Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 3 August 2026, 04:22: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » দেব-রুক্মিণীর সম্পর্ক নিয়ে নতুন জল্পনা শুরু
    বিনোদন

    দেব-রুক্মিণীর সম্পর্ক নিয়ে নতুন জল্পনা শুরু

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 21, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    এক দশকেরও বেশি সময় ধরে টালিউড অভিনেতা দেব ও অভিনেত্রী রুক্মিণীর ঘনিষ্ঠতা এক ‘ওপেন সিক্রেট’। বারবার তারা বুঝিয়ে দিয়েছেন, তাদের প্রেম কাহিনি অন্যরকম। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনায় এই সম্পর্কের সমীকরণ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

    টলিপাড়ার ঘনিষ্ঠ মহলের দাবি, গত বেশ কিছুদিন ধরেই নাকি দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে বেশ কয়েকবার। দেবের সঙ্গে অন্য নায়িকার ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন উঠেছিল। এমনকি গত বছর একবার রুক্মিণী নাকি ইনস্টাগ্রামে দেবকে আনফলো পর্যন্ত করে দিয়েছিলেন! যদিও পরে দেবের জন্মদিনে ঠিকই দেখা গেছে প্রেমিকাকে।

    তবে গত কয়েকদিন ধরে দেবের গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোতে দেখা যাচ্ছে না রুক্মিণীকে। নায়কের ফিল্মি ক্যারিয়ারের ২০ বছর পূর্তির বিশেষ সেলিব্রেশন ইভেন্টেও তার অনুপস্থিতি চোখে পড়েছে সবার। এমনকি দেব প্রযোজিত ও অভিনীত আলোচিত ছবি ‘রঘু ডাকাত’-এর কোনও স্ক্রিনিংয়েও দেখা মেলেনি তাকে। এরপর থেকে নেটিজেনদের মাঝে দেব-রুক্মিণীকে নিয়ে বিচ্ছেদ গুঞ্জন শুরু হয়েছে।

    এদিকে এক কালীপূজার উদ্বোধনে যোগ দিতে সম্প্রতি মুম্বাই থেকে সংক্ষিপ্ত সময়ের জন্য কলকাতায় ফিরেছেন এই অভিনেত্রী। আজকাল কাজের সুবাদে তার নতুন ঠিকানা মুম্বাই। কলকাতায় পা রাখতেই সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন। কেন ‘রঘু ডাকাত’-এর বিশেষ প্রদর্শনে তাকে দেখা গেল না?

    রুক্মিণী জানালেন, ‘আসলে কাজের জন্য আমি এখন বাইরে আছি। কালীপূজায় এক দিনের জন্য এসেছি। কাছের মানুষদের সঙ্গে কলকাতায় কিছুটা সময় কাটাব। কালকেই আবার চলে যেতে হবে দিল্লি, আমার ভাইঝি আমাইরার জন্মদিন আছে।’

    দেবের পাশে না থাকার প্রসঙ্গটি সরাসরি টানতেই রহস্যময় হাসি হেসে তিনি বলেন, ‘একটাই কথা বলব, আমাকে খুঁজতে থাকো।’ অন্যদিকে নিজেদের সম্পর্ক নিয়ে ওঠা গুঞ্জন প্রসঙ্গে দেব আগেও মুখ খুলেছেন।

    ‘ধূমকেতু’র প্রচারের ফাকে তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, ‘যারা এসব বলছে (বিচ্ছেদ রটনা), তারা তো আমার সঙ্গে রাতে থাকে না। তাহলে জানল কী করে আমার আর রুক্মিণীর মধ্যে কী চলছে? আমি গত ১২ বছর ধরে একটা সম্পর্কে রয়েছি। কোনোদিন এটা নিয়ে কথা বলিনি। তাহলে আজ কেন এত জবাবদিহি করতে হবে আমাকে?’

    দেব-রুক্মিণীর সম্পর্ক নিয়ে নতুন জল্পনা শুরু
    পূর্ববর্তী খবরবলিউডের বর্ষীয়ান অভিনেতা আসরানি আর নেই
    পরবর্তী খবর আমরণ অনশনে অসুস্থ ৬ শিক্ষক

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করল ওয়ালটন

    August 3, 2026

    যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইসমাইল বাঘাই

    August 3, 2026

    ট্রাম্পের ওপর মার্কিনিদের আস্থায় বড় ধস, বলছে জরিপ

    August 3, 2026

    ৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ আ. লীগের তৎপরতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    August 3, 2026

    জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার: তথ্যমন্ত্রী

    August 3, 2026

    দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

    August 3, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.