Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 28 October 2026, 07:57: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ‘শাকিবকে নিয়ে আমার প্রথম সিনেমার পথচলা শুরু’
    বিনোদন

    ‘শাকিবকে নিয়ে আমার প্রথম সিনেমার পথচলা শুরু’

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 9, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ‘শাকিবকে নিয়ে আমার প্রথম সিনেমার পথচলা শুরু’

    ২০২৬ সালের ঈদুল ফিতরে বড় পর্দায় নতুন চমক নিয়ে আসছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখানো শিরিন সুলতানার ‘ক্রিয়েটিভ ল্যান্ড’ প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হবে এই সিনেমা। এটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ।

    সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, যার সঙ্গে যুক্ত ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদেই শাকিব ভক্তরা নতুন এক গল্পের স্বাদ পাবেন।

    এই সিনেমা নিয়ে দারুণ উচ্ছ্বসিত পরিচালক আবু হায়াত মাহমুদ। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকটা পরিচালকের কাছেই কাঙ্ক্ষিত থাকে যে আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা করার। আমি মনে করি যে, এখন পর্যন্ত আমি অবশ্যই অনেক বেশি লাকি। উনার মতো এতো বড় শিল্পীর সাথে আমি আমার প্রথম সিনেমা নিয়ে আসার পথচলা শুরু করেছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন কাজটি সুন্দর ভাবে করতে পারি।’

    ছবির নির্মাণ পরিকল্পনা প্রসঙ্গে তিনি আরও জানান, ‘আমরা আসলে ছবিটা লাক্সার স্কেলে ভাবছি সেটা করতে হলে যেটা হয় যে, আমাদের এইখানে টেকনিক্যাল বাধ্যবাধকতা আছে অনেক কিছু স্বল্পতা আছে। সেই জায়গা থেকে আমরা প্ল্যান করছি দেশের বাইরে এটাকে সেট ফেলে আমরা এটাকে লাক্সার করে জিনিসটা দেখাতে চাই।’

    অন্যদিকে, প্রযোজক শিরিন সুলতানা শাকিব খানকে নিয়ে প্রথম ছবি প্রযোজনা করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘মেগাস্টার শাকিব খানকে নিয়ে প্রথম আমার ছবি। প্রযোজক হিসেবে এই প্রথম ইন্ডাস্ট্রিতে আসছি, আমার অনুভূতি খুবই চমৎকার যে শাকিব খানকে নিয়ে ছবিটা আমি করতে পারছি। আমার প্রথম ছবি মানেই হচ্ছে মেগাস্টার শাকিব খান।’

    শাকিব খানকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ‘আসলে শাকিব খান এজন্যই যে, আমরা মনে করি যে শাকিব খান মানেই ছবি-সিনেমা হিট। অবশ্যই উনার যথেষ্ট সাধনা, যথেষ্ট প্রচেষ্টায় আজকে এ জায়গায় এসেছেন।’

    গল্পের সঙ্গে শাকিব খান দারুণ মানানসই বলেও জানান এই নতুন প্রযোজক। তার কথায়, ‘আসলে আমাদের যে গল্প সে গল্পের সাথে শাকিব খানকে একদম ভালো যাচ্ছে। আমাদের চিন্তা-চেতনায় আমরা ভাবছি উনি খুব ভালো করবেন। সে জায়গা থেকে আমরা ভেবেছি। বুঝতেই পারছেন শাকিব খানের সঙ্গে ছবি করার আগ্রহ সবারই থাকে।’

    ‘শাকিবকে নিয়ে আমার প্রথম সিনেমার পথচলা শুরু’
    পূর্ববর্তী খবরএকই দিনে বাংলাদেশেও মুক্তি ‘সুপারম্যান’
    পরবর্তী খবর অবশেষে বিয়েতে বসার ইঙ্গিত দিলেন সালমান খান!

    আরো সংবাদ পড়ুন

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ডের ২৫তম আসরে শ্রেষ্ঠ ফোক সংগীতশিল্পীর সম্মাননায় ভূষিত রেশমী মির্জা

    বলিউড অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

    ১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম ও শাহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২

    October 28, 2026

    বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

    October 28, 2026

    স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

    October 28, 2026

    বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    October 28, 2026

    ইরানের হুমকি চিরতরে দূর করার ঐতিহাসিক সুযোগ এসেছে: নেতানিয়াহু

    October 28, 2026

    যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব: পেজেশকিয়ান

    October 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.