Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 7 September 2026, 04:58: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ‘ইত্যাদি’ এবার ভোলার চরফ্যাশনে, লাখো মানুষের সমাগম
    বিনোদন

    ‘ইত্যাদি’ এবার ভোলার চরফ্যাশনে, লাখো মানুষের সমাগম

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 26, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ‘ইত্যাদি’ এবার ভোলার চরফ্যাশনে, লাখো মানুষের সমাগম

    দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে মেঘনা-তেতুলিয়া নদী বিধৌত দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী পরিকল্পিত জনপদ চরফ্যাশনে। মঞ্চ নির্মাণ করা হয়েছিল বৃটিশ আমলে তৈরি প্রায় শত বছর প্রাচীন ঐতিহাসিক ট্যাফনাল ব্যারেট স্কুলের সামনে।

    ‘ইত্যাদি’র ধারণ উপলক্ষে ভোলাজুড়েই ছিল উৎসবের আমেজ। আমন্ত্রিত দর্শক ছাড়াও অনুষ্ঠানস্থলের বাইরে প্রায় অর্ধলক্ষাধিক মানুষ উপস্থিত হন তাদের ভালোবাসার অনুষ্ঠান দেখার জন্য।

    স্থানীয়রা জানান, ইতোপূর্বে ভোলায় কখনও কোনও অনুষ্ঠানে এত দর্শক সমাগম হয়নি। অনেক দর্শকই আশপাশের বিভিন্ন স্থাপনার ছাদ ও রাস্তায় দাঁড়িয়ে মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করেও দীর্ঘ সময় ধরে অবাক বিস্ময়ে উপভোগ করেছেন তাদের প্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’র ধারণ।

    এবারের অনুষ্ঠানে গান রয়েছে দুটি। অনুষ্ঠানের শুরুতেই ভোলা জেলাকে নিয়ে রয়েছে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য। পরিবেশন করেছেন স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী। নাচটির কোরিওগ্রাফি করেছে এস কে জাহিদ, কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীত আয়োজন করেছেন মেহেদী। আর একটি গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী ও আঁখি আলমগীর। ‘আমাকে না বলে’ শিরোনামে গানটির সুর ও সংগীত করেছেন শ্রোতাপ্রিয় শিল্পী ইমরান মাহমুদুল, লিখেছেন রবিউল ইসলাম জীবন।

    দর্শকপর্বের নিয়ম অনুযায়ী ধারণস্থান ভোলাকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মাঝখান থেকে ৩ জন দর্শক নির্বাচন করা হয়। ২য় পর্বে নির্বাচিত দর্শকরা এই পর্বের অতিথি ভোলা জেলারই সন্তান জনপ্রিয় অভিনয় তারকা তৌসিফ মাহবুবের সঙ্গে অভিনয় করেন। যা ছিল বেশ উপভোগ্য।

    এবারের অনুষ্ঠানে রয়েছে পর পর দু’বার পৃথিবীর সর্বোচ্চশৃঙ্গ এভারেস্ট জয় করা প্রথম ও একমাত্র বাঙালি ভোলার সন্তান এম এ মুহিতের একটি বিশেষ সাক্ষাৎকার। দ্বিতীয়বার তিনি ও নিশাত মজুমদার যখন একসঙ্গে এভারেস্ট জয় করেছিলেন-তখন তাদের হাতে শোভা পাচ্ছিল ‘ইত্যাদি’ লেখাটি। কিন্তু কেন, সেসবের উত্তরও পাওয়া যাবে এই সাক্ষাৎকারে।

