Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 19 July 2026, 02:56: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » টাকা চেয়ে ফের কপিল শর্মাকে হুমকি
    বিনোদন

    টাকা চেয়ে ফের কপিল শর্মাকে হুমকি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 28, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    টাকা চেয়ে ফের কপিল শর্মাকে হুমকি

    ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মা আবারও এক গুরুতর হুমকির মুখে পড়েছেন। সম্প্রতি বিশাল অঙ্কের অর্থ দাবি করে তাকে বারবার ফোন ও ভিডিও পাঠানো হচ্ছিল। অবশেষে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের তৎপরতায় সেই অভিযুক্তকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

    ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, দিলীপ চৌধুরী নামের ওই ব্যক্তি পশ্চিমবঙ্গ থেকে কপিল শর্মার কাছে এক কোটি টাকা চাঁদা (তোলা) দাবি করে ফোন ও ভিডিও পাঠাচ্ছিলেন। শুধু তাই নয়, অভিযুক্ত ভয় দেখানোর জন্য কুখ্যাত গ্যাংস্টার রোহিত গোন্ধরা এবং গোল্ডি বারের নামও ব্যবহার করেন।

    পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন, গত ২২ ও ২৩ সেপ্টেম্বর মাত্র দুই দিনের মধ্যে কপিলের কাছে প্রায় সাতবার হুমকি ফোন আসে। ঘটনার গুরুত্ব বিবেচনায় পুরো বিষয়টির সঙ্গে কোনো আন্তর্জাতিক বা দেশীয় গ্যাংস্টারের যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

    গ্রেপ্তারের পর অভিযুক্তকে ইতোমধ্যেই তদন্তের স্বার্থে মুম্বাই নিয়ে আসা হয়। আদালতে হাজির করা হলে আদালত তাকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এখন পুলিশ তদন্ত করে দেখছে, অভিযুক্ত ব্যক্তি সত্যিই কোনো গ্যাংস্টারের সঙ্গে যুক্ত, নাকি কেবল ভয় দেখিয়ে দ্রুত টাকা আদায়ের চেষ্টা করছিল।

    এটিই কপিল শর্মার জীবনে প্রথম এমন বিপদ নয়। কিছুদিন আগে কানাডায় তার উদ্বোধিত ক্যাফেতে একাধিকবার গুলিবর্ষণের ঘটনা ঘটে। গত ৪ জুলাই উদ্বোধনের পর ১০ জুলাই এবং পরে ৭ আগস্ট ক্যাফের বাইরে কয়েক রাউন্ড গুলি চলে।

    এছাড়াও, মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS) সম্প্রতি কপিলের জনপ্রিয় শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’- এর বিরুদ্ধে একটি সতর্কতা জারি করেছে। অনুষ্ঠানে মুম্বাইকে বারবার ‘বোম্বাই’ বলে সম্বোধন করার কারণে কপিলের ওপর ক্ষুব্ধ হন এমএনএস কর্মকর্তারা।

    টাকা চেয়ে ফের কপিল শর্মাকে হুমকি
    পূর্ববর্তী খবর‘আলিয়ার চেয়ে অনেক বড়মাপের অভিনেত্রী আমার বউ’
    পরবর্তী খবর ‘প্যাডেল আসক্তি নিয়ে অনেক কথা হচ্ছে’

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন

    July 18, 2026

    ট্রাম্পের মাথার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা

    July 18, 2026

    ট্রল করে লাভ নেই, আমাদের দায়িত্ব সঠিকভাবেই পালন করে যাব: শিক্ষামন্ত্রী

    July 18, 2026

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পরিবেশ দূষণবিষয়ক সভা অনুষ্ঠিত

    July 18, 2026

    বাণিজ্যযুদ্ধে বাংলাদেশকে সঙ্গে রাখতে চায় চীন: মির্জা ফখরুল

    July 18, 2026

    মার্কিন হামলায় ইরানের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ

    July 18, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.