Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 7 September 2026, 02:25: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » নাজনীন হাসান খানের ‘বিদায় বেলায়’
    বিনোদন

    নাজনীন হাসান খানের ‘বিদায় বেলায়’

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কApril 3, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    নাজনীন হাসান খানের ‘বিদায় বেলায়’

    ৫০টি নাটক নির্মাণ করে এবার জীবনভিত্তিক গল্প নিয়ে ‘বিদায় বেলা’নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা নাজনীন হাসান খান। রচনায় রাজীব মণি দাস-এর গল্পে নির্মিতব্য এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ চলতি মাসেই শুরু হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন এর নির্মাতা।

    পরিচালক নাজনীন হাসান খান দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে একক ও টেলিফিল্ম মিলে ৫০টি নাটক নির্মাণ করেছেন। দীর্ঘ এই পথচলায় দর্শকদের অসংখ্য জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। ক্যারিয়ারে তিনি একক নাটক, টেলিফিল্ম, সচেতনতামূলক ছোট গল্প, বিজ্ঞাপনচিত্রসহ নানান জীবনঘনিষ্ট গল্প ও স্বতন্ত্র নির্মাণশৈলির পরিচয় দিয়েছেন। একজন নারী নির্মাতা হিসেবে যা কষ্টসাধ্যই বটে।

    সংবাদ সম্মেলনে তিনি জীবনভিত্তিক ‘বিদায় বেলা’ নামক একটি ছোটগল্প নির্মাণের ঘোষণা দেন। এ সময় উক্ত গল্পের অভিনয়শিল্পী চলচ্চিত্র অভিনেতা শিবা শানু, নাট্যাভিনেতা আব্দুল্লাহ রানা, কাজী রাজু, রেশমা আহমেদ, আল-মামুন রূপান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

    নাজনীন হাসান খান বলেন, ‘আসলে কখনো ভাবিনি আমার পরিচালনায় ৫০টি নাটক নির্মাণ করতে পারব। এইটা আমার জন্য সৌভাগ্যের। দর্শকদের ভালোবাসায়ই আমাকে অনুপ্রাণিত করেছে। আর বিদায় বেলা গল্পটি আমাকে ভীষণভাবে আকর্ষিত করেছে, আশা করি পূর্বের ন্যায় দর্শক ব্যতিক্রম কিছু উপহার পাবে।’

    নাটক নির্মাণে বিশেষ অবদানের জন্য তিনি দেশীয় একাধিক সম্মানজনক পুরস্কার প্রাপ্তির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের বিচারকের দায়িত্বও পালন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বাবিসাস অ্যাওয়ার্ড, ট্র্যাব অ্যাওয়ার্ড, শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড, বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড, এজেএফবি স্টার অ্যাওয়ার্ড।

    বিচারক হিসেবেও তার উপস্থিতি রয়েছে সমধুর। মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস, বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান বিচারকসহ আরও অনেক প্রোগ্রামের বিচারক হিসেবে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন।

    নাজনীন হাসান খান কেবল একজন পরিচালক ও প্রযোজকই নন, তিনি সামাজিক বিভিন্ন কার্যক্রমের সঙ্গেও যুক্ত। একজন নারী নির্মাতা হিসেবে ৫০টি নাটক নির্মাণের প্রাক্কালে তিনি দেখিয়েছেন যে, এই অঙ্গনে নারী-পুরুষ কোনো ভেদাভেদ নেই। ইচ্ছাশক্তিই আসল।

    তার পরিচালনায় উল্লেখযোগ্য ধারাবাহিক নাটক হলো ‘ভেজাল কাদের’ ও ‘গণক’। একক নাটক ও টেলিফিল্ম হচ্ছে ‘মায়ের ইচ্ছা’, ‘দারোগা বউ জামাই আসামী’, ‘বিশিষ্ট চিন্তাবিদ’, ‘নীল শুভ্র’, ‘আধুনিক চোর’, ‘সর্বপ্যাথি ডাক্তার’, ‘লাভ বার্ড’, ‘জামাই আবদার’, ‘সম্পত্তি ভাগ’, ‘পাওয়ার’, ‘হ্যালুসিনেশন’, ‘টনিকম্যান’,‘নিয়তি’ ইত্যাদি।

    নাজনীন হাসান খানের ‘বিদায় বেলায়’
    পূর্ববর্তী খবরমিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং
    পরবর্তী খবর তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের

    কবিতা থেকে গান বাঁধলেন মার্টিন

    ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ইতিহাস

    কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

    বিতর্কের পর ফের যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী

    প্রসেনজিৎ-দেব-জিৎ : এক ফ্রেমে যেন গোটা টলিউড!

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    পশ্চিম তীরে অননুমোদিত ইসরায়েলি বসতি উচ্ছেদের নির্দেশ নেতানিয়াহুর

    September 7, 2026

    উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

    September 7, 2026

    ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের

    September 7, 2026

    কবিতা থেকে গান বাঁধলেন মার্টিন

    September 7, 2026

    ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ইতিহাস

    September 7, 2026

    কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

    September 7, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.