Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 18 November 2026, 12:48: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » শীতের শহরে প্রেমময় মুহূর্ত
    বিনোদন

    শীতের শহরে প্রেমময় মুহূর্ত

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 27, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    শীতের শহরে প্রেমময় মুহূর্ত

    বলিউডের জনপ্রিয় তারকা হৃতিক রোশন ও গায়িকা-অভিনেত্রী সাবা আজাদ আবারও প্রমাণ করলেন—ভালোবাসা মানে শুধু আড়ম্বর নয়, বরং একসঙ্গে কাটানো সাধারণ মুহূর্তগুলোই সবচেয়ে মূল্যবান।

    সম্প্রতি সাবা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কয়েকটি ছবি, যেখানে দেখা যায় দুজনকে বিদেশের আলো ঝলমলে রাস্তায় হাত ধরাধরি করে হাঁটতে। কখনো হৃতিকের আলতো আলিঙ্গনে সাবার হাসি, কখনো আবার দুজনের চোখে চোখ রেখে গল্প—ছবিগুলো যেন নিঃশব্দে বলে দিচ্ছে তাদের সম্পর্কের উষ্ণতা ও বোঝাপড়ার গভীরতা।

    দুজনই শীতের পোশাকে বেশ আরামদায়ক ও স্বাভাবিক লুকে ধরা দিয়েছেন। হৃতিকের গায়ে নীল সোয়েটার ও সাদা প্যান্ট আর সাবার গায়ে ওভারসাইজ জ্যাকেট ও বিনি ক্যাপ—পুরো আবহেই ফুটে উঠেছে এক রোমান্টিক শীতের সন্ধ্যার সৌন্দর্য।

    নিজেদের এই মুহূর্ত শেয়ার করে ক্যাপশনে সাবা লিখেছেন, ‘শীতের দিনে একসঙ্গে হাঁটার মজাই আলাদা।’ ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ভক্তদের উচ্ছ্বাস।

    হৃতিক ও সাবা বেশ কয়েক বছর ধরেই সম্পর্কে রয়েছেন। নিজেদের ব্যক্তিগত জীবন যতটা সম্ভব গোপন রাখলেও, একে অন্যের প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা বারবার ধরা পড়ে জনসমক্ষে। সম্প্রতি সাবা আজাদ তার অভিনীত ‘সংস অব প্যারাডাইস’ চলচ্চিত্রে চমৎকার অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন। সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত মুভিটি বর্তমানে অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হচ্ছে।

    অন্যদিকে হৃতিক রোশনও ব্যস্ত সময় কাটাচ্ছেন।

    ওয়ার ২-এর পর এবার তিনি আসছেন ওয়েব সিরিজ স্ট্রম-এর প্রযোজক হিসেবে, যেখানে সাবাও থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। পাশাপাশি চলছে তার আইকনিক ফ্র্যাঞ্চাইজি কৃষ ৪-এর প্রস্তুতি।

    শীতের শহরে প্রেমময় মুহূর্ত
    পূর্ববর্তী খবরগভীর নিম্নচাপ রূপ নিল ঘূর্ণিঝড়ে, সমুদ্রবন্দরে সতর্কতা
    পরবর্তী খবর নভেম্বরে ঢাকা মাতাবে পাকিস্তানি ব্যান্ড জাল

    আরো সংবাদ পড়ুন

    মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

    November 17, 2026

    রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল

    November 17, 2026

    গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে: উপদেষ্টা ডা. জাহেদ

    November 17, 2026

    নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল করলেন আইজেনকোট

    November 17, 2026

    নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা ২৩ নভেম্বর

    November 17, 2026

    চট্টগ্রাম-নাজিরহাট রুটে নতুন দুই জোড়া কমিউটার ট্রেন চালু

    November 17, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.