Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 28 June 2026, 02:48: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » প্রতিটি দিন আমার জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে : সালমান খান
    বিনোদন

    প্রতিটি দিন আমার জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে : সালমান খান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 17, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    প্রতিটি দিন আমার জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে : সালমান খান

    সিনে ক্যারিয়ারের প্রায় ৩৬ বছর কাটানোর পরে বলিউড ভাইজান সালমান খানের মনে হচ্ছে, তার পরবর্তী ছবি ‘ব্যাটেল অফ গালওয়ান’র মতো পরিশ্রম-অধ্যাবসায় অন্য কোনও সিনেমায় করতে হয়নি। বহুল প্রতীক্ষিত ‘ব্যাটেল অফ গালওয়ান’ ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে গালওয়ান উপত্যকার সংঘাতের উপর ভিত্তি করে তৈরি ৷ সিনেমার পরিচালক ‘শুটআউট অ্যাট লোখণ্ডওয়ালা’ খ্যাত অপূর্ব লাখিয়া।

    এক সপ্তাহ আগেই সামনে এসেছে সিনেমার পোস্টারের ঝলক ৷ সম্প্রতি এই সিনেমা নিয়ে মুখ খুলেছেন সালমান ৷ পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই সিনেমায় শারীরিকভাবে ভীষণ পরিশ্রম করতে হয়েছে ৷ প্রত্যেক বছর, প্রত্যেক মাস, প্রতিটি দিন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে ৷’

    ভাইজানের কথায়, ‘আমাকে এখন ট্রেনিংয়ে আরও বেশি সময় দিতে হয় ৷ আগে আমি সিনেমার আগে এক-দু সপ্তাহ নিজেকে ট্রেন করতাম ৷ কিন্তু এখন এই সিনেমার জন্য আমাকে দৌড়ানো থেকে শুরু করে কিকিং, পাঞ্চিং এই সবকিছু আরও বেশি সময় দিতে হচ্ছে ৷ সিকান্দার সিনেমায় অ্যাকশন ছিল একরকম ৷ তার চরিত্র ছিল একরকম ৷ কিন্তু এই সিনেমা করার ক্ষেত্রে বুঝেছি এটা ফিজিক্যালি আলাদা ৷ পাশাপাশি লাদাখে শুটিং, ঠান্ডা আবহাওয়া, জলে শুটিং আলাদা করে আরও বেশি চ্যালেঞ্জ তৈরি করেছে ৷’

    প্রথমে এই ছবি ঘিরে ভীষণ উত্তেজিত ছিলেন সালমান ৷ এই মাসের শুরুতেই সিনেমার ঘোষণা করেছেন ৷ ৫৯ বছর বয়সী অভিনেতা বলেন, ‘আমি যখন এই সিনেমা সাইন করি তখন মনে হয়েছিল, এটা দুর্দান্ত একটা বিষয় হতে চলেছে ৷ কিন্তু এখন বুঝতে পারছি এই সিনেমা করা ভীষণ ভীষণ ডিফিকাল্ট বা কঠিন ৷ আমি ২০ দিনে লাদাখে ছিলাম ৷ তার মধ্যে সাত থেকে আটদিন কনকনে ঠাণ্ডা জলে শুটিং করেছি ৷ আমরা এই মাসে শুটিং করব আবার ৷’

    রিপোর্ট অনুসারে, সালমান খানের এই সিনেমা ঈদে মুক্তি পাবে না ৷ সাধারণত ভাইজানের সিনেমা ঈদের বক্সঅফিস দখল করে ৷ কিন্তু ‘ব্যাটেল অফ গালওয়ান’ সিনেমার ক্ষেত্রে মুক্তি পরিকল্পনা নিয়ে সালমান জানিয়েছেন আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাবে ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন ২০১৫ সালের ব্লকব্লাস্টার হিট সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’-এর সিক্যুয়েল নিয়েও কাজ চলছে ৷এ বিষয়ে তিনি বলেন, ‘আমার বজরঙ্গি ভাইজান ভালো লেগেছে ৷ এক অন্যরকম ইমোশনাল বিষয় আছে ৷ তবে এর সিক্যুয়েল হবে অন্য রকম ৷’

    প্রতিটি দিন আমার জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে : সালমান খান
    পূর্ববর্তী খবরবঙ্গোপসাগরে নিম্নচাপ, সারাদেশের জন্য বড় দুঃসংবাদ
    পরবর্তী খবর গোপালগঞ্জের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

    আরো সংবাদ পড়ুন

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

    দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী

    আমাদের বডিগার্ড নিয়ে ঘোরার প্রয়োজন হয় না: বাপ্পারাজ

    প্রকাশ্যে ক্ষমা চাইলেন গোবিন্দ, নেট দুনিয়ায় তুমুল আলোচনা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ তিন কর্মকর্তার মৃত্যুদণ্ড

    June 28, 2026

    মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

    June 28, 2026

    কুয়েত ও বাহরাইনে ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ইরানের

    June 28, 2026

    চুক্তির পর ইরানে দ্বিতীয় দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

    June 28, 2026

    সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

    June 28, 2026

    আলজেরিয়াকে নিয়ে নকআউটে অস্ট্রিয়া, বিদায় ইরানের

    June 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.