সোনার চুড়ি, গলায় সোনার হার, হলুদ শাড়ির জমকে শুভশ্রী যেন সত্যিই হয়ে উঠেছিলেন ‘সোনার মেয়ে’। এদিন চোখে সানগ্লাস পরে, নিজে ঢাক বাজিয়ে পূজার উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায় এই অভিনেত্রীকে। তার সেই প্রাণবন্ত ছবি দ্রুত ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

    পূজামণ্ডপেই মধ্যাহ্ন ভোজের আয়োজন ছিল। মেনুতে ছিল খিচুড়ি, পায়েস এবং বিভিন্ন ধরনের তরকারি। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নিয়ে হাসিমুখে এই বিশেষ দিনের ভোজ সারল গোটা গাঙ্গুলী পরিবার।

    দুই সন্তানকে নিয়ে রাজ-শুভশ্রীর এই পূজার আনন্দঘন মুহূর্ত দেখে উচ্ছ্বসিত হয়েছেন তাদের ভক্ত-অনুরাগীরা। অনেকেই কমেন্ট বক্সে এই তারকা দম্পতিকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছেন, আবার কেউ কেউ ছোট্ট ইউভান ও ইয়ালিনিকে জানিয়েছেন নির্মল ভালোবাসা।

    ইউভান ও ইয়ালিনিকে নিয়ে পূজার আনন্দে মাতলেন রাজ-শুভশ্রী
    পূর্ববর্তী খবরবাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা
    পরবর্তী খবর গাজায় যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল

    আরো সংবাদ পড়ুন

    মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

    November 17, 2026

    রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল

    November 17, 2026

    গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে: উপদেষ্টা ডা. জাহেদ

    November 17, 2026

    নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল করলেন আইজেনকোট

    November 17, 2026

    নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা ২৩ নভেম্বর

    November 17, 2026

    চট্টগ্রাম-নাজিরহাট রুটে নতুন দুই জোড়া কমিউটার ট্রেন চালু

    November 17, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.