Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 4 July 2026, 05:45: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » এবার ঢাকায় আসা প্রসঙ্গে কথা বললেন আতিফ আসলাম
    বিনোদন

    এবার ঢাকায় আসা প্রসঙ্গে কথা বললেন আতিফ আসলাম

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 20, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    আতিফ আসলাম

    আবারও ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীত তারকা আতিফ আসলাম। গায়ক নিজেই এবার ঢাকা আসার প্রসঙ্গে মুখ খুললেন। এবার খবরটি এসেছে সরাসরি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আতিফ বুধবার (১৯ নভেম্বর) একটি ছবি পোস্ট করে জানিয়েছেন, ডিসেম্বরেই ঢাকায় অনুষ্ঠিত হবে তার বহুল প্রত্যাশিত কনসার্ট। পোস্টের ক্যাপশনেই তিনি তারিখ উল্লেখ করে জানিয়ে দিয়েছেন, কখন ভক্তদের সামনে হাজির হবেন তিনি।

    আতিফ আসলাম তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, ১৩ ডিসেম্বর ২০২৫ ঢাকায়। সেই সঙ্গে গায়কের কনসার্টে গান গাওয়ার একটি ছবি যুক্ত করেছেন। সেখানে কনসার্টের সময় এবং টিকিট কেনার বিষয়টিও এসেছে। এর আগেই আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ জানিয়েছিল, আগামী ১৩ ডিসেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে গায়কের বহুল প্রত্যাশিত ওপেন-এয়ার কনসার্ট ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’। আয়োজনটি অনুষ্ঠিত হবে বসুন্ধরার খোলা মাঠে। এবার শিল্পীর নিজের পক্ষ থেকে ঘোষণায় ভক্তদের উচ্ছ্বাস আরও বেড়েছে।

    মেইন স্টেজের তথ্য অনুযায়ী, কনসার্টের দিন দুপুর ১টা থেকে গেট খুলে দেয়া হবে। পরিবেশনা শুরু হবে বিকেল ৫টা থেকে এবং চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। শিগগিরই অনলাইনে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে রাখা হবে একাধিক ক্যাটাগরির টিকিট।

    প্রসঙ্গত, ২০০৪ সালে ‘জলপারি’ ও ‘আদাত’ গান দিয়ে আলোচনায় আসেন আতিফ আসলাম। এরপর বলিউডে একের পর এক হিট গান উপহার দিয়ে তিনি আন্তর্জাতিক জনপ্রিয়তা পান। তার গাওয়া উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ও তেড়ে বিনা, তেরা হোনে লাগা হুঁ, ও মেরে খোদা, পেহলি নজর মে’সহ একাধিক গান। তার লাইভ পারফরম্যান্সের শক্তি, আবেগ আর কারিশমা তাকে দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় লাইভ পারফর্মার করে তুলেছে।

    বাংলাদেশে আতিফ আসলামের অগণিত ভক্ত। প্রায়ই তার কনসার্টে ঢল নামে দর্শকদের। গত বছর ২৯ নভেম্বর ঢাকায় এসে মাতিয়েছিলেন শ্রোতাদের। এ বছর তার নিজের মুখে ঢাকায় ফেরার খবর পেয়ে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করছেন।

    এবার ঢাকায় আসা প্রসঙ্গে কথা বললেন আতিফ আসলাম
    পূর্ববর্তী খবরতত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় নতুন দিগন্ত উন্মোচন করবে: আমীর খসরু
    পরবর্তী খবর কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়ি দুর্ঘটনায় ১১ পর্যটক আহত

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আর্জেন্টিনার বিপক্ষে সমতায় ফিরল কেপ ভার্দে

    July 4, 2026

    মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা

    July 4, 2026

    টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় মিসর

    July 4, 2026

    বিরতির পর গোল করে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

    July 4, 2026

    অস্ট্রেলিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল মিসর

    July 4, 2026

    অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেল মিসর

    July 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.