Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 12 August 2026, 05:01: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » জনপ্রিয় টিকটকার নোয়েল রবিনসন আটক
    বিনোদন

    জনপ্রিয় টিকটকার নোয়েল রবিনসন আটক

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 1, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    জনপ্রিয় টিকটকার নোয়েল রবিনসন আটক

    ভারতের রাস্তায় নাচানাচি করে টিকটক ভিডিও বানানোর সময় অনুমতি না থাকার অভিযোগে জনপ্রিয় জার্মান টিকটকার নোয়েল রবিনসনকে আটক করেছে বেঙ্গালুরু পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, বুধবার (৩০ জুলাই) ভারতের ঐতিহ্যবাহী পোশাক পরে রাস্তায় নেচে ভিডিও ধারণ করার সময় নোয়েলের চারপাশে বিশাল ভিড় জমে যায়। এ সময় জননিরাপত্তার বিঘ্নিত হওয়ায় তাকে আটক করা হয়।

    প্রতিবেদনে বলা আরও হয়, রবিনসনকে প্রায় ১৫ মিনিটের জন্য পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে ব্যস্ত রাস্তায় অনুমতি ছাড়া ভিডিও ধারণ করার জন্য তাকে জরিমানা করা হয়। এ বিষয়ে নিজের ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও শেয়ার করেছেন নোয়েল। ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ অফিসার তাকে একটি পুলিশ গাড়িতে তোলার সময় তার মাথা গাড়ির দরজায় লেগে যাচ্ছিল।

    নোয়েল রবিনসন পরে ইনস্টাগ্রামে বলেন, এই প্রথম আমাকে পুলিশ স্টেশনে নেওয়া হলো। আমি ভয় পেয়েছিলাম যে, তারা আমাকে জেলে পাঠাবে, কিন্তু ভাগ্যক্রমে সবকিছু ঠিক ছিল। আমি নিরাপদ আছি। আমি ভারতকে ভালোবাসি।

    এই অভিজ্ঞতার পরেও রবিনসন তার ভক্তদের আশ্বস্ত করে বলেন, সবকিছু ঠিক আছে। এমন ঘটনা যেকোনো দেশেই ঘটতে পারে। বন্ধুরা, মন খারাপ করো না। এমনটা যেকোনো দেশেই ঘটতে পারে। এটা শুধু ভারতের বিষয় নয়। এমন একটি ছোট ঘটনা ভারতের প্রতি আমার ভালোবাসা কমিয়ে দেবে না।

    প্রসঙ্গত, নোয়েল রবিনসন জার্মান টিকটক তারকা, কনটেন্ট ক্রিয়েটর এবং নৃত্যশিল্পী। বিশ্বজুড়ে রয়েছে তার বিশাল সংখ্যক ফ্যান-ফলোয়ার। ২০০১ সালে জন্ম নেওয়া রবিনসন নাইজেরিয়ান বংশদ্ভুত। তবে তিনি জার্মান মায়ের কাছে বড় হয়েছেন। প্রাণবন্ত নাচের ভিডিও, বিশেষ করে হুডের নিচে থেকে তার আফ্রো চুলের স্টাইল দেখানোর বিশেষ কৌশল, ফ্রি স্টাইল ও হিপ-হপ কোরিওগ্রাফির জন্য তিনি বিখ্যাত হয়েছেন।

    জনপ্রিয় টিকটকার নোয়েল রবিনসন আটক
    পূর্ববর্তী খবরবিচ্ছেদের তিন মাসেই শ্রাবন্তীর প্রাক্তনের নতুন সিদ্ধান্ত
    পরবর্তী খবর অত্যাধুনিক রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান

    আরো সংবাদ পড়ুন

    আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন

    নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ ভারতের

    August 11, 2026

    বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

    August 11, 2026

    ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে গুঞ্জনের কিছু নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    August 11, 2026

    সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

    August 11, 2026

    সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট

    August 11, 2026

    সুইডেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী

    August 11, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.