Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 22 September 2026, 09:17: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » বিরল রোগে আক্রান্ত ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমা
    বিনোদন

    বিরল রোগে আক্রান্ত ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 19, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বিরল রোগে আক্রান্ত ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমা

    কয়েক বছর আগেই মৃগী রোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ। এবার নিজের জীবনের আরেকটি গোপন ও কঠিন অধ্যায় জনসমক্ষে আনলেন ‘দঙ্গল’ খ্যাত এই অভিনেত্রী। ফাতিমা জানিয়েছেন, জীবনের একপর্যায়ে তিনি ‘বুলিমিয়া’ নামক এক জটিল মানসিক ও খাদ্যাভ্যাসজনিত রোগে আক্রান্ত ছিলেন।

    সম্প্রতি ‘দ্য ইকোনমিক টাইমস’-এর এক প্রতিবেদনে উঠে এসেছে ফাতিমার এই লড়াইয়ের কথা। বাইরের দুনিয়া তাকে হাসিখুশি ও আত্মবিশ্বাসী হিসেবে দেখলেও, ভেতরে ভেতরে তিনি লড়াই করছিলেন এক ভয়ংকর মানসিক চাপ ও অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের সঙ্গে।

    ফাতিমা জানান, এই সমস্যার সূত্রপাত মূলত তার ক্যারিয়ারের মোড় ঘোরানো সিনেমা ‘দঙ্গল’-এর সময় থেকে। সিনেমাটিতে কুস্তিগিরের চরিত্রে অভিনয়ের জন্য তাকে উচ্চ ক্যালোরির ডায়েট মেনে চলতে হয়েছিল। কিন্তু শুটিং শেষ হয়ে গেলেও খাবারের ওপর সেই নির্ভরতা আর কমাতে পারেননি অভিনেত্রী। খাবার যেন তার কাছে এক ধরনের মানসিক আশ্রয়ে পরিণত হয়।

    তিনি বলেন, “খাবার আমার কাছে অপরাধবোধের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কখনো অতিরিক্ত খাওয়া, কখনো তা লুকোনোর চেষ্টা—এই চক্রে আমি নিজেই নিজেকে আটকে ফেলেছিলাম। খাবারের সঙ্গে আমার সম্পর্ক একসময় ‘টক্সিক’ হয়ে পড়ে।”

    ফাতিমা জানান, এই রোগ তার মানসিক অবস্থাকে এতটাই বিপর্যস্ত করে তুলেছিল, তিনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলেন। অভিনেত্রীর কথায়, “আমি নিজেকে দোষ দিতাম। মনে হতো আমার শরীর, আমার মন—কিছুই আমার নিয়ন্ত্রণে নেই।” লোকলজ্জা ও ভয়ের কারণে দীর্ঘসময় বিষয়টি গোপন রেখেছিলেন তিনি।

    ফাতিমার এই অস্বাভাবিক আচরণ প্রথম নজরে আসে তার ঘনিষ্ঠ বন্ধু ও সহঅভিনেত্রী সানায়া মালহোত্রার। সানায়াই প্রথম বুঝতে পারেন, ফাতিমা বড় ধরনের মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং তার আচরণ স্বাভাবিক নয়। বন্ধুর এই মন্তব্যই চোখ খুলে দেয় ফাতিমার। তিনি উপলব্ধি করেন, তিনি আসলে নিজের সঙ্গেই এক অসম লড়াই লড়ছেন।

    দীর্ঘ লড়াই, চিকিৎসা, সচেতনতা এবং বন্ধুদের সহযোগিতায় ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছেন ফাতিমা। নিজের এই অভিজ্ঞতার কথা শেয়ার করে তিনি অন্যদের সচেতন করতে চেয়েছেন। তার অকপট স্বীকারোক্তি, ‘সাহায্য চাইতে লজ্জা নেই। আমি আমার অভিজ্ঞতা বলছি, যাতে অন্যরা ভয় না পায়।’

    বিরল রোগে আক্রান্ত ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমা
    পূর্ববর্তী খবরভারতকে হারানোয় হামজা-জামালদের ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা
    পরবর্তী খবর বয়সে ছোট নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে কড়া জবাব রণবীরের

    আরো সংবাদ পড়ুন

    ফিলিস্তিন ইস্যু: যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান

    দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

    নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’

    আসছে মনির খানের ‘মা’

    বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

    ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    কোনো সীমাবদ্ধতা ছাড়াই যেকোনো স্থানে ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের: গালিবাফ

    September 22, 2026

    এমএসএমই খাতে ২৮০ কোটি ডলারের অর্থায়ন ঘাটতি

    September 22, 2026

    দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়ের আভাস

    September 22, 2026

    বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতকে গভর্নরের আহ্বান

    September 22, 2026

    ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪৯

    September 22, 2026

    বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি

    September 22, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.