Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 27 June 2026, 03:25: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » কানাডা যাচ্ছে শিরোনামহীন
    বিনোদন

    কানাডা যাচ্ছে শিরোনামহীন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 28, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    কানাডা যাচ্ছে শিরোনামহীন

    দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। নতুন গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ততা যাচ্ছে তাদের। এরই মধ্যে জানা গেল স্পেশাল একটি কনসার্ট করতে কানাডা যাবেন জিয়া-ইশতিয়াকরা। দেশটিতে এটি তাদের প্রথম সফর।

    এ বিষয়ে ব্যান্ডের মুখপাত্র ইনফিতার দানিয়াল জানান, কানাডায় শিরোনামহীনের কয়েকটি কনসার্ট করার কথা ছিল; কিন্তু ব্যস্তার কারণে একটি শো করেই দেশে চলে আসবে দলটি। তবে এটি স্পেশাল কনসার্ট হবে। এর কারণ শিরোনামহীন সবসময় স্টেজে ৭ থেকে ১০টি গান করে। কিন্তু এবার টরন্টোতে তারা ২০টির বেশি গান গাইবে।

    স্বল্প সময়ের এ ট্যুরের জন্য সোমবার কানাডার উদ্দেশে রওনা দেয় শিরোনামহীন। ১ নভেম্বর টরন্টোতে কনসার্ট করবে দলটি। এটি আয়োজন করেছে সিক্স বিল্ডার্স। এই শো শেষে নভেম্বরের ৬ তারিখে দেশে ফিরবে তারা। যাওয়ার আগে ভক্তদের আরও একটি সুখবর দিয়েছে দলটি।

    দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ঘোষণা করেছে তাদের বহুল আলোচিত গান ‘এই অবেলায়’-এর সিকুয়েল ‘এই অবেলায় ২’-এর। ব্যান্ডের সর্বশেষ অ্যালবাম ‘বাতিঘর’-এর শেষ গান হিসেবে প্রকাশ পাবে এটি।

    গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে থাইল্যান্ডের মনোরম বিভিন্ন লোকেশনে। ভিডিওটির প্রযোজনায় সহযোগিতা করেছে খ্যাতনামা স্থাপনা নির্মাণ প্রতিষ্ঠান দ্য প্রিমিয়াম হোমস লিমিটেড। গানটি একই দিনে বাংলা ও ইংরেজি—দুই ভার্সনেই প্রকাশ পাবে।

    ‘এই অবেলায় ২’-এর কথা লিখেছেন জিয়াউর রহমান, সুর ও মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কাজী আহমেদ শাফিন। ভিডিওটিতে মডেল হিসেবে থাকছেন জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী নীল হুরেরজাহান। এ ছাড়া কিছু দৃশ্যে অভিনেতা তৌসিফ মাহবুবকে স্থিরচিত্রে দেখা যাবে।

    গানটির অফিসিয়াল টিজার এরই মধ্যে প্রকাশিত হয়েছে শিরোনামহীনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

    কানাডা যাচ্ছে শিরোনামহীন
    পূর্ববর্তী খবরআমি পালাইনি বাসাতেই আছি, আত্মসমর্পণ করব: ডন
    পরবর্তী খবর ভ্রমণই আমাকে নতুন কিছু শিখিয়েছে

    আরো সংবাদ পড়ুন

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

    দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী

    আমাদের বডিগার্ড নিয়ে ঘোরার প্রয়োজন হয় না: বাপ্পারাজ

    প্রকাশ্যে ক্ষমা চাইলেন গোবিন্দ, নেট দুনিয়ায় তুমুল আলোচনা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিজের জীবন দিয়ে সন্তানকে বাঁচালেন মা

    June 27, 2026

    পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, যে আলোচনা হলো

    June 27, 2026

    ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের: সংসদে প্রধানমন্ত্রী

    June 27, 2026

    প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে: সংসদে অর্থমন্ত্রী

    June 27, 2026

    পাগলা মসজিদ: ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে দানবক্সে চিঠি

    June 27, 2026

    প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব

    June 27, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.