Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 22 August 2026, 02:32: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ‘এখন সকলে মুরুব্বি, কাজ ফুরালে কথা শেষ’
    বিনোদন

    ‘এখন সকলে মুরুব্বি, কাজ ফুরালে কথা শেষ’

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 8, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ‘এখন সকলে মুরুব্বি, কাজ ফুরালে কথা শেষ’

    টলিউডের একসময়ের জনপ্রিয় খল অভিনেতা বিপ্লব চ্যাটার্জি। এক সাক্ষাৎকারে তিনি বিনোদন জগতের বর্তমান চালচিত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন, যা আবারও উসকে দিয়েছে চলচ্চিত্র শিল্পের ভেতরের কোন্দল ও পরিবর্তন নিয়ে আলোচনা। বিপ্লব চ্যাটার্জি অভিযোগ করেছেন, কাজ ফুরিয়ে গেলে তার খোঁজ আর কেউ রাখেন না।

    বিপ্লব চ্যাটার্জি জানান, তার জন্মদিন আর বছরের অন্য দিনগুলোর মধ্যে এখন আর তেমন কোনো পার্থক্য নেই। একসময় যখন তিনি নিয়মিত অভিনয় করতেন, তখন অন্তত জন্মদিনে শুভাকাঙ্ক্ষীদের ফোন আসত। কিন্তু এখন সে সব বন্ধ। এমনকি কাজের প্রয়োজনে বা কুশল জানতেও কাউকে ফোন করলে তারা ফোন ধরেন না।

    তার কথায়, ‘কাকে ছেড়ে কার নাম বলব? বছর দুয়েক আগে এক নামজাদা পরিচালকের সিরিজে অভিনয় করলাম। কাজ যতক্ষণ করেছি ততক্ষণ কত কথা। ইদানীং ফোন করলে ধরেন না তিনি। কাজ ফুরালো তো কথাও ফুরালো।’

    বিপ্লব চ্যাটার্জি স্মরণ করিয়ে দেন কিংবদন্তি সত্যজিৎ রায়ের কথা। তিনি বলেন, ‘আগে এমনটা ছিল না স্বয়ং সত্যজিৎ রায় শেষ দিন পর্যন্ত নিজে ফোন ধরতেন। নিপাট ভদ্রলোক ছিলেন আমি অবশ্য অভ্যস্থ হয়ে উঠেছি। বুঝেছি, এটাই রীতি এখন আর গায়ে মাখি না কারণ সবাই মুরুব্বি। শরীর আমার আগের থেকে ভালোই। বয়স হয়েছে, টুকটাক অসুস্থতা থাকবেই।’

    ‘অনেক দিন অভিনয়ে নেই। দিন কাটে বই, খবরের কাগজ পড়ে। কখনও হয়তো বন্ধুরা আসেন। আর গিন্নি আছেন। তার সঙ্গে ঝগড়া করতে করতে কেটে যায়। জন্মদিনে তিনি নিজের হাতে পাঁঠার মাংস, পায়েস রাঁধেন। রান্নার দিদি দুর্দান্ত ডিমের ডেভিল বানান। এ দিন ওটাও পাতে থাকে।’

    বিপ্লবের ভাষ্যে, ‘কেন আমায় অভিনয়ে ডাকা হয় না, জানি না। আমার অভিজ্ঞ চোখ অনেক কিছু বুঝে ফেলবে, তাই? জানি না। তবে টলিউডের পরিবর্তন ঘরে বসেই চোখে পড়ে। কত দলাদলি, রাজনীতি। প্রত্যেকে অর্থলোভী। কাজের মান কমতে কমতে কোথায় নেমেছে।’

    ‘এখন সকলে মুরুব্বি কাজ ফুরালে কথা শেষ’
    পূর্ববর্তী খবরটস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
    পরবর্তী খবর ইরানে পৌঁছেছে চীনা ক্ষেপণাস্ত্রের চালান

    আরো সংবাদ পড়ুন

    আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন

    নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

    August 21, 2026

    শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল

    August 21, 2026

    শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

    August 21, 2026

    মার্কিন বিমানবাহিনীর ঘাঁটিতে বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী

    August 21, 2026

    নবনির্বাচিত রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন শনিবার

    August 21, 2026

    মন্ত্রিসভায় রদবদল আসছে আজ

    August 21, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.