Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 5 July 2026, 01:54: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » এই পাঁচ সিনেমায় দেখানো হয়েছে ভূমিকম্পের ভয়াবহতা
    বিনোদন

    এই পাঁচ সিনেমায় দেখানো হয়েছে ভূমিকম্পের ভয়াবহতা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 22, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    এই পাঁচ সিনেমায় দেখানো হয়েছে ভূমিকম্পের ভয়াবহতা

    ছুটির দিনে সকালে এক ভয়াবহ আতঙ্ক দিয়ে দিন শুরু করল বাংলাদেশের মানুষ। এমন সময়ে ভূমিকম্প নিয়ে আতঙ্ক বিরাজ করছে কোটি মানুষের মনে। হয়তো অনেকের অজানা, এই পৃথিবীতে বহু ভয়ঙ্কর কিছু ভূমিকম্পের ঘটনা ঘটেছে; যা নিয়ে নির্মাণ হয়েছে চলচ্চিত্র। চলুন তবে দেখে নেওয়া যাক, এই চলচ্চিত্রগুলোর গল্প কী!

    ১. স্যান অ্যানড্রেস – ২০১৫

    হলিউডের জনপ্রিয় অভিনেতা ডোয়াইন জনসন (দ্য রক) অভিনীত এই ছবিটি বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। সিনেমার গল্পটি গড়ে উঠেছে ক্যালিফোর্নিয়ার কুখ্যাত ‘স্যান অ্যানড্রেস ফল্ট’-কে কেন্দ্র করে। হঠাৎ একদিন এই ফল্ট লাইনে ভয়াবহ ধস নামলে ক্যালিফোর্নিয়া লণ্ডভণ্ড হয়ে যায় ৯ মাত্রার এক প্রলয়ঙ্করী ভূমিকম্পে। একজন রেসকিউ পাইলট (ডোয়াইন জনসন) তার স্ত্রীকে নিয়ে লস অ্যাঞ্জেলেস থেকে সান ফ্রান্সিসকোতে পাড়ি জমান তাদের একমাত্র মেয়েকে উদ্ধার করার জন্য। ধ্বংসস্তূপ, ধসে পড়া বহুতল ভবন এবং সুনামির মতো ভয়ঙ্কর দৃশ্যগুলো এই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে অত্যন্ত নিপুণভাবে।

    ২. দি ইম্পসিবল- ২০১২

    ২০০৪ সালে ভারত মহাসাগরে সৃষ্ট ভূমিকম্প ও তৎপরবর্তী সুনামির সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিটি দর্শকদের হৃদয়ে গভীর দাগ কাটে। গল্পটি থাইল্যান্ডে ছুটিতে যাওয়া একটি স্প্যানিশ পরিবারের। ক্রিসমাসের ছুটিতে আনন্দ করার সময় হঠাৎ ধেয়ে আসে দানবীয় জলোচ্ছ্বাস। মুহূর্তের মধ্যে পরিবারের সদস্যরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার লড়াই এবং একে অপরকে খুঁজে পাওয়ার অদম্য প্রচেষ্টাই এই ছবির মূল উপজীব্য। এতে অভিনয় করেছেন নাওমি ওয়াটস ও ইউয়ান ম্যাকগ্রেগর।

    ৩. আফটারশক- ২০১২

    আফটারশক হলো ২০১২ সালের একটি দুর্যোগধর্মী হলিউড চলচ্চিত্র। চিলির একটি নাইটক্লাবে বিশাল ভূমিকম্প আঘাত হানার পর একদল পর্যটকের বেঁচে থাকার লড়াই নিয়ে এই সিনেমাটি নির্মিত। ভূমিকম্পের পর তারা নাইটক্লাবের ধ্বংসস্তূপ থেকে বের হয়ে আসে, কিন্তু তাদের দুঃস্বপ্নের যাত্রা শুরু হয় তখন থেকেই।

    ৪. দ্য কোয়াক – ২০১৮

    নরওয়েজিয়ান এই চলচ্চিত্রটি ‘দ্য ওয়েভ’ ছবির সিক্যুয়েল। গল্পে দেখা যায়, একজন ভূতাত্ত্বিক ক্রিশ্চিয়ান আইকজর্ড একটি টানেল ধসের ঘটনা তদন্ত করতে গিয়ে বুঝতে পারেন যে অসলো শহরে একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানতে চলেছে। কিন্তু তার সতর্কবার্তায় কেউ কান দেয় না। অবশেষে যখন সত্যিই ভূমিকম্প শুরু হয়, তখন একটি গগনচুম্বী ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকে পরিবারকে বাঁচাতে তার মরণপণ লড়াই শুরু হয়। টানটান উত্তেজনার এই ছবিটি দর্শকদের ভয়ের পাশাপাশি পারিবারিক বন্ধনের গুরুত্বও বোঝায়।

    ৫. আর্থকোয়েক – ১৯৭৪

    ক্লাসিক এই হলিউড চলচ্চিত্রটিতে লস অ্যাঞ্জেলেস শহরে আঘাত হানা এক কাল্পনিক ভয়াবহ ভূমিকম্পের চিত্র তুলে ধরা হয়েছে। ছবির গল্পে বিভিন্ন চরিত্রের ব্যক্তিগত জীবনের টানাপোড়েন এবং ভূমিকম্পের সময় তাদের বেঁচে থাকার সংগ্রাম দেখানো হয়েছে। যখন ৯.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, তখন পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। এই সিনেমাটি বিশেষ ইফেক্টের ব্যবহার ও তারকাবহুল অভিনয়ের জন্য এখনও স্মরণীয়।

    উল্লেখ্য, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ড থেকে কম্পন শুরু হয়। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পের ফলে আতঙ্কিত মানুষজন দ্রুত ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। এ সময় বিভিন্ন জায়গায় দেয়াল ধস ও ফাটলের ঘটনা ঘটে।

    এই পাঁচ সিনেমায় দেখানো হয়েছে ভূমিকম্পের ভয়াবহতা
    পূর্ববর্তী খবরআসছে ‘দ্য মমি’র চতুর্থ কিস্তি, রয়েছে চমক
    পরবর্তী খবর দেশে আবারও হালকা ভূমিকম্প অনুভূত

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্যারাগুয়ে ম্যাচের আগে ফ্রান্স শিবিরে ধাক্কা, ছিটকে গেলেন চুয়ামেনি

    July 4, 2026

    তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব: মির্জা ফখরুল

    July 4, 2026

    নেইমার পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত: আনচেলত্তি

    July 4, 2026

    প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে এক লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

    July 4, 2026

    ১২ সপ্তাহের মধ্যে দেশের সর্বত্র ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী

    July 4, 2026

    চকবাজারের আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

    July 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.