Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 2 October 2026, 10:46: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ভাগ্যটা আমার খারাপ নাকি শাকিব খানের: শিরিন
    বিনোদন

    ভাগ্যটা আমার খারাপ নাকি শাকিব খানের: শিরিন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMarch 29, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ভাগ্যটা আমার খারাপ নাকি শাকিব খানের: শিরিন

    আমি জানি না ভাগ্যটা আমার খারাপ নাকি শাকিব খানের। এত বড় বাজেটের একটি ছবি প্রযোজনা করতে এসে শুরুতেই কেন আমাকে এত কিছু পোহাতে হচ্ছে। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমা নিয়ে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের বিরুদ্ধে এভাবেই চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্রিয়েটিভ ল্যান্ড’-এর কর্ণধার শিরিন সুলতানা। সিনেপ্লেক্সের নানা গাফিলতির কারণে ঈদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে আর্থিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলেছেন তিনি।

    গণমাধ্যমের সামনে ক্ষুব্ধ এই প্রযোজক জানান ঈদের প্রথম তিন দিনের গোল্ডেন টাইমে ডিসিপি ত্রুটির অজুহাতে সিনেপ্লেক্সে তাদের কোনো শো চালানো হয়নি। বারবার অভিযোগ জানানোর পর চার দিনের দিন তারা এই ত্রুটির সমাধান করেন। কিন্তু নতুন সংকট তৈরি হয় সীমান্ত সম্ভার শাখায়। সেখানে টিকিট বিক্রি হয়ে হাউজফুল হওয়ার পরও দর্শকদের বলা হয় এসির সমস্যা রয়েছে। এসি ছাড়া ছবি দেখা যাবে না বলে দর্শকদের টিকিট ফেরত দিয়ে অন্য সিনেমা দেখারও পরামর্শ দেওয়া হয়।

    এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে শিরিন সুলতানা সরাসরি প্রশ্ন রাখেন সব হলে কোনো সমস্যা হলো না শুধু ‘প্রিন্স’ সিনেমার হলেই কেন এসির সমস্যা হতে হবে। তিনি আরও জানান তারা নিজেরা বসে সিনেমা দেখে নিশ্চিত হয়েছেন যে কোনো ত্রুটি নেই অথচ পরের দিন আবার ১০ থেকে ১৫ মিনিট করে গান কেটে সিনেমা চালানো হয়েছে। ক্ষতিপূরণ বা শো সমন্বয়ের বিষয়ে সিনেপ্লেক্স কর্তৃপক্ষের কোনো সহযোগিতা না পাওয়ার কথাও চরম হতাশার সঙ্গে জানান তিনি।

    জন্মদিনে রকস্টার লুকে ধরা দিলেন সুপারস্টার শাকিব খানসিনেপ্লেক্সে এমন ভোগান্তি পোহাতে হলেও দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতে ‘প্রিন্স’ দারুণ ব্যবসা করছে বলে নিশ্চিত করেন এই প্রযোজক। শুরুর দিকে জাজ মাল্টিমিডিয়ার সার্ভার নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা পরিষ্কার করে শিরিন জানান প্রত্যন্ত অঞ্চলের হলগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় মূলত ইন্টারনেটের সমস্যার কারণেই শো শুরু করতে দেরি হয়েছিল। পাশাপাশি পাইরেসি রোধেও তারা প্রথম থেকেই কঠোর অবস্থানে রয়েছেন বলে জানান তিনি।

    ভাগ্যটা আমার খারাপ নাকি শাকিব খানের: শিরিন শিরিন খান
    পূর্ববর্তী খবরএক সংলাপে হাজারো তরুণীকে পেছনে ফেলে নায়িকা হন সারা
    পরবর্তী খবর ইতিহাস গড়ে পর্দায় ফিরছে হ্যারি পটার

    আরো সংবাদ পড়ুন

    ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

    সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ৫ নভেম্বর

    ফিলিস্তিন ইস্যু: যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান

    দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

    নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’

    আসছে মনির খানের ‘মা’

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ সৌদি জোটের, দায় অস্বীকার হুতিদের

    October 2, 2026

    মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

    October 1, 2026

    ফেনীতে মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    October 1, 2026

    আনসারের একটি সমন্বিত আইন প্রণয়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    October 1, 2026

    ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

    October 1, 2026

    ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে লড়বে ভারত-পাকিস্তান

    October 1, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.