Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 29 June 2026, 12:50: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » যে কারণে কয়েক কোটি ডলার ক্ষতিপূরণ চাইলেন অভিনেত্রী
    বিনোদন

    যে কারণে কয়েক কোটি ডলার ক্ষতিপূরণ চাইলেন অভিনেত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 10, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    যে কারণে কয়েক কোটি ডলার ক্ষতিপূরণ চাইলেন অভিনেত্রী

    হলিউড অভিনেত্রী ব্লেক লাইভলি দাবি করেছেন, তার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মানহানির মামলা করার কারণে পরিচালক ও সহ-অভিনেতা জাস্টিন বালডোনিকে কয়েক কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হবে। এ দাবিটি ক্যালিফোর্নিয়ার নতুন একটি আইন অনুযায়ী করেছেন তিনি। যৌন হয়রানির শিকার ব্যক্তিদের আইনি সুরক্ষা দিতে নতুন চালু হওয়া এই আইনের প্রথম বড় ধরনের পরীক্ষা হিসেবেও বিবেচিত হচ্ছে এই মামলা।

    লাইভলি অভিযোগ করেছেন, ‘‘ইট এন্ডস উইথ আস’ চলচ্চিত্রের শুটিং চলাকালে বালডোনি তাকে যৌন হয়রানি করেন। তিনি এ বিষয়ে অভিযোগ জানানোর পর প্রতিশোধ হিসেবে তার বিরুদ্ধে অনলাইন অপপ্রচারও চালান বালডোনি। এর জবাবে বালডোনি ৪০০ মিলিয়ন ডলারের একটি মানহানি মামলা করেন। সেখানে লাইভলির বিরুদ্ধে তার ক্যারিয়ার ধ্বংস করার জন্য মিথ্যা অভিযোগ তোলার অভিযোগ করা হয়।

    চলতি বছরের জুন মাসে বিচারক লুইস লিমান বালডোনির মামলাটি খারিজ করে দেন, যা লাইভলির জন্য বড় আইনি বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে। তার পক্ষ থেকে করা মূল যৌন হয়রানির মামলাটি নিউ ইয়র্কের ফেডারেল আদালতে আগামী বসন্তে শুনানির জন্য নির্ধারিত হয়েছে।

    সাম্প্রতিক এক আবেদনে লাইভলির আইনজীবীরা আদালতের কাছে দাবি করেছেন, মামলা পরিচালনার খরচ ও আইনজীবীর ফি বাবদ তাকে বহু মিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রদান করতে হবে। সেই সঙ্গে তার আর্থিক, মানসিক ও মনস্তাত্ত্বিক ক্ষতির জন্য তিনগুণ ক্ষতিপূরণ এবং আদালতের অপব্যবহারের কারণে অতিরিক্ত জরিমানাও দাবি করা হয়েছে।

    লাইভলির দল বলছে, ২০২৩ সালে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ‘যৌন হয়রানির অভিযোগকারীদের বিরুদ্ধে অপব্যবহৃত মানহানি মামলার বিরুদ্ধে সুরক্ষা আইন’ নামে যে আইনটি পাস করেন সেই আইনের আওতাভুক্ত তাদের মামলাটি। এই আইন অনুযায়ী, যৌন হয়রানির অভিযোগকারীদের বিরুদ্ধে মামলা করা যাবে না যদি তাদের অভিযোগ সত্যতা যাচাইযোগ্য এবং তারা তা কু-উদ্দেশ্যহীনভাবে করে থাকেন।

    তবে বিচারক লিমান এখনো এই আইনের উপযুক্ততা নিয়ে চূড়ান্ত রায় দেননি।

    বালডোনির আইনজীবীরা দাবি করছেন, অনেক তথ্য প্রমাণিতি হওয়ার আগেই এই আইনটি মামলাকে অন্যায্যভাবে খারিজ করে দেয়ার পথ তৈরি করে। তারা আরও বলেন, এই আইন সংবিধানিকভাবে প্রথম সংশোধনীতে থাকা নাগরিকদের ‘আবেদন জানানোর অধিকার’কে সীমিত করে ফেলে।

    এদিকে লাইভলির আইনজীবীরা চাচ্ছেন, আদালত সরাসরি ক্ষতিপূরণের আদেশ দিক এবং পরে প্রয়োজনে ক্ষতির পরিমাণ নির্ধারণে একটি শুনানি অনুষ্ঠিত হোক।

    যে কারণে কয়েক কোটি ডলার ক্ষতিপূরণ চাইলেন অভিনেত্রী
    পূর্ববর্তী খবর‘আইটেম সং’-এ পারফর্ম করতে চান শার্লিন
    পরবর্তী খবর ডাকসু নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে: চিফ প্রসিকিউটর

    আরো সংবাদ পড়ুন

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

    দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী

    আমাদের বডিগার্ড নিয়ে ঘোরার প্রয়োজন হয় না: বাপ্পারাজ

    প্রকাশ্যে ক্ষমা চাইলেন গোবিন্দ, নেট দুনিয়ায় তুমুল আলোচনা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, মঙ্গলবার দোহায় বৈঠক

    June 29, 2026

    ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    June 29, 2026

    প্রথম দল হিসেবে শেষ ষোলোতে কানাডা

    June 29, 2026

    দেশে স্বর্ণের দামে বড় পতন

    June 29, 2026

    বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

    June 29, 2026

    দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়ার আভাস

    June 29, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.