Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 28 October 2026, 07:24: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » এটাই হয়তো আমার নিয়তি: আমির খান
    বিনোদন

    এটাই হয়তো আমার নিয়তি: আমির খান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 8, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    এটাই হয়তো আমার নিয়তি আমির খান

    বলিউড তারকা আমির খান সম্প্রতি ভাই ফয়সাল খানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে মুখ খুলেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, পরিবারের সঙ্গে এমন দূরত্ব তৈরি হওয়াটা তার জীবনেরই এক কঠিন বাস্তবতা। ফয়সাল খানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার প্রসঙ্গে এবার কথা আমির খান।

    এনডিটিভি থেকে জানা যায় আমির বলেন, কী আর করা যায়? এটাই হয়তো আমার নিয়তি। পৃথিবীর সঙ্গে লড়াই করা যায়, কিন্তু নিজের পরিবারের সঙ্গে কীভাবে লড়াই করা সম্ভব? আমিরের এই প্রতিক্রিয়া এসেছে এমন এক সময়, যখন কয়েক মাস আগে একটি পডকাস্টে ফয়সাল খান অভিযোগ করেছিলেন, আমির তাকে মুম্বাইয়ের বাড়িতে এক বছরেরও বেশি সময় আটকে রেখেছিলেন। সেই অভিযোগ ঘিরে বলিউডে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়।

    গত বছর পিঙ্কভিলা পডকাস্টে ফয়সাল খান দাবি করেন, তাকে জোর করে ঘরে বন্দি করে রাখা হয়েছিল এবং মানসিকভাবে অসুস্থ প্রমাণ করার চেষ্টা করা হয়। তিনি বলেন, আমাকে এক বছর বাড়িতে বন্দি করে রাখা হয়েছিল। বলা হচ্ছিল, আমি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত এবং সমাজের জন্য বিপজ্জনক। এমনকি আমাকে জেজে হাসপাতালে ২০ দিন রাখা হয় এবং সেখানে নানা পরীক্ষা করা হয়।

    ফয়সালের এই বক্তব্যের পরপরই আমির খানের পরিবার এক যৌথ বিবৃতি দেয়। সেখানে বলা হয়, ফয়সালকে ঘিরে নেয়া সব সিদ্ধান্ত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এবং পারিবারিকভাবে সম্মিলিত সিদ্ধান্তে নেওয়া হয়েছিল। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, এসব সিদ্ধান্তের পেছনে ছিল ভালোবাসা, সহানুভূতি ও তার মানসিক সুস্থতার চিন্তা।

    বিবৃতিতে আরও বলা হয়, বিষয়টি অত্যন্ত ব্যক্তিগত ও সংবেদনশীল। তাই গণমাধ্যমের কাছে অনুরোধ জানানো হয়, যেন এই পারিবারিক বিষয়কে বিভ্রান্তিকর বা চাঞ্চল্যকর গসিপে পরিণত না করা হয়। এই বিবৃতিতে আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্ত, ছেলে জুনেইদ খান, মেয়ে ইরা খানসহ পরিবারের বহু সদস্য স্বাক্ষর করেন।

    পরিবারের ওই বিবৃতির পর ফয়সাল খান প্রকাশ্যে জানান, তিনি আমির খানসহ পুরো পরিবারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন। একই সঙ্গে তিনি আমিরের কাছ থেকে আর কোনো মাসিক ভাতা বা আর্থিক সহায়তা নেবেন না বলেও জানান। এক বিবৃতিতে ফয়সাল বলেন, তিনি আর বাবা-মা বা ভাইয়ের পরিবারের অংশ হিসেবে পরিচিত হতে চান না এবং পারিবারিক সম্পত্তির কোনো অধিকারও দাবি করবেন না।

    প্রসঙ্গত, ফয়সাল খান শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবন শুরু করেন ১৯৬৯ সালের সিনেমা ‘পেয়ার কা মৌসম’-এ। পরে তিনি ‘কয়ামত সে কয়ামত তাক’ সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয় করেন। ২০০০ সালে ধর্মেশ দর্শন পরিচালিত ‘মেলা’ সিনেমাতে ভাই আমির খানের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি।

    এটাই হয়তো আমার নিয়তি: আমির খান
    পূর্ববর্তী খবরএলপিজি আমদানি ও দেশীয় উৎপাদনে ভ্যাট কমালো সরকার
    পরবর্তী খবর সাধারণ গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম কমালো পাকিস্তান

    আরো সংবাদ পড়ুন

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ডের ২৫তম আসরে শ্রেষ্ঠ ফোক সংগীতশিল্পীর সম্মাননায় ভূষিত রেশমী মির্জা

    বলিউড অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

    ১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম ও শাহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২

    October 28, 2026

    বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

    October 28, 2026

    স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

    October 28, 2026

    বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    October 28, 2026

    ইরানের হুমকি চিরতরে দূর করার ঐতিহাসিক সুযোগ এসেছে: নেতানিয়াহু

    October 28, 2026

    যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব: পেজেশকিয়ান

    October 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.