Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 15 July 2026, 05:50: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ‘সাইয়ারা’ জ্বরে কাঁপছে দর্শক, ৩ দিনে কত আয় করল সিনেমাটি
    বিনোদন

    ‘সাইয়ারা’ জ্বরে কাঁপছে দর্শক, ৩ দিনে কত আয় করল সিনেমাটি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 21, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ‘সাইয়ারা’ জ্বরে কাঁপছে দর্শক, ৩ দিনে কত আয় করল সিনেমাটি

    বলিউডের বক্স অফিসে দাপট দেখাচ্ছে সদ্য মুক্তিপ্রাপ্ত রোমান্টিক ড্রামা মুভি ‘সাইয়ারা’। দর্শকদের অনেকে সিনেমা হলে গিয়ে এমনই আবেগপ্রবণ হয়েছেন যে এক কথায় বলছেন, এ যেন আশিকি সিরিজের যোগ্য উত্তরসূরি। কেউ কেউ তো এটিকে ‘আশিকি ৩’ বলেও চালিয়ে দিতে চাইছেন! যদিও কপিরাইট ইস্যুতে সে নামকরণ হয়নি, কিন্তু ব্যবসার নিরিখে সিনেমাটি এর মধ্যেই নিজের জায়গা পাকা করে ফেলেছে।

    স্যাকনিল্ক এর তথ্য অনুযায়ী, মুক্তির পর তৃতীয় দিন, অর্থাৎ রোববার সবচেয়ে বেশি আয় করেছে ‘সাইয়ারা’। আহান পান্ডে ও অনিত পাড্ডা অভিনীত এই সিনেমাটি গত শুক্রবার মুক্তি পেয়েছে। প্রথম দিন সিনেমাটি আয় করে ২১ কোটি রুপি। দ্বিতীয় দিনে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ২৫ কোটিতে। আর রোববার মাত্র একদিনেই আয় হয়েছে ৩৭ কোটি রুপি। সব মিলিয়ে তিন দিনে মোট আয় হয়েছে ৮৩ কোটি রুপি।

    বরাবরের মতোই নিখাদ প্রেমের গল্পের প্রতি ঝোঁক দর্শকদের। মোহিত সুরি পরিচালিত এই সিনেমায় স্টার কিড আহান পান্ডের ডেবিউ হয়েছে। নায়িকা হিসেবে দেখা গেছে ওয়েব সিরিজ ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’ এবং কাজল অভিনীত ‘সালাম ভেঙ্কি’-তে অভিনয় করা অনীত পাড্ডা। ছবিটি যশরাজ ফিল্মসের প্রযোজনায় মুক্তি পেয়েছে।

    এছাড়াও প্রথম তিন দিনে আহান পান্ডের এই ‘সাইয়ারা’ ছাপিয়ে গেল শাহিদ কাপুরের আইকনিক সিনেমা ‘কবির সিং’-কে। তিন দিনের ব্যবসার হিসেবে আসলে এগিয়ে সিনেমাটি। ‘কবির সিং’-এর প্রথম তিনদিনের কালেকশন ছিল ৭০.৮৩ কোটি রুপি। সেখানে সাইয়ারা এখন ৮৩ কোটি ঢুকিয়েছে ঝুলিতে। অর্থাৎ প্রায় ১৩ কোটি বেশি। যেভাবে এই সিনেমা নিয়ে হাইপ বাড়ছে দর্শকদের ভেতরে, তাতে আশা করা যেতে পারে সপ্তাহের শেষে আর কোনো না কোনো রেকর্ড ভাঙবে সিনেমাটি।

    ‘সাইয়ারা’ জ্বরে কাঁপছে দর্শক ৩ দিনে কত আয় করল সিনেমাটি
    পূর্ববর্তী খবরক্যামেরা দেখেই মেজাজ হারালেন অমিতাভ
    পরবর্তী খবর সহজেই পর্দায় ফেরা হচ্ছে না ক্যানসার আক্রান্ত দীপিকার

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

    July 15, 2026

    ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে স্পেন

    July 15, 2026

    ফ্রান্সের বিপক্ষে এগিয়ে থেকে খেলা শুরু স্পেনের

    July 15, 2026

    ফ্রান্সের বিপক্ষে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে স্পেন

    July 15, 2026

    ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে গেল স্পেন

    July 15, 2026

    বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি স্পেন

    July 15, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.