Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 9 October 2026, 11:00: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » সময়ের সঙ্গে চলচ্চিত্রে নারীদের অবস্থান বদলেছে: চিত্রাঙ্গদা সিং
    বিনোদন

    সময়ের সঙ্গে চলচ্চিত্রে নারীদের অবস্থান বদলেছে: চিত্রাঙ্গদা সিং

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 10, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    সময়ের সঙ্গে চলচ্চিত্রে নারীদের অবস্থান বদলেছে: চিত্রাঙ্গদা সিং

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং এবার সালমান খানের বিপরীতে অভিনয় করছেন আসন্ন সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’-এ। এই সিনেমার কাস্টিং নিয়ে এরই মধ্যে দর্শকের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। অনেকেই প্রশংসা করছেন বয়স-উপযুক্ত এই জুটিকে, যা বলিউডে তুলনামূলকভাবে বিরল।

    বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে চিত্রাঙ্গদা চলচ্চিত্র শিল্পে বয়স ও চেহারার চাপ নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি বলেন, ‘এই চাপ সবার ওপরই থাকে। দিনের শেষে সিনেমা একটি ভিজ্যুয়াল মাধ্যম। আপনি যদি ৭০ বছরের চরিত্রে অভিনয় করেন, তাহলে সেভাবেই দেখতে হবে। আর ৩০ বছরের চরিত্রে অভিনয় করতে চাইলে সেটি বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে হবে। এটিই বাস্তবতা।’

    তিনি আরও বলেন, ‘নির্মাতা বা প্রযোজকদের চেহারা ও ফিটনেস বিবেচনা করা স্বাভাবিক। এটা পুরুষ অভিনেতাদের ক্ষেত্রেও প্রযোজ্য। অক্ষয় কুমার নিজের ফিটনেস নিয়ে কাজ করেন, খাবার নিয়ন্ত্রণ করেন। যদিও পুরুষদের জন্য লেখা চরিত্রে কিছুটা নমনীয়তা থাকে, তবু আমি এটাকে পক্ষপাতদুষ্ট বলব না। কারণ পুরুষ তারকারাই এখনো বাজার চালান ও অর্থ আনেন। তবু করিনা কাপুর খান এখন অসাধারণ কাজ করছেন।’

    চিত্রাঙ্গদা আরও জানান, সময়ের সঙ্গে চলচ্চিত্রে নারীদের অবস্থান বদলেছে। তিনি বলেন, ‘আগে নারী অভিনেত্রীদের ক্যারিয়ারের আয়ু সীমিত ভাবা হতো। এখন সেই ধারণা ভাঙছে। বিদ্যা বালানের মতো অভিনেত্রীরা এখনো দারুণ কাজ করছে, তাদের জন্য চরিত্র লেখা হচ্ছে-এটা বড় পরিবর্তন।’

    তিনি জানান, বয়স ধরে রাখার চাপ শুধু বলিউডেই নয়, গোটা বিশ্বের সিনেমা শিল্পেই আছে।

    এরপর হলিউড অভিনেত্রীদের সূত্র টেনে তিনি বলেন, ‘নিকোল কিডম্যান, ডেমি মুর—সবাই নিজেদের চেহারা ধরে রাখার চেষ্টা করেন। কারণ দিনের শেষে আপনি একটি গল্প বিক্রি করছেন, আর সেটি বিশ্বাসযোগ্য হওয়া জরুরি।’

    ‘ব্যাটল অব গালওয়ান’ নির্মাণ করেছেন অপূর্ব লাখিয়া। এর প্রথম ধাপের শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে। ১০ অক্টোবর থেকে মুম্বাইয়ে শুরু হবে দ্বিতীয় লটের শুটিং, যা চলবে নভেম্বর পর্যন্ত। তবে সিনেমাটি কবে মুক্তি দেওয়া হবে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

    সময়ের সঙ্গে চলচ্চিত্রে নারীদের অবস্থান বদলেছে: চিত্রাঙ্গদা সিং
    পূর্ববর্তী খবরনেটফ্লিক্সে আসছে ‘দ্য উইচার সিজন ৪’
    পরবর্তী খবর শাহরুখ খানকে দেশ ছাড়ার পরামর্শ দিলেন পরিচালক

    আরো সংবাদ পড়ুন

    বলিউড অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

    ১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম ও শাহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

    পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

    ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

    সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ৫ নভেম্বর

    ফিলিস্তিন ইস্যু: যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বাড়ল সোনার দাম, ভরি কত?

    October 9, 2026

    কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫২

    October 9, 2026

    রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

    October 9, 2026

    মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

    October 8, 2026

    সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

    October 8, 2026

    মা ইলিশ রক্ষায় ২২ দিন নদীতে জাল না ফেলার আহ্বান মৎস্য প্রতিমন্ত্রীর

    October 8, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.