Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 25 August 2026, 11:44: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ব্যাচেলর পয়েন্টে স্পর্শিয়ার চমক, কৌতূহল বাড়ালেন নির্মাতা
    বিনোদন

    ব্যাচেলর পয়েন্টে স্পর্শিয়ার চমক, কৌতূহল বাড়ালেন নির্মাতা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 14, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ব্যাচেলর পয়েন্টে স্পর্শিয়ার চমক, কৌতূহল বাড়ালেন নির্মাতা

    জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ এখন দারুণ জমে উঠেছে। পুরনো চরিত্র কাবিলা, হাবু, পাশা, নেহালদের সঙ্গে যোগ দিয়েছেন জাকির। এবার দর্শকদের জন্য আরও বড় চমক নিয়ে এলেন নির্মাতা। সেটি হলো- জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া যুক্ত হচ্ছেন এই সিরিয়ালে। তবে তিনি ঠিক কোন চরিত্রে অভিনয় করবেন, সেই প্রশ্ন রেখে দর্শকদের আরও কৌতূহলী করে তুলেছেন অমি।

    কিছুদিন আগে নির্মাতা কাজল আরেফিন অমি তার ফেসবুক অ্যাকাউন্টে রহস্যময় একটি পোস্ট করে লিখেছিলেন, ‘ব্যাচেলর পয়েন্টে হ্যাতে কে?’—সেই ছবিতে কোনো অভিনেত্রীর মুখ স্পষ্ট ছিল না। সেই রহস্যের অবসান ঘটালেন নির্মাতা নিজেই।

    বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় একটি নতুন পোস্টার প্রকাশ করে অমি ঘোষণা করলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন চমক হলেন অর্চিতা স্পর্শিয়া।

    পোস্টারে অভিনেত্রী স্পর্শিয়াকে একটি উজ্জ্বল কমলা রঙের সালোয়ার কামিজ এবং হালকা রঙের প্যান্টে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পোস্টারটি প্রকাশ করে অমি দর্শকদের কাছে প্রশ্ন রেখেছেন- অর্চিতা স্পর্শিয়া কোন চরিত্রে থাকতে পারেন?

    বলা বাহুল্য, নির্মাতার এই কৌশল দর্শকদের মধ্যে স্পর্শিয়ার চরিত্রটি নিয়ে ব্যাপক জল্পনা তৈরি করেছে। মন্তব্যঘরে নেটিজেনদের অনেকে অনেক মত দিয়েছেন। কেউ বলছেন ‘রোকেয়া’, আবার কেউ বলছেন ‘মতলবের বউ’।

    এই ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, ইরফান মৃধা শিবলু, পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠুসহ একঝাঁক জনপ্রিয় তারকা।

    ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাচ্ছে। এর পাশাপাশি এটি পরবর্তীতে চ্যানেল আই এবং বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে। স্পর্শিয়ার আগমন এই জনপ্রিয় ধারাবাহিকের দর্শকপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেবে বলে আশা করছেন নির্মাতা ও ভক্তরা।

    কৌতূহল বাড়ালেন নির্মাতা ব্যাচেলর পয়েন্টে স্পর্শিয়ার চমক
    পূর্ববর্তী খবরবিয়ে করলেন ‘থ্রি ইডিয়েটস’ সিনেমার মিলিমিটার
    পরবর্তী খবর মোদির মায়ের চরিত্রে রাভিনা ট্যান্ডন

    আরো সংবাদ পড়ুন

    আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন

    নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় পিছিয়ে ৩১ আগস্ট

    August 25, 2026

    ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের কঠিন’ নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের

    August 25, 2026

    টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আড়াই লাখ ছুঁইছুঁই

    August 25, 2026

    বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ

    August 25, 2026

    আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

    August 25, 2026

    বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

    August 24, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.