Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 30 June 2026, 05:53: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ‘ডোরেমন’বন্ধ হলো ইন্দোনেশিয়ায়
    বিনোদন

    ‘ডোরেমন’বন্ধ হলো ইন্দোনেশিয়ায়

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 8, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ‘ডোরেমন’বন্ধ হলো ইন্দোনেশিয়ায়

    স্কুল থেকে ফিরে এসেই টেলিভিশনের সামনে হুমড়ি খেয়ে পড়া, আর রিমোটটি হাতে নিয়ে মুহূর্তেই ডোরেমন-নোবিতার সেই অদ্ভুত সুন্দর জগতে হারিয়ে যাওয়া; শৈশবে ফিরে গেলেন তো? সেই সোনালি দিনগুলোর এক অবিচ্ছেদ্য সঙ্গী ছিল ওই বোকা বাক্সের ভেতর থাকা এক নীল রোবট বিড়াল আর তার বন্ধুরা।

    তবে এক দুঃসংবাদ এলো সেই বন্ধুদের নিয়ে! এখন থেকে আর টিভির পর্দায় দেখা মিলবে না ডোরেমন, নোবিতা কিংবা সিজুকাদের। তবে এই বিষাদের ছায়া আপাতত ইন্দোনেশিয়ার কোটি কোটি ভক্তের জন্য। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর সে দেশের জনপ্রিয় চ্যানেল রাজাওয়ালি চিত্র টেলিভিশন (RCTI) থেকে চিরতরে বিদায় নিল সবার প্রিয় ‘ডোরেমন’।

    সারা বিশ্বের মতো নব্বইয়ের দশকের শুরু থেকে ইন্দোনেশিয়ার ঘরে ঘরে ‘ডোরেমন’ যেন ছিল একটি পরিবার। নোবিতার ভুল করা, জিয়ান-সুনিওর দুষ্টুমি আর ডোরেমনের অদ্ভুত সব গ্যাজেট শুধু আনন্দই দেয়নি, শিখিয়েছে বন্ধুত্ব আর দায়িত্ববোধ। কিন্তু ২০২৫ সালের শেষ সময় থেকেই ইন্দোনেশিয়ার সেই চ্যানেল থেকে ডোরেমনকে আর দেখা যাচ্ছিল না। পরে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায়, ২০২৬ সালের শুরু থেকেই চ্যানেলটি তাদের সম্প্রচার সূচি থেকে এই আইকনিক কার্টুনটি সরিয়ে নিয়েছে।

    বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে; নেটিজেনদের মাঝে বইছে স্মৃতির জোয়ার। এমন সংবাদে ইন্দোনেশিয়া সহ আশেপাশের দেশগুলোর ভক্তরা তাদের শৈশব হারানোর আক্ষেপ করছেন।

    এদিকে, অন্য একটি খবরে ভক্তদের অনেকে মানসিকভাবে ভেঙেও পড়েছেন। শোনা যাচ্ছে, নতুন করে আর ফিরবে না ডোরেমন, আসবে না কোনো নতুন গল্প।

    তবে ডোরেমনের নতুন কোনো এপিসোড আসবে কি না, তা নিয়ে ইন্দোনেশিয়ার ভক্তদের মধ্যে হতাশা থাকলেও বিশ্বজুড়ে ডোরেমন প্রেমীদের জন্য সুখবর রয়েছে। জাপানের টিভি ‘আসাহি’ চ্যানেলে ডোরেমনের নতুন এপিসোডগুলো নিয়মিত সম্প্রচারিত হচ্ছে। ২০০৫ সালে শুরু হওয়া এই ‘নিউ ডোরেমন’ সিরিজটি এখনো সফলভাবে চলছে। এটি বন্ধ হওয়ার কোনো ঘোষণা এখন পর্যন্ত আসেনি।

    এছাড়াও গত বছর আগস্টে ‘ডোরেমন দ্য মুভি: নোবিতা’স পিকচার ওয়ার্ল্ড স্টোরি’- মুক্তি পেয়েছে। মোট কথা, ডোরেমন হারিয়ে যায়নি। সে তার জাদুর পকেট নিয়ে এখনো জাপানিজ এনিমেশন ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছে। শুধু কিছু টিভি চ্যানেল তাদের সম্প্রচার বন্ধ করে দিচ্ছে।

    ‘ডোরেমন’বন্ধ হলো ইন্দোনেশিয়ায়
    পূর্ববর্তী খবররমজান কাদিরভকে অপহরণ করতে যুক্তরাষ্ট্রকে জেলেনস্কির আহ্বান
    পরবর্তী খবর জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল

    আরো সংবাদ পড়ুন

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

    দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী

    আমাদের বডিগার্ড নিয়ে ঘোরার প্রয়োজন হয় না: বাপ্পারাজ

    প্রকাশ্যে ক্ষমা চাইলেন গোবিন্দ, নেট দুনিয়ায় তুমুল আলোচনা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন অর্থবছরের বাজেট পাস

    June 30, 2026

    বেকার যুবকদের কর্মসংস্থানে ১০ প্রকল্প বাস্তবায়ন: ক্রীড়া প্রতিমন্ত্রী

    June 30, 2026

    জুলাই মাসের জন্য অপরিবর্তিত রইলো জ্বালানি তেলের দাম

    June 30, 2026

    আসামির আর্জেন্টিনার জার্সি এআই দিয়ে ব্রাজিলের বানাল পুলিশ

    June 30, 2026

    মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

    June 30, 2026

    ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: ডা. জাহেদ

    June 30, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.