Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 9 September 2026, 12:45: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ভাতিজার যাদুতে কিংবদন্তির পুনর্জন্ম, ঝড় তুলল মাইকেল’র টিজার
    বিনোদন

    ভাতিজার যাদুতে কিংবদন্তির পুনর্জন্ম, ঝড় তুলল মাইকেল’র টিজার

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 7, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ভাতিজার যাদুতে কিংবদন্তির পুনর্জন্ম, ঝড় তুলল মাইকেল’র টিজার

    সংগীতপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলো পপ সংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর টিজার। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে মুক্তি পাওয়া মাত্র এক মিনিট ১৩ সেকেন্ডের এই টিজার ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে বিশ্বজুড়ে। ভক্তদের উচ্ছ্বাস প্রমাণ করছে, ‘কিং অব পপ’-এর প্রতি ভালোবাসা এখনও অম্লান।

    অফিসিয়াল এই টিজারটি প্রকাশ করেছে লায়নসগেট মুভিজ। মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই এটি প্রায় পাঁচ লাখ ভিউ ছুঁয়েছে ইউটিউবে। ভক্তরা বলছেন, আসছে বছরে এটি হতে পারে সবচেয়ে আলোচিত বায়োপিকগুলোর একটি।

    নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, ‘মাইকেল’ শুধু একজন শিল্পীর সাফল্য নয়; তার জীবন, সংগ্রাম, উত্তরাধিকার ও মানসিক যাত্রার গল্পও তুলে ধরবে। জ্যাকসন ফাইভ থেকে শুরু করে বৈশ্বিক তারকা হয়ে ওঠা পর্যন্ত মাইকেলের সংগীতজীবনের পাশাপাশি মঞ্চের বাইরের অজানা দিকগুলোও এতে উঠে আসবে।

    সবচেয়ে বড় চমক হলো, এই সিনেমায় মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। ট্রেলারে তাকে দেখা গেছে বিখ্যাত ‘মুনওয়াক’, ‘থ্রিলার’ নাচ এবং স্টেজ পারফরম্যান্সগুলো অবিকলভাবে পুনরায় ফুটিয়ে তুলতে। দর্শকরা বলছেন, “রক্তও কথা বলে”। বলা বাহুল্য, জাফারের বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক ও স্টেপে যেন জীবন্ত হয়ে উঠেছে মাইকেল জ্যাকসন নিজেই।

    টিজারের শুরুটাও দারুণ নাটকীয়। হেডফোনে সংগীতে নিমগ্ন এক মাইকেল; তারপরই ভেসে আসে কোয়েন্সি জোন্সের কণ্ঠ, “আমি জানি তুমি অনেকদিন ধরে এর জন্য অপেক্ষা করছো…”

    এরপর দৃশ্যগুলো দ্রুত বদলাতে থাকে। রিল টেপ ঘোরা, সাউন্ড কনসোলের ফেডার নড়াচড়া, হাতে লেখা গানলিস্ট (“Billie Jean”, “Beat It”, “Thriller”), লাখো ভক্তের উচ্ছ্বাস, ফ্ল্যাশে ভরা পুরস্কার মঞ্চের মুহূর্ত; সব মিলিয়ে টিজারজুড়ে ধরা দিয়েছে মাইকেল জ্যাকসনের ইতিহাসের এক ঝলক।

    শেষ দৃশ্যে জাফারকে দেখা যায় ‘থ্রিলার’-এর আইকনিক লাল জ্যাকেটে, জম্বিদের সঙ্গে নাচছেন, মঞ্চে সিগনেচার স্টেপে মাতাচ্ছেন দর্শক। কোয়েন্সির শেষ সংলাপ- “ভেতরে পা স্থির রাখো, আমার বন্ধু!”

    বায়োপিকটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকুয়া, চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কার মনোনীত জন লোগান। এটি বিশ্বব্যাপী মুক্তি পাবে ২০২৬ সালের ২৪ এপ্রিল। ভক্তদের মত, এটি শধু একটি সিনেমা নয়, বরং সংগীত ইতিহাসের এক কিংবদন্তিকে নতুন করে পূণর্জন্ম ঘটানো।

    ঝড় তুলল মাইকেল’র টিজার ভাতিজার যাদুতে কিংবদন্তির পুনর্জন্ম
    পূর্ববর্তী খবরঐকমত্য কমিশনের ব্যয় নিয়ে যা বলল সরকার
    পরবর্তী খবর সিরিয়ার প্রেসিডেন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

    আরো সংবাদ পড়ুন

    বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

    ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের

    কবিতা থেকে গান বাঁধলেন মার্টিন

    ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ইতিহাস

    কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

    বিতর্কের পর ফের যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের নিথর দেহ উদ্ধার

    September 9, 2026

    বৈশ্বিক সব সমস্যার সমাধান হয়ত হবে না, তবে চেষ্টায় কোনো ঘাটতি থাকবে না: খলিলুর রহমান

    September 9, 2026

    ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

    September 9, 2026

    ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

    September 9, 2026

    ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের

    September 9, 2026

    দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস

    September 9, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.