Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 14 October 2026, 09:04: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা
    বিনোদন

    ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কApril 30, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

    বাংলাদেশের সংগীতের উজ্জ্বল নক্ষত্র রুনা লায়লার কণ্ঠের জাদুতে মুগ্ধ গোটা উপমহাদেশ। এবার সেই অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের রাজধানী দিল্লিতে বিশেষ সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন তিনি। আগামী ১৫তম ‘দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ তার হাতে তুলে দেওয়া হবে মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা।

    ভারতের চলচ্চিত্র ও সম্প্রচার মন্ত্রণালয়ের অঙ্গ সংস্থা হিসেবে আয়োজিত এই উৎসবটি আগামী ৪ থেকে ৮ মে পর্যন্ত চলবে। দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধনের এই আসরটি এবার ১৫ বছরে পা দিচ্ছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

    এই প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক মাধ্যমে রুনা লায়লা লিখেছেন, `মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মানে ভূষিত করার নিমন্ত্রণের জন্য দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। এর অপেক্ষায় রইলাম, দেখা হবে সেখানে।’

    উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাম কিশোর পরচা রুনা লায়লাকে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে ভূয়সী প্রশংসা করেছেন। তিনি উল্লেখ করেন, রুনা লায়লার সুমধুর কণ্ঠ বহু দশক ধরে ভারত ও বাংলাদেশের কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে এবং দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করেছে। চিঠিতে আরও বলা হয়, গুণী এই শিল্পীর সম্মাননা গ্রহণ দুই দেশের সাংস্কৃতিক সৌহার্দ্যকে আরও শক্তিশালী করবে।

    এবারের উৎসবটি অনুষ্ঠিত হবে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং ড. আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে। এবারের আসরের মূল লক্ষ্য নারী ক্ষমতায়ন, সামাজিক ইস্যু ও শিশুবিষয়ক চলচ্চিত্র এবং নারী নির্মাতাদের উৎসাহ প্রদান।

    রুনা লায়লার পাশাপাশি এই আয়োজনে অংশ নেবেন উপমহাদেশের নামী তারকারা। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত, রেভতী, শ্বেতা মেনন, ঊষা উত্থুপ, রাজপাল যাদব এবং রঘুবীর যাদবের মতো গুণী শিল্পীরা।

    ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা
    পূর্ববর্তী খবরবিসিবির এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
    পরবর্তী খবর সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

    আরো সংবাদ পড়ুন

    বলিউড অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

    ১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম ও শাহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

    পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

    ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

    সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ৫ নভেম্বর

    ফিলিস্তিন ইস্যু: যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    স্কুলছাত্রের কলমের আঘাতে রক্তাক্ত শিক্ষক, অভিযুক্ত শিক্ষার্থী বহিস্কার

    October 13, 2026

    দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির

    October 13, 2026

    প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল কর‌ছে সরকার: আইনমন্ত্রী

    October 13, 2026

    ইরান চুক্তি চাইলেও কীভাবে করতে হবে তা জানে না: ট্রাম্প

    October 13, 2026

    দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা

    October 13, 2026

    ডেঙ্গুতে আক্রান্ত এক লাখ ছাড়াল

    October 13, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.