Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 24 August 2026, 04:11: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » নেটিজেনদের কটাক্ষের শিকার কারিনা কাপুর
    বিনোদন

    নেটিজেনদের কটাক্ষের শিকার কারিনা কাপুর

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কFebruary 4, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    নেটিজেনদের কটাক্ষের শিকার কারিনা কাপুর

    বলিউডে কারিনা কাপুর খানকে নিয়ে আলোচনার শেষ নেই। কাপুর খানদানের কন্যা আর নবাব পরিবারের ঘরণি এই দুই পরিচয় কি তাকে অন্যদের চেয়ে একটু দূরে রাখে? কেউ তাকে বলেন ‘আত্মসচেতন’, আবার অনেকের চোখে তিনি চরম ‘অহংকারী’। সম্প্রতি গ্যালারিতে ঘটে যাওয়া এক ঘটনা যেন সেই পুরনো বিতর্ককে নতুন করে উসকে দিল।

    ঘটনাটি আইপিএল নয়, বরং ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (আইএসপিএল)-এর। সেখানে নিজের দল ‘কলকাতা টাইগার্স’-এর হয়ে গলা ফাটাতে হাজির ছিলেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। সঙ্গে ছিল দুই সন্তান তৈমুর ও জেহ্‌। গ্যালারিতে যখন সাইফ-করিনা খোশমেজাজে খেলা উপভোগ করছিলেন, তখনই সেখানে উপস্থিত হন ‘বিগ বস ১৩’ খ্যাত অভিনেত্রী আরতি সিংহ।

    সঙ্গে ছিলেন তার মা ও স্বামী দীপক চৌহান। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সাইফকে সামনে পেয়ে আরতি ও তার মা ছবি তোলার জন্য বেশ উৎসাহী হয়ে পড়েন। তবে বিপত্তি বাঁধে করিনাকে নিয়ে।

    অভিযোগ উঠেছে, আরতি ও তার পরিবার কারিনার উপস্থিতি প্রায় উপেক্ষা করেই সাইফের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। বিষয়টি মোটেও সহজভাবে নেননি ‘বেবো’। ভিডিওতে দেখা যায়, আরতির দিকে বেশ কড়া ও বাঁকা নজরে তাকাচ্ছেন তিনি। পরিস্থিতি আঁচ করতে পেরে সাইফ দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

    তিনি নিজেই কারিনাকে ডেকে নেন এবং সবাইকে নিয়ে একসঙ্গে পোজ দেন। তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। ক্যামেরার সামনে হাসিমুখে দাঁড়ালেও মাঝেমধ্যেই আরতির দিকে করিনার সেই ‘তীক্ষ্ণ নজর’ নেটিজেনদের চোখ এড়ায়নি।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে। করিনা বিরোধীরা মন্তব্য করতে ছাড়ছেন না। কেউ লিখেছেন, ‘ওর অ্যাটিটিউড সবসময়ই এমন মাত্রাছাড়া।’ আবার কেউ বলছেন, ‘নিজেকে অনেক বড় কিছু ভাবেন তিনি।’

    নেটিজেনদের কটাক্ষের শিকার হেমা মালিনী
    পূর্ববর্তী খবরআইনি বিপাকে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’
    পরবর্তী খবর রোহিতের বাড়িতে গুলি, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

    আরো সংবাদ পড়ুন

    আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন

    নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মঙ্গলবার আমিরাত-সৌদিসহ অধিকাংশ মুসলিম দেশে ঈদে মিলাদুন্নবী (সা.)

    August 24, 2026

    প্রতিবেশীকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

    August 24, 2026

    দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী

    August 24, 2026

    ফারাক্কার সব গেট খুলে দিতে বললেন বিহারের মুখ্যমন্ত্রী

    August 24, 2026

    নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী

    August 24, 2026

    ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে আসছেন রাষ্ট্রপতি

    August 24, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.