Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 4 September 2026, 02:04: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » জেনেলিয়ার জন্মদিনে রিতেশের আবেগঘন পোস্ট
    বিনোদন

    জেনেলিয়ার জন্মদিনে রিতেশের আবেগঘন পোস্ট

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 5, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    জেনেলিয়ার জন্মদিনে রিতেশের আবেগঘন পোস্ট

    বলিউডের জনপ্রিয় দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা বরাবরই একে অপরের প্রতি ভালোবাসা এবং সম্মান প্রদর্শনে অনন্য। তাদের এই মধুর সম্পর্ক আবারও সবার নজর কেড়েছে, এবার জেনেলিয়ার জন্মদিনে রিতেশের আবেগঘন পোস্টের মাধ্যমে। রিতেশ তার স্ত্রীর সঙ্গে তোলা কিছু সুন্দর ছবি শেয়ার করেছেন। সেই সঙ্গে লিখেছেন এক হৃদয়স্পর্শী বার্তা।

    তিনি জেনেলিয়াকে সম্বোধন করে লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার বাইকো আমার ভালোবাসা। আজ শুধু তোমার জন্মদিন নয়, আজ এমন একটি দিন যা আমাকে বারবার মনে করিয়ে দেয় আমি কতটা ভাগ্যবান যে তোমার মতো একজন মানুষের সঙ্গে জীবন কাটাতে পারছি। তুমি একজন অসাধারণ নারী, এমনকি যখন আমি একেবারে ভেঙে পড়ি তখনও তুমি আমার মুখে হাসি ফোটাও।’

    রিতেশের কথায়, ‘তুমি আমার দেখা সেরা মা। তোমার প্রতি আমার ভালোবাসা এবং সম্মান অফুরন্ত। তুমি একদিকে যেমন একজন ভালো মেয়ে, তেমনই একজন ভালো বন্ধু। তুমি তোমার চারপাশের মানুষদের জন্য অনেক কিছু করো এবং আমাদের পরিবারের সুখের পেছনে তোমার অবদান সব থেকে বেশি।’

    ‘তুমি আমাকে কখনও ব্যর্থ হতে দাওনি। তোমার হাসি, তোমার মজা— কোনো কিছুই আমি বদলাতে চাই না, কারণ এই সব কিছুর মধ্যেই আমি বেঁচে থাকতে চাই। তুমি আমার সবচেয়ে বড় চিয়ারলিডার, সবচেয়ে বড় রক্ষক। এমন একজন, যার ওপর আমি সব সময় নির্ভর করতে পারি। তুমি আমার নোঙর, আমার সন্তানরা যার ওপর সবচেয়ে বেশি ভরসা করে ‘

    স্ত্রীর প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করে রিতেশ বলেন, ‘ তুমি আমাকে আরও ভালো মানুষ হতে অনুপ্রাণিত করেছো, তোমাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া আমার কাছে এক আশীর্বাদ। ঈশ্বর আমার প্রতি এর থেকে বেশি দয়ালু হতে পারতেন না। তোমাকে অনেক বেশি ভালোবাসি বাইকো, যা শব্দে প্রকাশ করা যায় না। সারা জীবন তোমাকে ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করে কাটিয়ে দিতে চাই।’

    প্রসঙ্গত, ২০১২ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন রিতেশ এবং জেনেলিয়া। বলিউডের এই তারকা জুটি তাদের সুখী দাম্পত্য জীবনের জন্য প্রায়শই প্রশংসিত হন। কাজের ক্ষেত্রে, রিতেশকে সম্প্রতি ‘হাউসফুল ৫’ ছবিতে দেখা গেছে, যা এখন ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে উপলব্ধ। অন্যদিকে, জেনেলিয়া অভিনয় করেছেন আমির খানের বিপরীতে ‘সিতারে জামিন পর’ ছবিতে।

    জেনেলিয়ার জন্মদিনে রিতেশের আবেগঘন পোস্ট
    পূর্ববর্তী খবরগাজায় আকাশ থেকে ত্রাণ ফেলল কানাডা
    পরবর্তী খবর দেশব্যাপী বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

    আরো সংবাদ পড়ুন

    সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন ৫ দিনের রিমান্ডে

    আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন

    নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বগুড়ায় ধানক্ষেতে গিয়ে পড়ল প্রতিমন্ত্রীর গাড়ি, আহত ৩

    September 4, 2026

    ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

    September 4, 2026

    বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

    September 4, 2026

    রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

    September 4, 2026

    ফেনীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ জনের মৃত্যু

    September 4, 2026

    শুভ জন্মাষ্টমী আজ

    September 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.