Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 21 July 2026, 06:22: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে চিঠি, ক্ষোভ ঝাড়লেন কৌশিক
    বিনোদন

    বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে চিঠি, ক্ষোভ ঝাড়লেন কৌশিক

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 7, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে চিঠি, ক্ষোভ ঝাড়লেন কৌশিক

    বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করায় বিতর্কের ঝড় উঠেছে কলকাতায়। সম্প্রতি দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে ৮ জন যুবককে আটক করে। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত কিছু নথি ছিল বাংলায় লেখা। এই নথি অনুবাদের জন্য ট্রান্সলেটর চেয়ে একটি চিঠি পাঠায় দিল্লি পুলিশ। সেখানেই বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করা হয়। আর এতেই বাঙালি সমাজে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

    দিল্লি পুলিশের একটি সরকারি চিঠিতে এই ভাষাগত তকমা ঘিরে এবার ক্ষোভ প্রকাশ করলেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়। এছাড়াও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সংগীতশিল্পী রূপম ইসলামসহ একাধিক বিশিষ্টজন। এবার সেই তালিকায় যুক্ত হলেন কৌশিক।

    সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে কৌশিক লেখেন, ‘বাংলা ভাষা আমার প্রিয় বিষয় শুধু নয়, আট বছর ধরে আমি বাংলা ভাষায় শিক্ষকতা করেছি। ‘বাংলাদেশি ভাষা’র টেক্সট বলে কোনও কিছুর অস্তিত্ব আছে বলে জানতাম না। সেই ভাষা অনুবাদ না করলে তদন্ত বিঘ্নিত হচ্ছে—এই চিঠিতে পড়লাম।’

    তিনি আরও লেখেন, ‘দিল্লিতে অজস্র বিশ্ববিদ্যালয় এবং বাংলা ভাষার বহু শ্রদ্ধেয় অধ্যাপক রয়েছেন। প্রশাসন কি তাঁদের সাহায্য নিতে পারে না? উইলিয়াম কেরি বাংলা ভাষা প্রাণ দিয়ে শিখেছিলেন বাংলার আত্মা বুঝতে। আজকের প্রশাসন বাংলা বিষয়ে অসচ্ছ হলে সাহায্য নিন। নইলে প্রশাসনিক চিঠিতে এই অজ্ঞতা বারবার সামনে আসবে।’

    সবশেষে কৌশিক গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, ‘বাংলা ভাষা থেকে হাজারটা আঞ্চলিক উপভাষা তৈরি হলেও টেক্সট একমাত্র বাংলা। ধন্যবাদ।’ সোশ্যাল মিডিয়ায় কৌশিকের এই পোস্ট ঘিরে সাধারণ মানুষও নিজেদের মতামত জানাচ্ছেন। পশ্চিমবঙ্গ কিংবা ভারতের অন্য প্রান্তে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলায় যেভাবে মানুষকে বারবার হেনস্তার শিকার হতে হচ্ছে, তা সত্যিই দুঃখজনক বলেই মনে করছেন অনেকে।

    ক্ষোভ ঝাড়লেন কৌশিক বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলায় ক্ষোভ ঝাড়লেন মমতা
    পূর্ববর্তী খবরবিচ্ছেদের পথে সাইফ আলি খান-কারিনা, দাবি পাকিস্তানি সাংবাদিকের
    পরবর্তী খবর সমালোচনার কেন্দ্রবিন্দুতে কাজল, চটেছেন নেটিজেনরা

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

    July 21, 2026

    এবার মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ

    July 21, 2026

    পুলিশি নির্যাতনের পরও থামবে না ককরোচ পার্টি

    July 21, 2026

    ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন

    July 21, 2026

    কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

    July 21, 2026

    মধ্যস্থতাকারীদের প্রস্তাব খতিয়ে দেখছে ইরান: ইসমাইল বাঘাই

    July 21, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.