Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 8 September 2026, 04:36: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » দুর্ঘটনায় বদলে যায় বলিউড অভিনেত্রীর চেহারা
    বিনোদন

    দুর্ঘটনায় বদলে যায় বলিউড অভিনেত্রীর চেহারা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 11, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    দুর্ঘটনায় বদলে যায় বলিউড অভিনেত্রীর চেহারা

    নব্বইয়ের দশকে বলিউডে মুক্তি পেয়েছিল মিউজিক্যাল ব্লকবাস্টার সিনেমা ‘আশিকি’। সেই এক সিনেমা দিয়েই রাতারাতি তারকা বনে গিয়েছিলেন অভিনেত্রী অনু আগারওয়াল। ক্যারিয়ার যখন মধ্যগগনে, তখনই এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা তছনছ করে দেয় তার জীবন। ২৯ দিন কোমায় থাকার পর মৃত্যুকে জয় করে ফিরলেও গ্ল্যামার জগত থেকে চিরতরে হারিয়ে যান এই অভিনেত্রী। রোববার (১১ জানুয়ারি) ৫৭ বছরে পা দিলেন এক সময়ের জনপ্রিয় এই তারকা।

    ১৯৯৯ সালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন অনু আগারওয়াল। এতে তিনি গুরুতর আহত হন এবং দীর্ঘ ২৯ দিন কোমায় ছিলেন। চিকিৎসকরা আশা ছেড়ে দিলেও অলৌকিকভাবে বেঁচে ফেরেন তিনি।

    তবে সুস্থ হওয়ার পর দেখা যায়, তিনি তার পুরনো স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। এমনকি দুর্ঘটনার প্রভাবে তার শারীরিক চেহারাতেও ব্যাপক পরিবর্তন আসে, যার ফলে রুপালি পর্দায় ফেরার পথ চিরতরে বন্ধ হয়ে যায়।

    সুস্থ হওয়ার পর অনু নিজেকে যোগব্যায়ামের সঙ্গে যুক্ত করেন। দীর্ঘ সময় অন্তরালে থাকার পর তিনি এখন একজন দক্ষ যোগব্যায়াম প্রশিক্ষক। মাঝের অনেকটা সময় বেঙ্গালুরুতে কাটিয়েছেন এবং সেখানে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে যোগব্যায়াম শিখিয়েছেন। প্রায় তিন বছর আগে তিনি আবারও মুম্বাইয়ে ফিরে এসেছেন। গ্ল্যামার জগত থেকে দূরে থাকলেও এখন আলোকচিত্রীদের সামনে হাসিমুখে পোজ দিতে দেখা যায় তাকে।

    ১৯৯০ সালে মহেশ ভাটের ‘আশিকি’র মাধ্যমে বলিউডে অনুর অভিষেক হয়। এরপর ‘গজব তামাশা’, ‘কিং আঙ্কল’ ও ‘রিটার্ন অব জুয়েল থিফ’-এর মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তিনি।

    অনু একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, নব্বইয়ের দশকে তার বাড়ির সামনে বর্তমান সময়ের শাহরুখ খানের বাড়ির মতো ভক্তদের ভিড় লেগে থাকত। বর্তমানে সেই জনপ্রিয়তা না থাকলেও অদম্য আত্মবিশ্বাসে নতুনভাবে জীবন পার করছেন এই অভিনেত্রী।

    দুর্ঘটনায় বদলে যায় বলিউড অভিনেত্রীর চেহারা
    পূর্ববর্তী খবরভেনেজুয়েলাকে আবারও ‘ধনী ও নিরাপদ’ করে তুলছি: ট্রাম্প
    পরবর্তী খবর সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে: বরকত উল্লাহ বুলু

    আরো সংবাদ পড়ুন

    বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

    ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের

    কবিতা থেকে গান বাঁধলেন মার্টিন

    ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ইতিহাস

    কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

    বিতর্কের পর ফের যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

    September 7, 2026

    লেবাননে ইসরায়েলের মুহুর্মুহু বিমান হামলা, দুই শিশুসহ নিহত ১১

    September 7, 2026

    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩১৪

    September 7, 2026

    ৮ সেপ্টেম্বর থেকে প্রাথমিকের শিক্ষকদের বদলি স্থগিত: ববি হাজ্জাজ

    September 7, 2026

    বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সুইজারল্যান্ড

    September 7, 2026

    ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে: ইসি সচিব

    September 7, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.