Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 25 June 2026, 11:09: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » বিলিয়নের ঘরে অ্যাভাটার থ্রি
    বিনোদন

    বিলিয়নের ঘরে অ্যাভাটার থ্রি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 5, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বিলিয়নের ঘরে অ্যাভাটার থ্রি

    গল্প নিয়ে দর্শকদের তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ থাকলেও বক্স অফিসে রাজত্ব করছে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’ সিরিজের তৃতীয় কিস্তি। মুক্তির মাত্র ১৮ দিনেই বিশ্বজুড়ে ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গত ১৯ ডিসেম্বর মুক্তির পর থেকে এখন পর্যন্ত সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০৮ কোটি ৩০ লাখ ডলারে।

    বক্স অফিস সূত্রের বরাতে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারিয়েটির প্রতিবেদনে বলা হয়েছে, ১০৮ কোটি ডলার আয়ের মধ্যে শুধু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজার থেকে এসেছে ৩০ কোটি ৬০ লাখ ডলার। বাকি ৭৭ কোটি ৭০ লাখ ডলার আয় হয়েছে আন্তর্জাতিক বাজার থেকে।

    আন্তর্জাতিক আয়ের ক্ষেত্রে বরাবরের মতো শীর্ষে রয়েছে চীন (১৩ কোটি ৮০ লাখ ডলার), ফ্রান্স (৮ কোটি ১০ লাখ ডলার) এবং জার্মানি (৬ কোটি ৪০ লাখ ডলার)। তবে আগের দুটি সিনেমার তুলনায় এটি কিছুটা ধীরগতিতে বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করেছে। ২০১২ সালের ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ ১৪ দিনে এবং ২০০৯ সালের ‘অ্যাভাটার’ ১৭ দিনে এই রেকর্ড গড়েছিল।

    ২০২৫ সালে ডিজনির তৃতীয় সিনেমা হিসেবে বিলিয়ন ডলারের রেকর্ড গড়ল ‘অ্যাভাটার থ্রি’। এর আগে ‘লিলো অ্যান্ড স্টিচ’ এবং ‘জুটোপিয়া টু’ এই মাইলফলক ছুঁয়েছিল। আয়ের দিক থেকে রেকর্ড গড়লেও দর্শকদের একটি বড় অংশ সিনেমাটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ৩ ঘণ্টা ১৭ মিনিটের দীর্ঘ ব্যাপ্তি এবং দুর্বল সংলাপের কারণে অনেক দর্শক একে ‘সময়ের অপচয়’ বলে আখ্যা দিয়েছেন। এমনকি কেউ কেউ একে ‘৪০০ মিলিয়ন ডলারের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন’ বলে উপহাস করেছেন। প্রেক্ষাগৃহ থেকে দর্শকেরা বেরিয়ে পড়েছেন বলেও খবর পাওয়া গেছে।

    জেমস ক্যামেরনের হাত ধরে শুরু হওয়া এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমাটি ২.৯ বিলিয়ন ডলার এবং দ্বিতীয়টি ২.৩ বিলিয়ন ডলার আয় করে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছিল। তৃতীয় কিস্তিটিও ২ বিলিয়ন ডলারের গণ্ডি পার করতে পারবে কি না, তা এখন নির্ভর করছে আন্তর্জাতিক বাজারের দর্শক চাহিদার ওপর। সিনেমাটি প্রযোজনা করেছে রিয়েল এনার্জি প্রোডাকশন।

    বিলিয়নের ঘরে অ্যাভাটার থ্রি
    পূর্ববর্তী খবরদেশে আইপিএলের সব খেলা সম্প্রচারে নিষেধাজ্ঞা
    পরবর্তী খবর নির্বাচন ঘিরে বাড়ানো হবে গোয়েন্দা নজরদারি: স্বরাষ্ট্র উপদেষ্টা

    আরো সংবাদ পড়ুন

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

    দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী

    আমাদের বডিগার্ড নিয়ে ঘোরার প্রয়োজন হয় না: বাপ্পারাজ

    প্রকাশ্যে ক্ষমা চাইলেন গোবিন্দ, নেট দুনিয়ায় তুমুল আলোচনা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আগামীকাল পবিত্র আশুরা

    June 25, 2026

    চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ: প্রধানমন্ত্রী

    June 25, 2026

    ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা

    June 25, 2026

    বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

    June 25, 2026

    ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা, নিহত ছাড়াতে পারে ১০ হাজার

    June 25, 2026

    পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো

    June 25, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.