Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 24 October 2026, 10:47: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
    বিনোদন

    পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কOctober 3, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

    নব্বই দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীদের জীবনযাপন, বন্ধুত্ব, প্রেম-ভালোবাসা ও সত্য ঘটনার স্মৃতি নিয়ে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরকুট’। আস্পছে দুর্গাপুজায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। সম্প্রতি প্রকাশ করা হয়েছে এর অফিসিয়াল পোস্টার।

    প্রকাশিত পোস্টারে নব্বই দশকের নস্টালজিক আবহের একটি কোলাজ ফুটিয়ে তোলা হয়েছে। পোস্টারটি সামাজিক মাধ্যমে শেয়ার করে তরুণ নির্মাতা মুনতাসির আকিব লিখেছেন, ‘এই দুর্গাপুজা কাটুক নব্বই দশকের নস্টালজিয়া এবং চিরকুটের সাথে’।

    ‘সেকালের গল্প, একালের সিনেমা’ শিরোনামকে সামনে রেখে ফিল্ম ম্যানিয়ার ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। হারিয়ে যাওয়া সেই সময় ও তৎকালীন ক্যাম্পাসের পরিবেশকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

    বর্তমান সময়ে দাঁড়িয়ে নব্বই দশকের ক্যাম্পাসের আবহ পুনর্নির্মাণ করাটা নির্মাতার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল। সে যুগের পোশাক-আশাক, ক্যাম্পাসের মুক্ত বাতাস আর তৎকালীন সাধারণ জীবনযাপনের নানা অনুষঙ্গ ফুটিয়ে তুলতে প্রযোজনা দলের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছিলেন সংশ্লিষ্টরা।

    ‘চিরকুট’ সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুনতাসির আকিব। এর নির্বাহী প্রযোজক তানজিল রাফি। চলচ্চিত্রটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিমি, সুমন পাটোয়ারী, রহমান তেহজিব, সিয়াম নাসির, আবদুল্লাহ আল সেন্টু, শাওন আশরাফ, ইকবাল হোসেন, সাদি খান, মাহিরা হাসান, শামীম আহসান, শেখ চাঁদনী ও শিমুল সিদ্দিকী। এছাড়া বিশেষ চরিত্রে দেখা যাবে কাজী নওশাবা আহমেদকে।

    এলো পোস্টার পুজায় আসছে ‘চিরকুট’
    পূর্ববর্তী খবরবে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে‌ছেন প্রধানমন্ত্রী
    পরবর্তী খবর চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

    আরো সংবাদ পড়ুন

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ডের ২৫তম আসরে শ্রেষ্ঠ ফোক সংগীতশিল্পীর সম্মাননায় ভূষিত রেশমী মির্জা

    বলিউড অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

    ১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম ও শাহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা

    October 24, 2026

    প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

    October 24, 2026

    হামের উপসর্গ নিয়ে আরও ৮ মৃত্যু

    October 24, 2026

    স্বাস্থ্য খাতে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার, আসছে রোবটিক সার্জারি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী

    October 24, 2026

    চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে: আইজিপি

    October 24, 2026

    ফিলিপাইনে দুই বিমানের ভয়াবহ সংঘর্ষ, ৪ পাইলট নিহত

    October 24, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.