Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 3 July 2026, 02:53: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » বিশ্বের সবচেয়ে বড় কমেডি উৎসব সৌদি আরবে
    বিনোদন

    বিশ্বের সবচেয়ে বড় কমেডি উৎসব সৌদি আরবে

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 27, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বিশ্বের সবচেয়ে বড় কমেডি উৎসব সৌদি আরবে

    বিনোদন জগতের সম্প্রসারণ বাড়াচ্ছে সৌদি আরব। তারই লক্ষ্যে এবার দেশটিতে বসতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কমেডি উৎসবের আসর- ‘রিয়াদ কমেডি ফেস্টিভ্যাল’। ইতোমধ্যে এই আয়োজনের কিছু প্রস্ততিও নেওয়া হয়েছে; চলতি বছরেই রাজধানী রিয়াদে মঞ্চ কাঁপাবেন বিশ্বখ্যাত সব স্ট্যান্ডআপ কমেডিয়ানরা। খবর গালফ নিউজের।

    সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এমনই ঘোষণা দিয়েছেন সৌদি আরবের সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান তুর্কি আলাল শেখ। জানিয়েছেন, প্রথমবারের মতো রিয়াদে হতে যাচ্ছে এই কমেডি ফেস্টিভ্যাল, যেটি শুরু হতে যাচ্ছে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে; চলবে ৯ অক্টোবর পর্যন্ত।

    আলাল শেখ আরও জানান, ইতোমধ্যে বিশ্বখ্যাত কমেডিয়ান- কমেডির রাজা খ্যাত কেভিন হার্ট এই আসরে যোগ দেওয়ার আগ্রহ জানিয়েছেন। শুধু তাই নয়, তাকে নিয়ে আন্তর্জাতিকভাবে প্রচারণার অংশ হিসেবেও একটি প্রমোশনাল ভিডিও তৈরি করা হয়েছে।

    আলাল শেখের পোস্টেই যুক্ত ছিল সেই প্রচারমূলক ভিডিও। যেখানে উৎসবটির বিশাল পরিসর ও আন্তর্জাতিক আকর্ষণ তুলে ধরা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ‘কমেডির রাজা রিয়াদে নামছেন… কেভিন হার্ট প্রস্তুত পুরো আসর কাঁপাতে, বিশ্বের বৃহত্তম কমেডি উৎসবে।’

    জানা গেছে, রিয়াদের মিডিয়াপাড়া খ্যাত বুলেভার্ড সিটিতে বসবে এই কমেডি ফেস্টিভ্যালের আসর। যেখানে সারা বিশ্বের ৫০ জনেরও বেশি শীর্ষ কমেডিয়ানরা একত্রিত হবেন।

    এই উৎসবে অংশ নিতে যাওয়া প্রথম সারির কিছু তারকাদের নাম ইতোমধ্যে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। কেভিন হার্ট ছাড়াও রয়েছেন, সেবাস্টিয়ান ম্যানিসকালকো এবং রাসেল পিটার্স। রাসেল পিটার্স একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান কমেডিয়ান, যার বহুসাংস্কৃতিক কনটেন্টের জন্য বিশ্বব্যাপী পরিচিত।

    বিশ্বের সবচেয়ে বড় কমেডি উৎসব সৌদি আরবে
    পূর্ববর্তী খবরমন্দিরে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু, আহত অনেকে
    পরবর্তী খবর চার বিভাগে ভারী বৃষ্টির আভাস

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আইসিডিডিআরবির ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    July 3, 2026

    পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

    July 3, 2026

    মৎস্যজীবীদের জীবিকার সুবিধার্থে দেশের সব জলাশয় উন্মুক্ত থাকবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

    July 3, 2026

    ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

    July 3, 2026

    খামেনির শোক অনুষ্ঠান ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সতর্কবার্তা ইরানের

    July 3, 2026

    টানা দুই দফায় স্বর্ণের ভরিতে বাড়ল সাড়ে ৬ হাজার টাকার বেশি

    July 3, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.