Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 1 August 2026, 05:55: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » শুভশ্রীর সম্মানহানি হোক চাই না, ‘দুই বাচ্চার মা’ প্রসঙ্গে দেব
    বিনোদন

    শুভশ্রীর সম্মানহানি হোক চাই না, ‘দুই বাচ্চার মা’ প্রসঙ্গে দেব

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 1, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    শুভশ্রীর সম্মানহানি হোক চাই না, ‘দুই বাচ্চার মা’ প্রসঙ্গে দেব

    গত ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’। এই ছবির হাত ধরেই প্রায় ১০ বছর পর দেব-শুভশ্রীকে একসঙ্গে বড় পর্দায় দেখেছিলেন দর্শকরা। সিনেমা সফল হওয়ার পরই দেব-শুভশ্রী জুটির রসায়ন ভেঙে গেল। ছবি মুক্তির পরই বদলে গেছে তাদের সমীকরণ। সম্প্রতি দেবের করা একটি মন্তব্যে বিরক্তি প্রকাশ করেছেন শুভশ্রী। যথাযথ উত্তরও দিয়েছেন নায়িকা। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে।

    নিজের প্রযোজিত প্রথম সিনেমায় শুভশ্রীকে কাস্ট করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেই কি ‘ধূমকেতু’তে ‘রূপা’র চরিত্রে দেখা গিয়েছে তাকে? এমন প্রশ্নের জবাবে দেব বলেন, ‘শুভশ্রী যদি চরিত্রের জন্য যথাযথ না হতেন তাহলে ছবিতে হয়ত তাকে নেওয়া হতো ঠিকই তবে মুখ্য চরিত্রে নয়, হয়তো অন্য কোনও চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হত তাকে।’

    সেই প্রেক্ষিতেই এক পডকাস্টে এসে শুভশ্রী বলেছিলেন, ‘একজন সংবেদনশীল মানুষ কীভাবে এই ধরনের কথা বলে, আমার জানা নেই। আমার কোনোদিনই পার্শ্বচরিত্র করতে অসুবিধে নেই। আমার কাছে সিনেমার চরিত্রই গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২৫ সালে দাঁড়িয়ে এরকম একটা অসম্মানজনক মন্তব্য, যেখানে তুমি একটা ছবির প্রচার করছো, একজন হিরোইনের সঙ্গে। আমি সত্যিই জানি না।’

    এবার এ বিষয়ে মুখ খুললেন দেব। দেবের কথায়, ‘যত বেশি ভালোবাসা তত বেশি অভিমান থাকে মানুষের। আমার মনে হয় শুভশ্রী যে মন্তব্যটা করেছে সেটা পুরোপুরি ভালোবাসা থেকেই করেছে। নাহলে এক ঘণ্টা সাক্ষাৎকারে সে আমাকে নিয়েই বলেছে, বা এক ঘন্টা আমাকে নিয়েই নষ্ট করেছে, সেটা ভালোবাসা ছাড়া হয় না। শুভশ্রী ওই একটা লাইনকে ধরেছে।’

    তার কথায়, ‘কিন্তু আমি প্রথম ইন্টারভিউ থেকে বলছি যে, যেভাবে ও সংসার এবং কাজকে হ্যান্ডেল করছে, সেই কথাগুলো ও নিশ্চয়ই শুনেছে। পুরো প্রমোশান জুড়ে তার সঙ্গে আমি সুপারস্টারের মতো ব্যবহার করেছি। আমার টিম যখন আমার জন্য গান বানিয়েছিল, আমি বলেছিলাম তার জন্যও বানানো উচিত। কারণ ও সুপারস্টার। তার জন্য গান বানিয়ে সেটা তাকে নিবেদনও করেছিলাম। সেটা সম্মান নয়?’

    চর্চিত মন্তব্য নিয়ে দেব বলেন, ‘আমাকে প্রশ্ন করা হয়েছিল যে এখন ধূমকেতু করলে শুভশ্রীকে নেওয়া হত কিনা। আমি তাকে কথা দিয়েছিলাম আমার প্রযোজনা সংস্থার প্রথম কাজে ও থাকবে তাই তাকে রাখতাম। ১০ বছর আগে যে চরিত্রটার জন্য তাকে নেওয়া হয়েছিল সেটায় ও ফিট করেছিল। কিন্তু আজ যদি কাস্টিং হয়, সেখানে তার জায়গায় যদি কেউ ডিজার্ভিং হন, তাকে কাস্ট করব। আমি ওখানে এটাও বলেছিলাম যে, দেব কেও কাস্টিং করতাম না। কারণ দেবের মধ্যেও সেই সারল্য নেই।’

    ‘আমি কখনও বলিনি দুটো বাচ্চার জন্য তার সারল্য চলে গিয়েছে, যেভাবে বলা হচ্ছে বা ভিক্টিম কার্ড খেলা হচ্ছে। ১৪ বছর আগেও ও যখন বলেছে, ‘বাথরুমে কেঁদেছি’, সেই সময়ও কিছু বলিনি। সব সহ্য করেছি। আজকেও কিছু বলব না। কারণ আমার মনে হয় এটাই তো সম্মান দেওয়া। ও কিছু বলেছে, আমার কতটা খারাপ হবে আমি জানি না। কিন্তু আমি যদি আজ দুটো কথা তাকে নিয়ে বলি তাহলে তার খারাপ হবে। তার সম্মানটা কোথাও আমারই সম্মান।’

    শেষে বলেন, ‘আমি সব সময়ই চাই শুভশ্রীর সম্মানহানি যাতে না হয়। কারণ ওর হারানোর অনেক কিছু আছে। আমি সব সময় নিজের মার্জিনটা ধরে রেখেছি আর ততটাই কথা বলেছি, যাতে ওর সম্মানটা বাড়ে। শুভশ্রী আমার কাছে সর্বদা সুপারস্টারই থাকবে। ওই যে বলেছে না মা হয়ে গিয়েছি, সরলতা চলে গেছে। মা হয়ে গেছে বলে ইনোসেন্সের কথা বলিনি, ও নিজেই বলে আমি দুই সন্তানের মা। এটা তো গর্বের ব্যাপার। আমি দেখছি ও কী সুন্দর হ্যান্ডেল করছে সবকিছু। এবার সেটাকে নিয়ে যদি কাটাছেঁড়া করা হয়, এখানে আর কিছু তো বলার থাকে না।’

    ‘দুই বাচ্চার মা’ প্রসঙ্গে দেব শুভশ্রীর সম্মানহানি হোক চাই না
    পূর্ববর্তী খবরঅন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের
    পরবর্তী খবর প্রসেনজিৎ পা ছুঁতে চেয়েছেন, এটা পুরস্কারের থেকে কম কী: চঞ্চল

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন

    August 1, 2026

    বেসরকারি খাতের শীর্ষ উদ্যোক্তাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

    August 1, 2026

    অবিলম্বে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

    August 1, 2026

    ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা: তথ্যমন্ত্রী

    August 1, 2026

    সাম্প্রতিক সংঘাতে ইরান জয়ী হয়েছে: গালিবাফ

    August 1, 2026

    শিক্ষিত মায়েরা বাচ্চাদের প্রতি আগের মতো সেই যত্নটা নিচ্ছেন না: স্বাস্থ্যমন্ত্রী

    August 1, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.