Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 3 August 2026, 08:07: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » প্রাক্তন বিয়ে করেন কাছের বান্ধবীকে, নতুন করে সম্পর্কে জড়ালেন সুতারিয়া
    বিনোদন

    প্রাক্তন বিয়ে করেন কাছের বান্ধবীকে, নতুন করে সম্পর্কে জড়ালেন সুতারিয়া

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 31, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    প্রাক্তন বিয়ে করেন কাছের বান্ধবীকে, নতুন করে সম্পর্কে জড়ালেন সুতারিয়া

    গুঞ্জন ছিল, শেষমেশ তাতেই শিলমোহর পড়ল। তারা সুতারিয়া আর বীর পাহাড়িয়া এখন বলিউডের আলোচিত জুটি। এবার জল্পনার অবসান ঘটিয়ে প্রেমের ঘোষণা করলেন দুজন।

    প্রকাশ্যে ভালোবাসা দেখিয়ে অভিনেত্রী যখন ‘স্কাই ফোর্স’ তারকাকে লিখলেন ‘মাইন’, তখন থেকেই শুরু হয় গুঞ্জন। এরপর নানা জায়গায় হাত ধরাধরি করে একসঙ্গে ঘুরতে দেখা যায় দু’জনকে, যা আরও স্পষ্ট করে দেয় সম্পর্কের রং।

    আর শনিবার, সেই জল্পনায় যেন শিলমোহর দিলেন তারা। একে অপরকে জড়িয়ে ধরে ছবি দিয়ে প্রকাশ্যে সম্পর্কের ঘোষণা দিলেন। জানিয়ে দিলেন তাদের প্রেমের আখ্যান।

    গণেশ পুজা উপলক্ষে উজ্জ্বলতায় চারদিক ভরে উঠেছে। বলিউড তারকারাও ‘বাপ্পা’র আরাধনায় মগ্ন। এই শুভক্ষণে তারকা জুটি সকলের সঙ্গে ভাগ করে নিলেন একগুচ্ছ ছবি।

    সোনালি শাড়ি, সাদা জরির ভারী কারুকাজ, আর ঝলমলে ব্যাকলেস ব্লাউজে তারা সুতারিয়া যেন দীপ্তিময়। খোপায় গুঁজে দেওয়া ফুল, সঙ্গে হীরার নেকলেস—সব মিলিয়ে উৎসবের সাজে তিনি একেবারে নজরকাড়া।

    আর বীরকে দেখা গেছে সাদা কুর্তা-পাজামায় একেবারে রাজকীয় রূপে। পায়ে কালো জুতা। আভিজাত্যে ভরা লুক। একসঙ্গে দু’জনকে দেখে মনে হয়েছে উৎসবের আলোয় যেন প্রেমও ঝলমল করছে।

    সম্প্রতি শহরে ডেট নাইটে নজর কেড়েছিলেন তারা এবং বীর। তারকা জুটি সেদিন রংমিলান্তি করে পোশাক পরেন, যা আরও বাড়িয়ে দেয় তাদের সম্পর্ক নিয়ে আলোচনার ঝড়। অভিনেত্রীর পরনে ছিল অ্যানিম্যাল প্রিন্টের টপ, সঙ্গে কালো জ্যাকেট এবং শর্টস। আর বীর বেছে নেন কালো টি-শার্ট এবং ট্রাউজার্স।

    এর আগে মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল তারকা জুটিকে। সেদিন গাড়ির দরজা খুলে দিয়ে বীরের সৌজন্যমূলক ব্যবহারই বাড়িয়ে দেয় তাদের সম্পর্ক নিয়ে জল্পনা।

    ভক্তরা তখনই ধারণা করেন, দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা অনেকটাই এগিয়েছে। সম্প্রতি এক ফ্যাশন শোতে র‍্যাম্পে হাঁটার সময় বীরের উদ্দেশ্যে উড়িয়ে দেওয়া তারার ‘ফ্লাইং কিস’ সেই আলোচনাকে আরও জোরালো করে তোলে। সেই আলোচনাকেই এবার সত্যি করলেন এই জুটি।

    দীর্ঘদিনের প্রেমিক আদর জৈনের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই তারা সুতারিয়া আলোচনায় ছিলেন। তবে এই হৃদয়ভঙ্গ আরও তীব্র হয় যখন জানা যায়, আদর জীবনের নতুন অধ্যায় শুরু করেন তারারই ঘনিষ্ঠ বান্ধবী আলেখা আদবাণীকে বিয়ে করে।

    তারা সুতারিয়া-আদরের প্রেম নিয়ে বহুদিন ধরেই বলিউডের অন্দরে গুঞ্জন চলছিল। কাপুর পরিবারের অনুষ্ঠানে প্রায়ই একসঙ্গে দেখা যেত তাদের। সম্পর্কের ঘনিষ্ঠতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, তাদের বিয়ে নিয়েও গুঞ্জন ছড়িয়ে পড়ে। কিন্তু ধীরে ধীরে সেই সম্পর্কের ভাঙন শুরু হয়। দু’জনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে, এবং বিচ্ছেদ ঘটে। আদরের সঙ্গে বিচ্ছেদের পর নাকি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তারা। কিন্তু সেই ধাক্কা সামলেই ফের তার জীবনে নতুন বসন্ত।

    নতুন করে সম্পর্কে জড়ালেন সুতারিয়া প্রাক্তন বিয়ে করেন কাছের বান্ধবীকে
    পূর্ববর্তী খবরচিরঞ্জীবীর দেখা পেতে ৩০০ কিমি সাইকেলে পাড়ি, মহানুভবতা অভিনেতার
    পরবর্তী খবর চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ভারত: মোদি

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

    August 2, 2026

    দাম বাড়ল এলপি গ্যাসের

    August 2, 2026

    কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকলে সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা ক্ষুণ্ন হতে পারে: তথ্যমন্ত্রী

    August 2, 2026

    মোজতবা খামেনিকে হন্যে হয়ে খুঁজছে মোসাদ-সিআইএ, পাল্টা অভিনব কৌশল ইরানের

    August 2, 2026

    ঢাকার চারপাশের নৌপথ সচল করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

    August 2, 2026

    ইসরায়েলকে সুরক্ষা দিতে পর্যাপ্ত সামরিক সক্ষমতা নেই, পেন্টাগনকে মার্কিন জেনারেলের সতর্কবার্তা

    August 2, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.