Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 01:59: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ‘বজরঙ্গী ভাইজান’ চরিত্রটা শুধু সালমান খানকেই মানায়
    বিনোদন

    ‘বজরঙ্গী ভাইজান’ চরিত্রটা শুধু সালমান খানকেই মানায়

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 20, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ‘বজরঙ্গী ভাইজান’ চরিত্রটা শুধু সালমান খানকেই মানায়

    বলিউডের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র ‘বজরঙ্গী ভাইজান’ মুক্তির দশ বছর পূর্ণ হল। এই উপলক্ষে ছবির পরিচালক কবির খান একটি সাক্ষাৎকারে জানালেন সিনেমা নির্মাণ পর্বের অন্তরালের নানা কথা। একইসঙ্গে জানালেন তার পরবর্তী কাজের পরিকল্পনাও।

    ‘বজরঙ্গী ভাইজান’-এর গল্প লিখেছিলেন ভি বিজয়েন্দ্র প্রসাদ। বলিউডে গুঞ্জন রয়েছে, প্রথমে ছবিটির গল্প আমির খানের কাছেও পিচ করা হয়েছিল। কিন্তু কবির খান বলছেন, “আমার কাছে এই চরিত্রে একমাত্র সালমান খানই মানানসই ছিলেন। সিনেমার বার্তার প্রতি সালমানের আন্তরিক বিশ্বাস এবং মানবতার প্রতি তার সংবেদনশীলতা চরিত্রটিকে আরও শক্ত ভিত দিয়েছিল।”

    তিনি আরও বলেন, “সালমান তখন যে ধরনের অ্যাকশনধর্মী চরিত্রে অভ্যস্ত ছিলেন, তার সম্পূর্ণ বিপরীত ছিল ‘বজরঙ্গী ভাইজান’। কিন্তু সেখানেই ছিল এই ছবির বিশেষত্ব।”

    ‘এক থা টাইগার’-এর মতো অ্যাকশন হিটের পর কবির খান যখন ‘বজরঙ্গী ভাইজান’ নির্মাণের সিদ্ধান্ত নেন, তখন অনেকেই অবাক হয়েছিলেন।

    কবির বলেন, “আমার অনেক সহকর্মীই বলেছিলেন, ‘যে জিনিস এত ভালো কাজ করেছে, তুমি সেটা ছেড়ে নতুন কিছু করছ কেন?’ কিন্তু আমি বরাবরই ভিন্ন গল্প বলায় বিশ্বাস করি।”

    তার মতে, সালমানের ক্যারিয়ারে ‘বজরঙ্গী ভাইজান’ এক ব্যতিক্রম— যেখানে অ্যাকশন, স্টাইল বা কটাক্ষ নয়, বরং এক সাধারণ মানুষের নিষ্পাপ মন ও মানবিকতার গল্প উঠে এসেছে।

    চিত্রনাট্য তৈরির সময় কবির খান অত্যন্ত কঠোর শৃঙ্খলা মেনে চলেন। তার মতে, “প্রত্যেকটা দৃশ্যের একটা যুক্তি থাকা উচিত। যদি কোনও দৃশ্য বাদ দিলে গল্পে টান না পড়ে, তাহলে সেটা রাখারই প্রয়োজন নেই।”
    এই অভ্যাস তিনি রপ্ত করেছিলেন তার শুরুর দিকে ছবি ‘নিউ ইয়র্ক’-এর সময়। যশ চোপড়ার একটি উপদেশও তাকে এই নীতি গঠনে সাহায্য করেছিল। কবির স্মরণ করেন, “যশ জি বলেছিলেন, ‘যেটা ছবিতে রাখার পরিকল্পনা নেই, সেটা কখনওই শুট করা উচিত নয়।’”

    এই কারণেই ‘বজরঙ্গী ভাইজান’ ছবিতে প্রায় কোনও ডিলিটেড সিন নেই। কবির জানান, “এই ছবিতে শুধু সালমান ও শরদ সাক্সেনার একটি ছোট্ট মুহূর্ত বাদ গিয়েছিল, যেটা পুরো দৃশ্য বলাও যায় না।”

    সিনেমার ১০ বছর উপলক্ষে প্রশ্ন উঠছে— কবে আসবে ‘বজরঙ্গী ভাইজান’-এর সিক্যুয়েল? কবির খান জানালেন, সালমান খানের সঙ্গে নিয়মিত এই নিয়ে কথা হয় তার। তবে দু’জনেই তাড়াহুড়া করতে চান না।

    কবির বলেন, “শুধুমাত্র আরও একটি হিট ছবির সংখ্যা বাড়ানোর জন্য আমরা সিক্যুয়েল বানাতে চাই না।”

    এই মুহূর্তে তিনি তিনটি নতুন চিত্রনাট্য নিয়ে কাজ করছেন, যার মধ্যে একটি ছবি শিগগিরই ঘোষণা করবেন। পাশাপাশি জানালেন, ‘ফ্যান্টম’-এর পর ফের অ্যাকশন ঘরানায় ফিরতেও প্রস্তুত তিনি।

    ‘বজরঙ্গী ভাইজান’ চরিত্রটা শুধু সালমান খানকেই মানায়
    পূর্ববর্তী খবর‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছে’
    পরবর্তী খবর সুস্মিতার সঙ্গে প্রেমের গুঞ্জনে সৃজিত বললেন, ‘রিল্যাক্স’

    আরো সংবাদ পড়ুন

    মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    November 13, 2026

    বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন: আইনমন্ত্রী

    November 13, 2026

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    November 13, 2026

    এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি: ট্রাম্প

    November 13, 2026

    বেশিরভাগ সাধারণ মানুষ ন্যায্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়: রাষ্ট্রপতি

    November 13, 2026

    প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: রিজভী

    November 13, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.