Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 23 June 2026, 06:32: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ফিশ ভেঙ্কট আর নেই
    বিনোদন

    দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ফিশ ভেঙ্কট আর নেই

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 19, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ফিশ ভেঙ্কট আর নেই

    দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ফিশ ভেঙ্কট মারা গেছেন। শুক্রবার (১৮ জুলাই) রাতে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন ভেঙ্কট। কয়েকদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত কিডনির কার্যক্ষমতা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেলে তিনি মারা যান।

    এর আগে ফিশ ভেঙ্কটের মেয়ে ভিডিও বার্তায় জানিয়েছিলেন, তার বাবার কিডনি ট্রান্সপ্ল্যান্টের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা, তবে ৫০ লাখ রুপি খরচের কারণে পরিবার তা করাতে পারছিল না। ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, “বাবা ভালো নেই, অবস্থা খুবই সিরিয়াস। তাকে আইসিইউতে রাখা হয়েছে। কিডনি ট্রান্সপ্ল্যান্টের জন্য অন্তত ৫০ লাখ রুপি প্রয়োজন।” পরে জানা যায়, অভিনেতা পবন কল্যাণ এবং বিশ্বক সেন ভেঙ্কটের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন আর্থিক সহায়তা নিয়ে।

    ফিশ ভেঙ্কটের আসল নাম ভেঙ্কট রাজ। হায়দরাবাদে জন্ম নেওয়া এই অভিনেতা ২০০০ সালের শুরুর দিকে তেলেগু সিনেমায় অভিনয় জীবন শুরু করেন। ‘খুশি’ সিনেমায় ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু হলেও তিনি ‘বান্নি’, ‘অধুরস’, ‘ধি’ এবং ‘মিরাপাকায়’-এর মতো জনপ্রিয় সিনেমায় দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জয় করেন। তার স্বতঃস্ফূর্ত কমিক টাইমিং এবং টেলেঙ্গানা উচ্চারণে কথা বলার ভঙ্গি তাকে দ্রুত দর্শকদের প্রিয় করে তোলে।

    এদিকে অভিনেতার মৃত্যুতে শোকাহত তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রি এবং ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে বহু তারকা ও ভক্ত ফিশ ভেঙ্কটের সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতি শেয়ার করে তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সবশেষ তিনি ‘স্লাম ডগ হাজবেন্ড’, ‘নারকাসুরা’ এবং ‘কফি উইথ এ কিলার’-এর মতো সিনেমায় অভিনয় করেছিলেন।

    তেলেগু সিনেমায় কমেডি চরিত্রে ফিশ ভেঙ্কটের অবদান দর্শকদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। তার কাজের মধ্য দিয়ে যে আনন্দ ও হাসি তিনি দর্শকদের উপহার দিয়েছেন, তার শূন্যতা গভীরভাবে অনুভূত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী সুভর্ণা এবং মেয়ে শ্রীবন্তিকে রেখে গেছেন।

    দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ফিশ ভেঙ্কট আর নেই
    পূর্ববর্তী খবরডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯৪, একজনের মৃত্যু
    পরবর্তী খবর ইরানে ফাঁসিতে ঝুলিয়ে তিন ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর

    আরো সংবাদ পড়ুন

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

    দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী

    আমাদের বডিগার্ড নিয়ে ঘোরার প্রয়োজন হয় না: বাপ্পারাজ

    প্রকাশ্যে ক্ষমা চাইলেন গোবিন্দ, নেট দুনিয়ায় তুমুল আলোচনা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

    June 23, 2026

    প্রাণঘাতী ডেঙ্গু মোকাবিলায় সৈন্য মোতায়েন করছে শ্রীলঙ্কা

    June 23, 2026

    রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন

    June 23, 2026

    ডিজিটাল নকলকে প্রতিহত করতে হবে: শিক্ষামন্ত্রী

    June 23, 2026

    ইরান ইস্যুতে মার্কিন জনগণের অসন্তোষে চাপে ট্রাম্পের রাজনীতি

    June 23, 2026

    বিশ্ববাজারে কমল তেলের দাম

    June 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.