Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 21 June 2026, 06:57: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ছেলেকে ‘নেপো কিড’ বলে ধমক, বিতর্কে আমির খান
    বিনোদন

    ছেলেকে ‘নেপো কিড’ বলে ধমক, বিতর্কে আমির খান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 1, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ছেলেকে ‘নেপো কিড’ বলে ধমক, বিতর্কে আমির খান

    এই মুহূর্তে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে নিয়ে দারুণ ব্যস্ত বলিউড সুপারস্টার আমির খান। বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে দেখা যাচ্ছে, এমনকি সম্প্রতি আমির নিজেই জানিয়েছেন, মনে মনে গৌরীকে তিনি ইতোমধ্যেই জীবনসঙ্গী হিসেবে মেনে নিয়েছেন। যদিও প্রাক্তন দুই স্ত্রী ও সন্তানদের সঙ্গেও এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তিনি। কিন্তু এমন সময়ে বড় ছেলে জুনেইদকে প্রকাশ্যে ‘নেপো কিড’ বলে ধমক দিলেন আমির। আর নেটিজেনরাও ভাবতে থাকলেন, তাহলে কি বাবার বিরাগভাজন হয়ে উঠলেন জুনেইদ?

    সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে আমির খান অভিনীত ছবি ‘সিতারে জামিন পার’। সিনেমা হলে ভালো ব্যবসা করার পর এখন এই ছবি দেখা যাচ্ছে অনলাইনেও, মাত্র ১০০ টাকার বিনিময়ে। আর এই অনলাইন রিলিজের প্রচারের জন্যই আমির বেছে নিলেন অভিনব এক উপায়— নিজের ছেলে জুনেইদকে নিয়ে একটি স্কিট ভিডিও।

    ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, বিজ্ঞাপনের শুরুতেই দেখা যায় আমির বাড়ি ঢুকেই দেখতে পান একজন বাড়িতে বসেই ‘সিতারে জামিন পার’ দেখছেন। এই দৃশ্য দেখে আমির ভীষণ রেগে যান। তারপরে ওই ব্যক্তির থেকে তিনি শুনতে পান এই পুরো ব্যাপারটাই জুনেইদের মাথা থেকে এসেছে। তাতেই বেশ খানিকটা রেগে আমির ঘরে ঢুকে ছেলেকে বকাবকি করতে শুরু করেন। জুনেইদ বাবাকে শান্ত করতে গেলে তখনই আমির নিজের দুটি ব্যর্থ ছবির নাম মনে করিয়ে দেন ছেলেকে। এরপরেই জুনেইদ বাবাকে তার ওপর ভরসা রাখতে বলেন। কপট রাগ দেখিয়ে আমির ছেলেকে ‘নেপো কিড’ বলে সম্বোধন করেন।

    তবে এটি নিছকই এক অভিনয়। এই কৌশলে হাস্যরসের মাধ‍্যমে নিজের ছবির প্রচার সারলেন আমির খান। কিন্তু নেটিজেনদের মতে, ভিডিওটির মধ্য দিয়ে স্পষ্ট এক ব্যক্তিগত ইঙ্গিতও রেখে দিয়েছেন অভিনেতা; ছেলে জুনেইদকে নিয়ে হয়তো কোথাও একধরনের অস্বস্তিও অনুভব করছেন তিনি।

    ভিডিওটি নিয়ে এখন চলছে জোর বিতর্ক। কারণ, ‘নেপো কিড’ শব্দের অর্থ যারা বাবার-মায়ের (অথবা পরিবারের) খ্যাতি, ক্ষমতা বা প্রভাব ব্যবহার করে সুবিধা পায়, বিশেষ করে বিনোদন জগতে, তাদেরই বলা হয় নেপো কিড। অনেক সময় ‘নেপো কিড’ বলা হয় খারাপ অর্থে; যেন সে যোগ্য নয়, শুধু পরিবার বা চেনাজানার জোরে জায়গা পেয়েছে। আমির কি পরোক্ষভাবে ছেলেকে খোটা দিলেন কি না, এমন প্রশ্নও রেখেছেন নেটিজেনরা।

    তবে প্রচার কৌশলেই এমন কথা ব্যবহার করা হলেও তা যে দারুণ সফল হয়েছে, তা বলার বাকি রাখে না।

    ছেলেকে ‘নেপো কিড’ বলে ধমক বিতর্কে আমির খান
    পূর্ববর্তী খবরযুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আমাদের পোশাক খাতের জন্য সুসংবাদ: খলিলুর রহমান
    পরবর্তী খবর স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি: প্রেস সচিব

    আরো সংবাদ পড়ুন

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

    দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী

    আমাদের বডিগার্ড নিয়ে ঘোরার প্রয়োজন হয় না: বাপ্পারাজ

    প্রকাশ্যে ক্ষমা চাইলেন গোবিন্দ, নেট দুনিয়ায় তুমুল আলোচনা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

    June 21, 2026

    অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

    June 21, 2026

    হরমুজে টোল নেবে না ইরান, তবে তা নিতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    June 21, 2026

    নকআউট পর্বের পথে বড় অগ্রগতি জাপানের, বিদায় তিউনিসিয়ার

    June 21, 2026

    তিউনিশিয়ার বিপক্ষে ৩ গোলে এগিয়ে জাপান

    June 21, 2026

    তিউনিশিয়ার বিপক্ষে ২ গোলে এগিয়ে থেকে বিরতিতে জাপান

    June 21, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.