Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 22 June 2026, 04:24: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ভার্চুয়াল দ্বন্দ্বে জড়ালেন বাঁধন-সোহানা
    বিনোদন

    ভার্চুয়াল দ্বন্দ্বে জড়ালেন বাঁধন-সোহানা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 1, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    https://bijoy.tv/yizr

    গত বছরের জুলাই আন্দোলনের প্রেক্ষিতে দেশের বিনোদন জগতে তৈরি হয়েছে নানা মতপার্থক্য ও বিভাজন। যার রেশ কাটেনি এখনও। এরই মধ্যে হঠাৎ করেই অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও সোহানা সাবার সঙ্গে লেগে উঠেছে এক ভার্চুয়াল দ্বন্দ্ব; যা ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা। নেটিজেনদের অধিকাংশেরই ধারণা, জুলাইকেই কেন্দ্র করেই হয়তো এমন দ্বন্দ্বে জড়িয়েছেন এই শিল্পীরা।

    জুলাই আন্দোলনের সময় থেকেই শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সরব ছিলেন বাঁধন। রাজপথে নেমে প্রকাশ্যে প্রতিবাদ জানান তিনি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ট্রলের মুখেও পড়তে হয়েছিল অভিনেত্রীকে; তা নিয়ে একে একে মুখ খোলেন অভিনেত্রী। অন্যদিকে সোহানা সাবা আলোচনায় ছিলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দোসর হিসেবে; আলো আসবেই গ্রুপ কাণ্ডে নামও উঠেছিল তার।

    সব মিলিয়ে দুই শিল্পীর সাম্প্রতিক এই দ্বন্দ্ব ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। মূলত, গত বৃহস্পতিবার বাঁধনের একটি ফেসবুক পোস্টের মন্তব্য ঘিরে তৈরি হয় বিতর্ক। এক নারীর মন্তব্যের একটি স্ক্রিনশট শেয়ার করেন সোহানা সাবা। সেখানে সোহানা সাবা লেখেন, ‘এই কমেন্টটা আপু ডিলিট করে দিয়েছেন… হয়তো দিদিটিকে ব্লকও করেছেন… ভাগ্যক্রমে আমার টাইমলাইনে ভেসে উঠেছিল, তাই সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম।’

    শেয়ার করা ওই স্ক্রিনশটে বাঁধনের উদ্দেশে করা সেই নারীর মন্তব্যটি ছিল, ‘সারা জীবন ড্রামাবাজি করে সতী সাজতে চেয়েছেন… আপনি আপাদমস্তক একজন ভণ্ড। আপনার পুরো জগৎটা ঘোরে আপনাকে ঘিরেই। কী জীবন আপনার! করুণা লাগে আপনাকে দেখে। কেউ যদি সত্যিই গুরুত্বপূর্ণ হতেন, তাহলে কলকাতায় গিয়ে ব্যক্তিজীবনের কেচ্ছা গাইতেন না।’

    এই পোস্টের পর মন্তব্যের ঘরেও নিজের অবস্থান ব্যাখ্যা করেন সোহানা সাবা। লেখেন, ‘প্রথমে ভেবেছিলাম স্ক্রিনশট নিয়ে কিছু পোস্ট করব না। কিন্তু পরে মনে হল এটা তো পাবলিক পোস্ট, যে কেউ নিতে পারে, শেয়ার করতেও পারে। তাই আমিও করলাম।’

    সোহানা সাবার পোস্টের কিছুক্ষণ পরই নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ প্রতিক্রিয়া জানান আজমেরী হক বাঁধন। সেখানে নাম উল্লেখ না করলেও স্পষ্টভাবেই ইঙ্গিত দেন, কেউ তাকে ব্যক্তিগত আক্রমণ করছেন।

    সেই পোস্টে বাঁধন লেখেন, ‘আমার কিছু সহকর্মী— যাদের সঙ্গে আমি একসঙ্গে কাজ করেছি, মঞ্চে দাঁড়িয়েছি, যাদের বিশ্বাস করতাম, তারা ইন্টারনেটে আমার ওপর নির্মম ও অপমানজনক আক্রমণ চালাচ্ছেন। তাদের কথাগুলো ছিল অমানবিক, উদ্দেশ্য ছিল আমাকে ছোট করা। তারা শুধু আমাকে নয়, আমি যা কিছুতে বিশ্বাস করি, সেগুলোকেও অসম্মান করছে। এই তালিকায় জাতীয় পুরস্কারপ্রাপ্তরাও আছেন।’

    বাঁধনের পোস্টের ভাষা দেখে অনেকেই ধারণা করছেন, তিনি এই বক্তব্য দিয়েছেন সরাসরি সোহানা সাবাকে উদ্দেশ করেই।

    ভার্চুয়াল দ্বন্দ্বে জড়ালেন বাঁধন-সোহানা
    পূর্ববর্তী খবরকক্সবাজার রুটের দুই ট্রেনের সময় পরিবর্তন
    পরবর্তী খবর গান গাইলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

    আরো সংবাদ পড়ুন

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

    দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী

    আমাদের বডিগার্ড নিয়ে ঘোরার প্রয়োজন হয় না: বাপ্পারাজ

    প্রকাশ্যে ক্ষমা চাইলেন গোবিন্দ, নেট দুনিয়ায় তুমুল আলোচনা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বিরতি থেকে ফিরে সৌদির আত্মঘাতী গোল, ৪-০ গোলে এগিয়ে স্পেন

    June 21, 2026

    মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    June 21, 2026

    মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

    June 21, 2026

    অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

    June 21, 2026

    হরমুজে টোল নেবে না ইরান, তবে তা নিতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    June 21, 2026

    নকআউট পর্বের পথে বড় অগ্রগতি জাপানের, বিদায় তিউনিসিয়ার

    June 21, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.