ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানকে নিয়ে আলোচণা চলতেই ঠাকে। এবার নতুন আলোচনায় এই অভিনেতা। মূলত ৬টি নতুন লুক নিয়ে হাজির হয়ে ভক্তদের চমক দিয়েছেন তিনি। আর এবার অভিনেতার সেই লুক ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একটি বিজ্ঞাপন ঘিরেই শুরু হইয়েছে এই আলোচনা। মাত্র এক মিনিটের মধ্যেই শাকিবকে দেখা গেছে ছয়টি সম্পূর্ণ ভিন্ন চরিত্রে, যা দেখে বিস্মিত ভক্ত-অনুরাগীরা।
সম্প্রতি নতুন টিভিসিতে কাজ করেছেন শাকিব খান। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন দেশের আলোচিত পরিচালক আদনান আল রাজীব। পুরো বিজ্ঞাপনচিত্রটির দৈর্ঘ্য ১ মিনিট ৩০ সেকেন্ড হলেও তার মধ্যে মাত্র এক মিনিটেই দেখানো হয়েছে সুপারস্টারের ছয়টি আলাদা রূপ। এই ছয় লুকের প্রতিটিই ছিল আলাদা প্রেক্ষাপট, আলাদা চরিত্র ও আলাদা ব্যক্তিত্বের প্রতিচ্ছবি।
বিজ্ঞাপনের সব লুকের কস্টিউম ডিজাইন করেছেন ডিজাইনার সাফিয়া সাথী। এই ডিজাইনার নিজেই তার ফেসবুক পেজে বিষয়টি তুলে ধরেছেন। তিনি জানান, কাজটি ছিল বেশ চ্যালেঞ্জিং কারণ শাকিব খানের মতো সুপারস্টারের ছয়টি আলাদা লুক তৈরি করা সহজ নয়। তার ওপর ওয়েডিং সিজনের ব্যস্ততার মধ্যে মাত্র পাঁচ দিনের প্রস্তুতিতেই সম্পন্ন করতে হয়েছে পুরো কস্টিউম পরিকল্পনা।

