Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 18 August 2026, 07:11: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » মিস ইউনিভার্সে কারচুপির অভিযোগে তোলপাড়
    বিনোদন

    মিস ইউনিভার্সে কারচুপির অভিযোগে তোলপাড়

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 19, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মিস ইউনিভার্সে কারচুপির অভিযোগে তোলপাড়

    থাইল্যান্ডে বসেছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। আর এবার এই প্রতিযোগিতা নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার প্রধান বিচারক প্যানেল থেকে দুই সদস্য পদত্যাগ করেছেন, যার মধ্যে একজন সরাসরি প্রতিযোগীদের নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলেছেন।

    বিবিসির প্রতিবেদন থেকে জানা যায় আগামী ২১ নভেম্বর জানা যাবে কার মাথায় উঠবে কাঙ্ক্ষিত মুকুট। তার আগে প্রতিযোগীরা অংশ নিচ্ছেন বিভিন্ন সেশনে। আর তার ঠিক আগে জুরি প্যানেল থেকে সরে দাঁড়ান লেবানিজ–ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ, যিনি আট সদস্যের অফিসিয়াল জুরি বা বিচারকের একজন ছিলেন।

    মঙ্গলবার (১৮ নভেম্বর) ইনস্টাগ্রামে পোস্টে জানান, একটি “হঠাৎ গঠিত গোপন জুরি” নাকি আগেই চূড়ান্ত ৩০ জন ফাইনালিস্ট বেছে ফেলেছে এবং সেই বাছাইয়ের সময় কোনো অফিসিয়াল বিচারকই উপস্থিত ছিলেন না। হারফুশ দাবি করেন, এই গোপন জুরি এমন ব্যক্তিদের নিয়ে গঠিত, যাদের প্রতিযোগীদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বা স্বার্থের সংঘাত রয়েছে। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি। হারফুশের অভিযোগের কয়েক ঘণ্টা পরই আরেক বিচারক, ফরাসি ফুটবল ম্যানেজার ক্লোদ মাকেলেলে, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়ার ঘোষণা দেন।

    এ ঘটনার আগে আরও এক বিতর্কে জড়িয়েছিল মিস ইউনিভার্স। থাইল্যান্ডের এক কর্মকর্তা প্রি-ইভেন্টে মিস মেক্সিকো ফাতিমা বশকে প্রকাশ্যে অপমান করলে, বেশ কয়েকজন প্রতিযোগী সেই অনুষ্ঠান থেকে বেরিয়ে যান। ঘটনাটি ভিডিও ভাইরাল হয় এবং ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। সব মিলিয়ে এবারের মিস ইউনিভার্স আয়োজন নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

    অন্যদিকে, বাংলাদেশি প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা আন্তর্জাতিক মঞ্চে দারুণ আলোচনায় আছেন। জনপ্রিয়তার ভোটেও তিনি শীর্ষে পৌঁছে যাওয়ার একদম কাছাকাছি। ইতোমধ্যেই বাংলাদেশের পক্ষে রেকর্ড ১৫ লাখ ৫০ হাজার ভোট পড়েছে। মিথিলাকে বুধবার ( ১৯ নভেম্বর) রাত ১০টা ৫৯ মিনিট পর্যন্ত ভোট দেয়া যাবে।

    মিস ইউনিভার্সে কারচুপির অভিযোগে তোলপাড়
    পূর্ববর্তী খবরআমরা একটি নতুন দিনের স্বপ্ন দেখি : ধর্ম উপদেষ্টা
    পরবর্তী খবর অজিত দোভালকে ঢাকা সফরের আমন্ত্রণ

    আরো সংবাদ পড়ুন

    আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন

    নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

    August 17, 2026

    টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

    August 17, 2026

    তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

    August 17, 2026

    সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

    August 17, 2026

    ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭, আহত বহু

    August 17, 2026

    সৌদি-তুরস্ক-পাকিস্তানের জোটকে স্বাগত জানালেন ট্রাম্প

    August 17, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.