    শেকড় সন্ধানী ইত্যাদি সবসময়ই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচার বিমুখ, জনকল্যাণে নিবেদিত মানুষদের তুলে ধরার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের অচেনা-অজানা বিষয় ও তথ্যভিত্তিক শিক্ষামূলক প্রতিবেদন প্রচার করে আসছে। আর সেই ধারাবাহিকতায় এবারের পর্বেও রয়েছে কয়েকটি অনবদ্য প্রতিবেদন। রয়েছে ভোলা ও এর বিভিন্ন উপজেলার উপর একটি তথ্যভিত্তিক প্রতিবেদন। ভোলা গ্রাম ও গুলশান নিয়ে রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। ১৯৭০ সালের ১২ই নভেম্বর স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে ভোলা জেলায় যে ধ্বংসযজ্ঞ হয়েছিল, একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সেই ভয়াল চিত্র উঠে এসেছে একটি পর্বে। পরিবেশ ও আবহাওয়া অনুকূলে থাকায় অনেক আগে থেকেই ভোলায় শুরু হয় মহিষকে কেন্দ্র করে এক অনন্য বাণিজ্যিক কার্যক্রম। মহিষের বাথান ও মহিষ নিয়ে রয়েছে আর একটি তথ্যবহুল প্রতিবেদন। নদী বেষ্টিত দ্বীপ জেলা ভোলার মানুষের আয়ের অন্যতম উৎস হচ্ছে মৎস্য খাত। তবে জীবিকার তাগিদে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার শিকার হন অনেক জেলে। তেমনি একটি জেলে পরিবারের করুণ চিত্র তুলে ধরা হয়েছে এবারের পর্বে।

    এবারে বিদেশি প্রতিবেদন দেখানো হবে চীনের বেইজিংয়ের দুর্দান্ত সামার প্যালেসের উপর। গ্রীষ্মকালীন এই প্রাসাদটি প্রাসাদ, বাগান এবং হ্রদের একটি কমপ্লেক্স।

    এবারও কুশলী সাংবাদিকের প্রশ্নের জবাবে নাতির কৌশলী উত্তর দর্শকদের আনন্দ দেবে। এছাড়াও ইত্যাদির নিয়মিত পর্ব চিঠিপত্র পর্ব ছাড়াও সমসাময়িক বিভিন্ন বিষয় ও প্রসঙ্গ নিয়ে সামাজিক অসঙ্গতি ও সমাজ সংস্কারের উপর রয়েছে বেশ কিছু তীক্ষ্ন ও তীর্যক নাট্যাংশ। কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম সেকেলে বৃদ্ধা, গরমে চরম অবস্থা, সাংস্কৃতিক অনুষ্ঠানে সংস্কৃতি বিতর্ক, মোবাইলিংয়ের বিষাক্ত ছোবল, সন্তানের ফোন আসক্তিতে অভিভাবকদের ভূমিকা, প্রচারণা যার সিনেমার মুল্লুক তার, প্রচলিত কথা এখন অচল, নতুন ছবি নিয়ে পুরনো কথা, ভাইরাস আতংক, চোরের সংজ্ঞাসহ বেশ কয়েকটি নাট্যাংশ।

    এবারের ইত্যাদিতে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন-দিলারা জামান, সোলায়মান খোকা, আব্দুল আজিজ, সুভাশিষ ভৌমিক, আরফান আহমেদ, আমিন আজাদ, মুকিত জাকারিয়া, রকি খান, জিল্লুর রহমান, শাহেদ আলী, আশরাফুল আলম সোহাগ, জাহিদ শিকদার, জামিল হোসেন, নিপু, সুজাত শিমুল, কামাল বায়েজিদ, নজরুল ইসলাম, সাবরিনা নিসা, রাজীব সালেহীন, শুভরাজ, সুর্বনা মজুমদার, সুচনা শিকদার, আনোয়ারুল আলম সজল, বেলাল আহমেদ মুরাদসহ আরো অনেকে। বরাবরের মত এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম।

    ‘ইত্যাদি’র এই পর্বটি আগামী ২৯ আগস্ট, শুক্রবার-রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

    ‘ইত্যাদি’ এবার ভোলার চরফ্যাশনে লাখো মানুষের সমাগম
    পূর্ববর্তী খবরবিয়ের ৬ মাসের মধ্যে কীভাবে সন্তানের জন্ম, মুখ খুললেন নেহা ধুপিয়া
    পরবর্তী খবর শুভশ্রীর সঙ্গে পর্দায় নিজেকে দেখে দেবের চোখে পানি, ভিডিও ভাইরাল

    আরো সংবাদ পড়ুন

    সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন ৫ দিনের রিমান্ডে

    আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন

    নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ফেসবুক ব্যবহারে আসছে নতুন নীতিমালা, ইতিবাচক শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

    September 6, 2026

    রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

    September 6, 2026

    চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

    September 6, 2026

    ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

    September 6, 2026

    কৃষকের সার নিয়ে কারসাজি করলে ঠিকানা হবে হাজত: সংস্কৃতিমন্ত্রী

    September 6, 2026

    দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

    September 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.