Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 30 August 2026, 06:00: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » কিছুটা নিস্তেজ, তবে দমে যাননি শাকিব
    বিনোদন

    কিছুটা নিস্তেজ, তবে দমে যাননি শাকিব

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMarch 28, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    কিছুটা নিস্তেজ, তবে দমে যাননি শাকিব

    বঢাকাই সিনেমার এ সময়ের ব্যস্ততম নায়ক শাকিব খান। দুই যুগের বেশি সময়ের ক্যারিয়ারে ইন্ডাস্ট্রিতে নিজের একটি শক্ত অবস্থান তিনি দীর্ঘদিন ধরেই ধরে রেখেছেন। শাকিব মানেই যেন দর্শকের উচ্ছ্বাস ও প্রেক্ষাগৃহ মালিকদের ভরসার নাম। প্রযোজক-পরিচালকরাও তাই শাকিবেই খুঁজে পান আস্থা। প্রতি বছরের দুই ঈদে ধারাবাহিকভাবেই মুক্তি পাচ্ছে এ নায়কের সিনেমা, যা অনেক হল মালিকেরই মুখে হাসি ফুটিয়েছে। খুলেছে অনেক বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল। এ বছরও শাকিব অভিনীত ‘প্রিন্স’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। এটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। তবে এবার যেন শাকিব অনেকটা নিস্তেজ। কিন্তু এখানে নায়কের ব্যর্থতা খুব একটা আছে এমনটাও নয়। অন্যদিকে পুরোটা সফল হয়েছেন এমনও বলা যাবে না। ঈদে মুক্তির পর থেকেই শাকিব অভিনীত ‘প্রিন্স’ নানা জটিলতায় পড়েছে। সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এ সিনেমা ঈদের দিন থেকেই স্টার সিনেপ্লেক্সে দেখা যাচ্ছে না। কারিগরি ত্রুটির কারণেই এমনটা হয়েছে বলে জানান প্রযোজক ও পরিচালক। ঈদের চতুর্থ দিন থেকে দেখানো গেলেও, বেশ কয়েকটি শাখায় টিকিট বিক্রি হওয়ার পরও থিয়েটারের যান্ত্রিক ত্রুটির কারণে দর্শকের টাকা ফেরত দিতেও দেখা গেছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে। এ পরিস্থিতিতে প্রত্যাশার জায়গা থেকে খানিক পিছিয়ে রয়েছে শাকিবের ‘প্রিন্স’। তবে যে ভরাডুবি হয়েছে এমনটাও বলা যাবে না। সিঙ্গেল স্ক্রিনে এখনো দাপট দেখাচ্ছে সিনেমাটি। এ কারণে বিশ্লেষকদের মতে, শাকিব এবার অনেকটা নিস্তেজ তবে দমে যাননি।

    এদিকে শাকিব বর্তমানে ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমার শুটিং নিয়ে। জানা গেছে, তিনি এখন ‘রকস্টার’ সিনেমার শুটিং করছেন মালয়েশিয়ায়। এরই মধ্যে কয়েক দিনের শুটিং সম্পন্ন করেছেন। অন্যদিকে আগামীকাল শাকিবের জন্মদিন। ১৯৭৯ সালের ২৮ মার্চ গোপালগঞ্জে জন্ম তার। আর এ বিশেষ দিনেই জন্মদিনের উপহার হিসেবে প্রকাশ হবে ‘রকস্টার’ সিনেমার টিজার। এমনটাই জানান পরিচালক আজমান রুশো।

    পরিচালক বলেন, ‘খুব বেশি ট্রেন্ডি একজন রকস্টার লুক আমরা দেখাব, যিনি বিলং করেন এই সময়ে। তিনি একজন রক মিউজিশিয়ান, নিজে গান লেখেন এবং নিজেই কম্পোজিশন করেন। এ আইডিয়া থেকে আমরা রকস্টার ক্যারেক্টার ডিজাইন করেছি। আজ তার (শাকিব খান) জন্মদিন উপলক্ষে আমরা এটি সবার জন্য প্রকাশ করব।’

    নির্মাতার ভাষ্যমতে, প্রায় ২৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে শাকিব এ ধরনের চরিত্র এবারই প্রথম করছেন। এজন্য তিনি শুটিংয়ের আগে কয়েক দিন অনুশীলন করে গিটারও শিখেছেন। রকস্টারের গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুকসহ সবকিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। ‘রকস্টার’-এর চিত্রনাট্য করেছেন আয়মান আসিব স্বাধীন। সান কমিউনিকেশন প্রযোজনা করেছে সিনেমাটি। এতে শাকিবের বিপরীতে দ্বিতীয় নায়িকা হিসেবে রয়েছেন তানজিয়া জামান মিথিলা। প্রধান নায়িকা হিসেবে সাবিলা নূর রয়েছেন এমনটা শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি সংশ্লিষ্টরা।

    দর্শকও নিশ্চয়ই অপেক্ষায় রয়েছেন নতুন রূপে শাকিবকে দেখার জন্য। প্রতিটি সিনেমায় এ নায়ক নতুন কিছু নিয়েই পর্দায় হাজির হচ্ছেন, যা গত কয়েক বছরে প্রমাণিত। এবারও এমনটাই প্রত্যাশা সবার।

    প্রসঙ্গত, শাকিবের জন্ম গোপালগঞ্জ হলেও তার শৈশব কেটেছে নারায়ণগঞ্জে। ১৯৯৯ সালে সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’ সিনেমা দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি দর্শকপ্রিয় এ নায়ককে।

    কিছুটা নিস্তেজ তবে দমে যাননি শাকিব
    পূর্ববর্তী খবরদুবাইয়ের বুর্জ খলিফার উপর ভয়াবহ বজ্রপাত
    পরবর্তী খবর ‘প্রিন্স’ দেখতে ঢাকায় এসে কাচ্চি খাওয়ার অপেক্ষায় জ্যোতির্ময়ী

    আরো সংবাদ পড়ুন

    সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন ৫ দিনের রিমান্ডে

    আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন

    নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    নেপালে বন্যায় ভেসে আসা ব্যাংকের লকার লুট, আটক ২৯

    August 29, 2026

    ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা

    August 29, 2026

    সব কিছু বিবেচনা করে মক্কা চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

    August 29, 2026

    জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    August 29, 2026

    পাকিস্তানের আজাদ কাশ্মীর দখলের ডাক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

    August 29, 2026

    ইউক্রেন যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন

    August 29, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.