Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 7 September 2026, 04:58: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল আর নেই
    বিনোদন

    টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল আর নেই

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কMarch 30, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল আর নেই

    টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সীমান্তবর্তী তালসারি সমুদ্রসৈকতে শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।

    জানা গেছে, একটি ধারাবাহিকের শুটিংয়ের জন্য পুরো ইউনিট সেখানে অবস্থান করছিল। শুটিং চলাকালে হঠাৎ পানিতে তলিয়ে যান রাহুল। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

    ধারাবাহিকটির সহঅভিনেত্রী সোমাশ্রী চাকি রাহুলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার মাত্র দুই ঘণ্টা আগেও তাদের একসঙ্গে শুটিং হয়েছিল।

    সোমাশ্রী গণমাধ্যমকে বলেন, “আজ আমাদের কলকাতায় ফেরার কথা ছিল। শুটিং শেষ করে আমরা ফিরছিলাম। পানির মধ্যে কীভাবে কী হলো, ঠিক বুঝতে পারছি না। আমরা তখন ঘটনাস্থলে ছিলাম না।”

    টেলিভিশনের পরিচিত মুখ রাহুল অভিনয়জীবন শুরু করেন থিয়েটার দিয়ে। বিজয়গড় থিয়েটার দলে ‘রাজ দর্শন’ নাটকের মাধ্যমে তার পথচলা শুরু। পরে ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান।

    এই ছবির সহশিল্পী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে তাদের বিয়ে হয়। একসময় বিচ্ছেদের গুঞ্জন থাকলেও পরে সন্তানের কথা ভেবে আবার একসঙ্গে থাকতে শুরু করেন তারা। তাদের একমাত্র ছেলে সহজ।

    অভিনয়ের পাশাপাশি ‘সহজ কথা’ নামে একটি জনপ্রিয় পডকাস্ট অনুষ্ঠানও উপস্থাপনা করতেন রাহুল।

    দীর্ঘ বিরতির পর সম্প্রতি আবারও ধারাবাহিকে ফেরেন তিনি। সর্বশেষ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়াচ্ছিল।

    টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল আর নেই
    পূর্ববর্তী খবরনির্ধারিত সময়ের আগেই সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান
    পরবর্তী খবর ‘অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের কোনোটিই একেবারে বাতিল হবে না’

    আরো সংবাদ পড়ুন

    ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের

    কবিতা থেকে গান বাঁধলেন মার্টিন

    ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ইতিহাস

    কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

    বিতর্কের পর ফের যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী

    প্রসেনজিৎ-দেব-জিৎ : এক ফ্রেমে যেন গোটা টলিউড!

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ৮ সেপ্টেম্বর থেকে প্রাথমিকের শিক্ষকদের বদলি স্থগিত: ববি হাজ্জাজ

    September 7, 2026

    বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সুইজারল্যান্ড

    September 7, 2026

    ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে: ইসি সচিব

    September 7, 2026

    রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে: প্রধানমন্ত্রী

    September 7, 2026

    পশ্চিম তীরে অননুমোদিত ইসরায়েলি বসতি উচ্ছেদের নির্দেশ নেতানিয়াহুর

    September 7, 2026

    উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

    September 7, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.