Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 28 June 2026, 11:55: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » শ্রীদেবীর জন্মদিনে যা করলেন জাহ্নবী
    বিনোদন

    শ্রীদেবীর জন্মদিনে যা করলেন জাহ্নবী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 15, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    শ্রীদেবীর জন্মদিনে যা করলেন জাহ্নবী

    প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী চলে গেলেও আজও তার অস্তিত্ব তার মেয়ে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের প্রতিটি কাজে স্পষ্ট। মায়ের প্রতি তার ভালোবাসা এবং শ্রদ্ধার যেন কোনো সীমা নেই। প্রতি বছর শ্রীদেবীর জন্মদিনে নিয়ম করে তিরুমালা মন্দিরে পুজো দেন জাহ্নবী। এ বছরও তার ব্যতিক্রম হলো না।

    তবে এবার একা নন, তার সঙ্গে ছিলেন তার আসন্ন ছবি ‘পরম সুন্দরী’র সহ-অভিনেতা এবং ছবির নায়ক সিদ্ধার্থ মালহোত্রা। এই দুই তারকাকে একসঙ্গে পূজা দিতে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। যা দেখে বেশ উচ্ছ্বসিত জাহ্নবী ও সিদ্ধার্থের অনুরাগীরা।

    তিরুমালা মন্দিরের পথে একটি ব্লগ ভিডিও মজার ছলে বানান সিদ্ধার্থ। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘হ্যালো গাইস। এখন আমরা যাচ্ছি তিরুপতি মন্দিরে।’ সঙ্গে সঙ্গে জাহ্নবী তার ভুল শুধরে দিয়ে বলেন, ‘তিরুপতি নয়, তিরুমালা।’

    এরপর সিদ্ধার্থ বলেন, ‘এই প্রথমবার আমি এই মন্দিরে এসেছি। জাহ্নবী প্রতি বছর এখানে আসে। তবে এ বছর আমাকে আমার ‘সুন্দরী’ আমাকে এখানে নিয়ে এসেছে। আমরা আমাদের ‘পরম সুন্দরী’ ছবির জন্য সবটা উজাড় করে দিয়েছি।’

    তার কথায়, ‘ছবিটি আপনাদের যাতে ভালো লাগে, তাই আমাদের এত পরিশ্রম। আমরা ইতোমধ্যে ছবির ট্রেলার ও গান দর্শকের কেমন লেগেছে, তার একটা রিভিউ পেয়েছি। এতটা ভালোবাসা আমাদের দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।’

    উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ছবি ‘পরম সুন্দরী’র ট্রেলার। এটি একটি জমজমাট প্রেমের গল্প। ট্রেলারে দুই ভিন্ন রাজ্যের দুটি মানুষের গল্প দেখানো হয়েছে, যাদের মধ্যে সমস্ত দিক থেকে বিস্তর পার্থক্য। তাদের হঠাৎ দেখা হয় এবং ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

    এরপর তাদের সম্পর্ক কোন দিকে মোড় নেবে, এটাই ছবির মূল আকর্ষণ। ভালোবাসার মোড়কে এই ছবির গল্প পরিবেশিত হবে, তাই তাতে খানিক দূরত্ব ও মান-অভিমানের পালা তো থাকবেই। দূরে গিয়ে কি কাছে আসবে পরম আর সুন্দরী? তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে দর্শক, যা মিটবে এই ছবি মুক্তি পাওয়ার পর।

    শ্রীদেবীর জন্মদিনে যা করলেন জাহ্নবী
    পূর্ববর্তী খবর‘ডিপ্রেশনে না গিয়ে ট্যুরে যান’
    পরবর্তী খবর ভিতরে ঢুকবে না, এখান থেকে বের হও – পাপারাজ্জিদের বললেন আলিয়া

    আরো সংবাদ পড়ুন

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

    দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী

    আমাদের বডিগার্ড নিয়ে ঘোরার প্রয়োজন হয় না: বাপ্পারাজ

    প্রকাশ্যে ক্ষমা চাইলেন গোবিন্দ, নেট দুনিয়ায় তুমুল আলোচনা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    কুয়েত ও বাহরাইনে ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ইরানের

    June 28, 2026

    চুক্তির পর ইরানে দ্বিতীয় দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

    June 28, 2026

    সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

    June 28, 2026

    আলজেরিয়াকে নিয়ে নকআউটে অস্ট্রিয়া, বিদায় ইরানের

    June 28, 2026

    মেসির রেকর্ডগড়া গোল: টানা তিন জয়ে শেষ আর্জেন্টিনার গ্রুপপর্ব

    June 28, 2026

    মেসির গোলে জর্ডানের বিপক্ষে ৩-১ এগিয়ে আর্জেন্টিনা

    June 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.