Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 7 July 2026, 05:12: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » রোহিতের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৬
    বিনোদন

    রোহিতের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৬

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কFebruary 16, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    রোহিতের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৬

    বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেট্টির বাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে মুম্বাই পুলিশ। রোহিতের বাসভবনের সামনে গুলি চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে মুম্বাই অপরাধদমন শাখা (ক্রাইম ব্রাঞ্চ)। রাজস্থান থেকে এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

    ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারের পর এই ছয় অভিযুক্তকে রাজস্থান থেকে মুম্বইয়ে নিয়ে আসা হচ্ছে। সেখানে তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হবে। এর আগে এই একই ঘটনায় আরও ৫ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

    ফলে সব মিলিয়ে রোহিত শেট্টির বাড়িতে হামলার ঘটনায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, গত ১ ফেব্রুয়ারি আমন আনন্দ মারোতে, আদিত্য জ্ঞানেশ্বর গায়কি, সিদ্ধার্থ দীপক যেনপুরে, সমর্থ শিবশরণ পোমাজি এবং স্বপ্নীল সকত নামের পাঁচ যুবককে আটক করা হয়েছিল। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, এই পাঁচজন সরাসরি ওই রাতে গুলি চালনার সাথে জড়িত ছিলেন।

    উল্লেখ্য, ৩১ জানুয়ারি ভোররাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই রোহিত শেট্টির জুহুর বাড়ির সামনে ৪-৫ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। গুলির আওয়াজ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান সেখানে মোতায়েন থাকা নিরাপত্তাকর্মীরা। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় কেউ হতাহত হননি।

    বলিউডের অন্যতম সফল এই পরিচালকের ঝুলিতে রয়েছে ‘গোলমাল’ সিরিজ, ‘সিংহাম’, ‘দিলওয়ালে’ এবং ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো ব্লকবাস্টার সব সিনেমা। বক্স অফিসে তার আকাশচুম্বী সাফল্যের জন্য ভক্তরা তাকে ভালোবেসে ‘রোহিট’ বা ‘হিট মেকার’ হিসেবেও সম্বোধন করেন।

    রোহিতের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৬
    পূর্ববর্তী খবরটিসিবির রোজার পণ্য বিক্রি শুরু মঙ্গলবার, মিলবে ৫ পণ্য
    পরবর্তী খবর বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বিশ্বকাপ শেষ রোনালদোর, কোয়ার্টার ফাইনালে স্পেন

    July 7, 2026

    পর্তুগালের বিপক্ষে এগিয়ে গেল স্পেন

    July 7, 2026

    রোনালদো–ইয়ামালদের গোলের অপেক্ষা

    July 7, 2026

    গোল শূন্য দিয়ে প্রথমার্ধের খেলা শেষ করল স্পেন–পর্তুগাল

    July 7, 2026

    কোয়ার্টার ফাইনালে চোখ রেখে চলছে স্পেন–পর্তুগালের লড়াই

    July 7, 2026

    জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

    July 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.