Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 5 September 2026, 02:31: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » রাশমিকার হাতে আংটি, তবে কি গোপনেই বাগদান সারলেন অভিনেত্রী?
    বিনোদন

    রাশমিকার হাতে আংটি, তবে কি গোপনেই বাগদান সারলেন অভিনেত্রী?

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 7, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    জল্পনা বহুদিন ধরে; এবার সেই সম্পর্কে কি সিলমোহর দিয়েই দিলেন দুই দক্ষিণী তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা? কান পাতলেই শোনা যাচ্ছে, ইতোমধ্যেই নাকি বাগদান সেরেছেন তারা। তবে তাদের সম্পর্ক নিয়ে এতদিন নানা জল্পনা চললেও চুপ ছিলেন দুজনেই। একসঙ্গে বেড়াতে গিয়ে একই জায়গা থেকে ছবি ভাগ করেছেন অনেকবার; কিন্তু দুজনে একসঙ্গে ধরা দেননি কখনো।

    এদিকে রাশমিকার অনুরাগীরা মনে করেন, মনের অনুভূতি আটকে রাখতে পারেন না নায়িকা। তাই বিজয়ের প্রসঙ্গ উঠলেই তার একগাল হাসি বুঝিয়ে দেয় সব। অন্যদিকে বিজয়ও জানিয়েছিলেন, তিনি একটি সম্পর্কে আছেন। কিন্তু কার সঙ্গে, তা খোলাসা করেননি। এর পর থেকেই দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেন তারা।

    এর মধ্যেই ভাইরাল হয়েছে রাশমিকার কিছু ছবি। সেখানে দেখা যাচ্ছে, রাশমিকার পরনে সাদা শার্ট ও নীল রঙের ডেনিম। চোখে রোদচশমা। এমন স্নিগ্ধ সাজের মধ্যে অনুরাগীদের নজর পড়ে রাশমিকার আঙুলে। অনামিকায় হিরের আংটি। এই আংটি ঘিরেই তৈরি হয়েছে অনুরাগীদের কৌতূহল।

    চলতি বছর জুন মাসেই খবর ছড়িয়েছিল, বিজয় ও রাশমিকা নাকি বিয়ের প্রস্তুতি নিয়েছেন। রাশমিকা তার সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছিলেন। অভিনেত্রীর পরনে কাঁচা হলুদ ও গোলাপি রঙের শাড়ি ছিল। আর তা দেখেই বিয়ের জল্পনা শুরু হয়েছিল।

    এই ছবির সঙ্গে রাশমিকা লিখেছিলেন, “এই ছবিতে সব কিছু আমার খুব প্রিয়। শাড়ির রং, এই জায়গা আর যেই নারী আমাকে এই শাড়ি উপহার দিয়েছেন, তিনিও আমার খুব প্রিয়। যে ছবিগুলো তুলে দিয়েছে, সেই চিত্রগ্রাহকও আমার খুব প্রিয়। এই ছবির কোনো বিকল্প নেই।”

    কিন্তু নেটিজেনদের চোক্ষ এড়ায় না কিছুই। তারা চেনেন বিজয় দেবরকোন্ডার বাড়ির অন্দরমহল। প্রায়ই এই একই জায়গা থেকে ছবি তুলে সামাজিক মাধ্যমে ভাগ করে নেন অভিনেতা। তাই তারা নিশ্চিত, এই বাড়ি বিজয়েরই। তাহলে কি বাগদান সেরে খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দক্ষিণী তারকাজুটি?

    তবে কি গোপনেই বাগদান সারলেন অভিনেত্রী? রাশমিকার হাতে আংটি
    পূর্ববর্তী খবরজাহ্নবীকে নিয়ে ঠাট্টা; কটাক্ষের শিকার সোনম
    পরবর্তী খবর ঢাকায় হালকা বৃষ্টি, স্বস্তি মিলতে পারে গরম থেকে

    আরো সংবাদ পড়ুন

    সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন ৫ দিনের রিমান্ডে

    আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন

    নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    September 4, 2026

    অতি ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি

    September 4, 2026

    বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

    September 4, 2026

    সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে আনা হচ্ছে ঢাকায়

    September 4, 2026

    নেপালে বন্যা: ৯ দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার দুইজন

    September 4, 2026

    বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী

    September 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.