Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 7 July 2026, 10:32: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ছদ্মবেশে শাহরুখের ‘মান্নাতে’ প্রবেশের চেষ্টা যুবকের
    বিনোদন

    ছদ্মবেশে শাহরুখের ‘মান্নাতে’ প্রবেশের চেষ্টা যুবকের

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 20, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ছদ্মবেশে শাহরুখের ‘মান্নাতে’ প্রবেশের চেষ্টা যুবকের

    কথায় আছে, মুম্বাই গিয়ে শাহরুখ খানের ‘মান্নাত’ না দেখলে মুম্বাই সফর অসম্পূর্ণ। কিং খানের ভক্ত-অনুরাগীদের দূর থেকে বাড়িটির এক ঝলক দেখতে ভিড় করেন, কিন্তু এক তরুণ ভক্ত এবার মান্নাতে প্রবেশের জন্য অভিনব এক কৌশল অবলম্বন করলেন। তিনি সরাসরি বাড়িতে প্রবেশের চেষ্টা করলেন, তাও আবার জোম্যাটো ডেলিভারি বয়ের বেশ ধরে! এই ঘটনাটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

    ঘটনাটি ঘটিয়েছেন শুভম প্রজাপত নামের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রামে একটি মজার ভিডিও শেয়ার করেন, যা মুহূর্তেই হইচই ফেলে দিয়েছে। ভিডিওতে শুভমকে দেখা যায়, তিনি মান্নাতের বাইরে দাঁড়িয়ে শাহরুখের সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছা প্রকাশ করছেন। কিন্তু তিনি জানেন, সাধারণ ভক্ত হিসেবে গেটে প্রবেশ করা সম্ভব নয়। তখনই তিনি এক বুদ্ধি বের করেন।

    শুভম নিজেই জোম্যাটো থেকে দুটি কোল্ড কফি অর্ডার করেন একটি নিজের জন্য এবং অন্যটি শাহরুখের জন্য। ডেলিভারির ঠিকানা হিসেবে তিনি দেন মান্নাতের ঠিকানা। মাত্র পাঁচ মিনিটের মধ্যে যখন আসল ডেলিভারি বয় আসেন, শুভম তাকে রাজি করিয়ে ডেলিভারি ব্যাগটি নিয়ে নেন। এরপর তিনি আত্মবিশ্বাসের সঙ্গে সেই ব্যাগ কাঁধে ঝুলিয়ে মান্নাতের মূল গেটের দিকে এগিয়ে যান, যেন তিনি সত্যিই কফি ডেলিভারি দিতে এসেছেন।

    কিন্তু মান্নাতের কড়া নিরাপত্তা তাকে সহজেই ভেতরে ঢুকতে দেয়নি। প্রধান গেটের প্রহরী তাকে পেছনের গোপন দরজা দিয়ে প্রবেশ করতে বলেন। শুভম আশান্বিত হয়ে সেখানে ছুটে যান, কিন্তু সেখানেও তার আশা পূরণ হয়নি। পেছনের গেটের প্রহরী সঙ্গে সঙ্গে যিনি অর্ডার করেছেন, তাকে ফোন করতে বলেন। শুভম ফোন করলে কোনো উত্তর পান না।

    প্রহরীর অভিজ্ঞ চোখে এই নাটক ধরা পড়তে বেশি সময় লাগেনি। তিনি মজার ছলে বলেন, ‘শাহরুখ খান নিজে যদি ফোন করেন, তাহলে কফি নির্মাতারা এসে তার সামনে নাচতে শুরু করবেন।’ প্রহরী বুঝতে পারেন যে ভিড়ের মধ্যে থেকে কেউ একজন মজা করার জন্য এই কাণ্ড ঘটিয়েছে।

    ছদ্মবেশে শাহরুখের ‘মান্নাতে’ প্রবেশের চেষ্টা যুবকের
    পূর্ববর্তী খবরদীর্ঘ প্রতীক্ষার পর শুটিংয়ে ফিরছেন দীপিকা
    পরবর্তী খবর মিস ইউনিভার্সের মঞ্চে ইতিহাস গড়তে যাচ্ছেন ফিলিস্তিনি নাহিন আইয়ুব

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    পর্তুগালের বিদায়ের পর কোচ মার্টিনেজের পদত্যাগের ঘোষণা

    July 7, 2026

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

    July 7, 2026

    ৬ দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

    July 7, 2026

    ওমান উপকূলে জাহাজে আগুন, ‘অজানা বস্তুর’ আঘাত

    July 7, 2026

    ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা

    July 7, 2026

    যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে স্পেনকে পেল বেলজিয়াম

    July 7, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.